Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ১০ হাজার যাত্রীর ১ বিশ্রামাগার, ১ টয়লেট

  • বিভিন্ন জেলার ১৭ জোড়া ট্রেন চলাচল করে
  • টয়লেটের সামনে দীর্ঘ সারি বিশ্রামাগারে দুর্গন্ধ
  • সংকটে স্টেশনের বাইরে গিয়ে বিপদে পড়ছেন যাত্রীরা
  • শোভন শ্রেণির যাত্রীদের জন্য দুটি টয়লেট নির্মাণ চলছে
নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১০:৫৮
শেয়ার করুন:
ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ১০ হাজার যাত্রীর ১ বিশ্রামাগার, ১ টয়লেট

ময়মনসিংহ রেলওয়ে স্টেশনের প্রথম শ্রেণির যাত্রীদের বিশ্রামাগারের ছোট্ট কক্ষ। একপাশে একটি মাত্র টয়লেট। সেটির সামনে দাঁড়িয়ে আছেন চার-পাঁচজন নারী-পুরুষ। ভেতরে একজন, বাইরে অপেক্ষমাণ যাত্রীরা বারবার তাকাচ্ছেন দরজার দিকে। কারও ট্রেন ছাড়ার সময় হয়ে এসেছে। অন্যদের তিনি অনুরোধ করছেন, তাকে যেন আগে যেতে দেওয়া হয়। সম্প্রতি বেলা ১১টার দিকে স্টেশনে দেখা যায় এমন দৃশ্য। কারণ, প্রতিদিন গড়ে ১০ হাজার যাত্রীর যাতায়াতের এই স্টেশনে সাধারণ যাত্রীদের জন্য টয়লেট কার্যত একটিই।

দেশের একটি বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ এই রেলস্টেশনে প্রতিদিন আট জোড়া আন্তঃনগর, চার জোড়া কমিউটার, এক জোড়া মেইল ও চার জোড়া লোকাল ট্রেন চলাচল করে। এসব ট্রেনে গড়ে ১০ হাজারের মতো যাত্রীর আসা-যাওয়া। অথচ নারী-পুরুষ সবার ব্যবহারের জন্য রয়েছে মাত্র একটি বিশ্রামাগার, আর সেখানে একটি টয়লেট। ভিআইপিদের জন্য আলাদা বিশ্রামাগার ও টয়লেট থাকলেও সেগুলো ব্যবহারের সুযোগ পান না সাধারণ যাত্রীরা।

স্টেশনটি শুধু ময়মনসিংহ নগরের মানুষের নয়, আশপাশের বিভিন্ন জেলার যাত্রীদেরও গুরুত্বপূর্ণ যাতায়াতের কেন্দ্র। জামালপুর, নেত্রকোনা, মোহনগঞ্জ, গৌরীপুর, জারিয়া, গফরগাঁও, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা এখান থেকে ট্রেনে ওঠেন। রাজধানী ঢাকায় যাতায়াত করেন বিপুলসংখ্যক মানুষ। ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, হাসপাতাল, গার্লস ক্যাডেট কলেজ, সেনানিবাসসহ বিভাগীয় ও জেলাপর্যায়ের সরকারি দপ্তর রয়েছে। এসব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও সাধারণ মানুষ পরিবার নিয়ে ট্রেনে যাতায়াত করেন।

সরেজমিনে দেখা গেছে, ট্রেন ছাড়ার নির্ধারিত সময়ের আগেই যাত্রীরা স্টেশনে আসেন। অনেক সময় ট্রেন দেরিতে আসায় দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় তাদের। এ সময় টয়লেটে যাওয়ার প্রয়োজন হলেও ভিড়ের কারণে বিড়ম্বনায় পড়েন তারা। স্টেশনের প্রথম শ্রেণির যাত্রীদের বিশ্রামাগারটি ৩০ থেকে ৩৫ আসনের একটি ছোট কক্ষ। সেখানে রয়েছে কিছু স্টিলের চেয়ার ও সোফা। প্রায় সবসময়ই আসনগুলো যাত্রীতে পূর্ণ থাকে। এর মধ্যেই একটি টয়লেট ব্যবহার করতে হয় নারী-পুরুষ সবাইকে। ফলে প্রায়ই টয়লেটের সামনে অপেক্ষমাণ মানুষের সারি দেখা যায়।

বিশ্রামাগারে কথা হয় যাত্রী ইসলাম উদ্দিনের সঙ্গে। তিনি জানিয়েছেন, তার শিশুসন্তানকে টয়লেটে নিয়ে এসে দেখেন, ভেতরে একজন রয়েছেন। বাইরে আরও তিন-চারজন অপেক্ষা করছেন। এত বড় স্টেশনে টয়লেটের সংখ্যা এত কম, তা ভাবা যায় না। একটি টয়লেট সবসময় ব্যবহৃত হওয়ায় বিশ্রামাগারে দুর্গন্ধও ছড়ায়। একই জায়গায় এত মানুষের টয়লেটে যাতায়াত দেখতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।

যাত্রী নার্গিস আক্তার বলেছেন, ‘ট্রেনের যাত্রীদের অবহেলার চিত্র এই টয়লেটের দুরবস্থাতেই বোঝা যায়। অনেক সময় যাত্রীরা বাধ্য হয়ে স্টেশনের বাইরে টয়লেট ব্যবহার করতে যান। তবে বাইরে গিয়ে নানা সমস্যায় পড়তে হয়। বিশেষ করে নারী ও শিশুদের জন্য বিষয়টি আরও বিব্রতকর। এ ছাড়া স্টেশনের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার ঝুঁকিও রয়েছে।’

একাধিক যাত্রী জানিয়েছেন, টয়লেটের সামনে দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয় বলে অনেকে প্রয়োজন থাকা সত্ত্বেও সেখানে যেতে চান না। কেউ কেউ স্টেশনের বাইরে গিয়ে প্রয়োজন সারেন। এতে একদিকে যেমন সময় নষ্ট হয়, অন্যদিকে নিরাপত্তা নিয়েও উদ্বেগ থাকে। ট্রেন ছাড়ার সময় ঘনিয়ে এলে তাড়াহুড়োর কারণে যাত্রীদের ভোগান্তি আরও বেড়ে যায়।

জানা গেছে, প্রায় এক বছর আগে মহুয়া ট্রেনের এক যাত্রী ট্রেন থেকে নেমে স্টেশনের দক্ষিণ পাশের খোলা জায়গায় প্রস্রাব করতে যান। সেখানে তিনি ছিনতাইকারীর কবলে পড়েন। বাধা দিতে গিয়ে প্রাণ হারান ওই যাত্রী। টয়লেট সংকটের কারণে যাত্রীদের স্টেশনের বাইরে যেতে হলে তাদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তৈরি হয়।

স্টেশনের রেল সুপারিনটেনডেন্ট মো. আব্দুল্লাহ আল হারুনের ভাষ্য, গুরুত্বপূর্ণ এই স্টেশনে যাত্রীদের জন্য মাত্র একটি বিশ্রামাগার ও একটি টয়লেট রয়েছে। যাত্রীদের কষ্টের বিষয়টি তিনি বোঝেন। অনেক সময় টয়লেটের সমস্যায় পড়ে যাত্রীরা তার কক্ষে আসেন। কেউ কেউ স্টেশনে অন্য কোনো ভালো টয়লেট আছে কি না, তা জানতে চান।

আব্দুল্লাহ আল হারুন আরও বলেছেন, ভিআইপিদের জন্য স্টেশনে দুটি টয়লেট রয়েছে। তবে সেগুলো শুধু তাদের ব্যবহারের জন্য। শোভন শ্রেণির যাত্রীদের জন্য দুটি টয়লেট নির্মাণাধীন। এ ছাড়া স্টেশনে উন্নতমানের টয়লেট ব্যবস্থার বিষয়টি রেলের প্রকৌশল বিভাগ বিবেচনা করছে।

বিশ্রামাগাররেলওয়ে স্টেশনট্রেন চলাচলটয়লেটসংকটযাত্রীময়মনসিংহযাতায়াত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত

    আ.লীগের কাছে তথ্য পাচারের অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত