Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্মৃতির আঙিনায় এক স্বপ্নদ্রষ্টা

নাগরিক শোকসভায় মনসুর নোমানকে অশ্রুসিক্ত শ্রদ্ধা

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ২৩:৪৩
নাগরিক শোকসভায় মনসুর নোমানকে অশ্রুসিক্ত শ্রদ্ধা

কুষ্টিয়াতে আব্দুল্লাহ আল মনসুর নোমানের স্মরণে অনুষ্ঠিত হয়েছে নাগরিক শোকসভা। ছবি: আগামীর সময়

কক্ষজুড়ে শোকের ছায়া। চারপাশে থমথমে নীরবতা। প্রিয় মানুষকে হারানোর বেদনায় ভারী বাতাস। এমনই এক বিষাদময় পরিবেশে অনুষ্ঠিত হলো অকালপ্রয়াত আব্দুল্লাহ আল মনসুর নোমানের নাগরিক শোকসভা। রবিবার (৯ আগস্ট) বিকেলে কুমারখালীর কাঙাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘর মিলনায়তনে এই সভা হয়। নোমানের বন্ধু ও স্বজনেরা মিলে আয়োজন করেন এই শোকসভার।

তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও কারিকুলাম বিশেষজ্ঞ। কাজ করেছেন কৃষি উন্নয়ন কর্মী হিসেবে। এছাড়া তিনি মহেন্দ্রপুর সংস্কৃতি ধারা ও বর্ণমালা স্কুলের প্রতিষ্ঠাতা।

সাংবাদিক ও কবি কাজী সাইফুলের সঞ্চালনায় সভায় প্রধান আলোচক ছিলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া স্টেট ইউনিভার্সিটির গণযোগাযোগ বিভাগের চেয়ারম্যান ড. আবু নাসের রাজীব।

সভায় স্মৃতির পাতা উল্টে আবেগঘন বক্তব্য দেন কবি ও নাট্যকার লিটন আব্বাস, কবি মুরাদ জোয়ার্দার এবং সাংবাদিক হাবিব চৌহান। আলোচনায় আরও অংশ নেন সমাজচিন্তক মনিরুজ্জামান মানিক, চিত্রপরিচালক মনজুরুল হক পান্না, সহকারী অধ্যাপক এস এম গোলাম আজিজ বাবু ও সংগীত পরিচালক শেখ মিলন।

নোমানের জীবনের গল্প শোনান তার বড় বোন জাকিয়া নাসরিন ও ভগ্নিপতি সাইফুল ইসলাম সালেক।

নাগরিক শোকসভায় নোমানের আবেগঘন স্মৃতিচারন করেন বক্তারা। ছবি: আগামীর সময়বক্তারা বলেন, নোমান ছিলেন এক নিবেদিতপ্রাণ গুণী ব্যক্তিত্ব। তার স্মৃতি সমাজ থেকে হারিয়ে যেতে দেওয়া যাবে না। তাই তার নামে বহুমুখী সামাজিক কর্মকাণ্ড চালুর পরিকল্পনা তুলে ধরেন তারা। শোকসভা শেষে নোমানের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়। দোয়া পরিচালনা করেন কুমারখালী স্টেশন জামে মসজিদের খতিব আব্দুস সালাম বিন ইউসুফ।

আব্দুল্লাহ আল মনসুর নোমানের প্রয়াণে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে শোকের মাতম। তার অকালমৃত্যুতে ফেসবুকে দেওয়া অজস্র পোস্টে ভেসে উঠছে ভালোবাসার স্মৃতি। নেটিজেনরা তাকে আখ্যা দিচ্ছেন একজন নিরহংকারী স্বপ্নদ্রষ্টা হিসেবে।

গত ৬ আগস্ট বিকেলে কুষ্টিয়ার কুমারখালীর নন্দলালপুর রেলগেট এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মারা যান নোমান। কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ঘটে এই দুর্ঘটনা। তিনি কুমারখালীর জগন্নাথপুর ইউনিয়নের মহেন্দ্রপুর গ্রামের প্রয়াত আব্দুর রশিদের ছেলে।

কুষ্টিয়ানাগরিক শোকসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    মানিকগঞ্জের অতীত, বর্তমানের সংকট ও ভবিষ্যতের উন্নয়ন নিয়ে কিছু কথা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সঞ্জীব চৌধুরীর প্রতিকৃতি সরিয়ে দেয়ালে রোকেয়া, জসীমউদ্‌দীন ও জীবনানন্দ

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    আয়াস-রিমির শুনানিতে আদালতে হট্টগোল-হাতাহাতি, এজলাস ছাড়লেন বিচারক

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    আবুধাবিতে মা-ছেলের মৃত্যু : যাবার আগে বন্ধুদের জাগিয়ে গেল মায়াবতী

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি