Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সাপ উদ্ধার-অবমুক্ত করেন মিথুন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

একই নামে সরিষাবাড়ীর দুই কলেজ, বিপাকে শিক্ষার্থীরা

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৫
একই নামে সরিষাবাড়ীর দুই কলেজ, বিপাকে শিক্ষার্থীরা

সরিষাবাড়ী কলেজ ও সরিষাবাড়ী সরকারি কলেজ। ছবি : আগামীর সময়

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রায় অভিন্ন নামে দুটি কলেজ থাকায় দীর্ঘদিন ধরে ভোগান্তি ও বিভ্রান্তির শিকার হচ্ছেন শিক্ষার্থী, অভিভাবক, চাকরিপ্রার্থীরা। ভর্তি, প্রতিযোগিতামূলক পরীক্ষা, সনদ যাচাই, চাকরির আবেদন, সরকারি-বেসরকারি দাপ্তরিক যোগাযোগ ও অনলাইন কার্যক্রমে প্রায়ই দুই প্রতিষ্ঠানকে নিয়ে তৈরি হচ্ছে বিভ্রান্তি।

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত হয় ঐতিহ্যবাহী সরিষাবাড়ী কলেজ। এই কলেজে একাদশ-দ্বাদশ, ডিগ্রি (পাস) ও স্নাতক সম্মান শ্রেণিতে প্রায় সাড়ে তিন হাজার শিক্ষার্থী পড়ালেখা করছেন। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে এমপিওভুক্ত।

অন্য প্রতিষ্ঠানটি ১৯৯৯ সালে প্রতিষ্ঠিত হয়। ২০১০ সালে সরিষাবাড়ী কলেজ থেকে মাত্র ২৫০ মিটার দূরে বঙ্গবন্ধু কলেজ নামে প্রতিষ্ঠানটি এমপিওভুক্তও হয়। পরে ২০১৯ সালে তৎকালীন সরকারের উদ্যোগে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের নামে প্রতিষ্ঠিত শিক্ষাপ্রতিষ্ঠান এবং প্রতিটি উপজেলায় একটি করে কলেজ সরকারি করার প্রক্রিয়ার আওতায় প্রতিষ্ঠানটি সরকারি করা হয়।

তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় অংশীজনদের সঙ্গে পর্যাপ্ত পরামর্শ ছাড়াই শিক্ষা মন্ত্রণালয় সাবেক সরকারি বঙ্গবন্ধু কলেজের নাম পরিবর্তন করে ‘সরিষাবাড়ী সরকারি কলেজ’ রাখে। ফলে একই উপজেলায় আগে থেকেই থাকা সরিষাবাড়ী কলেজ এবং নতুন নাম পাওয়া সরিষাবাড়ী সরকারি কলেজের নাম প্রায় অভিন্ন হয়ে যায়।

স্থানীয়দের অভিযোগ, নামের এই মিলের কারণে শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত তথ্য সংগ্রহ, পরীক্ষার কেন্দ্র ও রেজিস্ট্রেশন, সনদ যাচাই, চাকরির আবেদন এবং সরকারি-বেসরকারি দপ্তরের চিঠিপত্র আদান-প্রদানে নিয়মিত বিভ্রান্তি তৈরি হচ্ছে। অনেক সময় প্রয়োজনীয় যোগাযোগ বা কাগজপত্র ভুল প্রতিষ্ঠানে চলে যাওয়ার ঘটনাও ঘটছে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি বিড়ম্বনায় পড়ছেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরাও।

আরও পড়ুন

জিপিএ ৫ পেলেও নিশ্চিত নয় সরকারি কলেজ

০২ সেপ্টেম্বর ২০২৬

সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি অধ্যাপক (অব.) গোলাম কিবরিয়া বলেছেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচয় নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই বা প্রায় একই নামে দুটি প্রতিষ্ঠান থাকলে শিক্ষার্থী, অভিভাবক এবং প্রশাসনিক কাজে স্বাভাবিকভাবেই বিভ্রান্তি তৈরি হয়। এ সমস্যা নিরসনে দুটি প্রতিষ্ঠানের নাম, পরিচিতি এবং সরকারি নথিপত্রে সুস্পষ্ট পার্থক্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর উদ্যোগ নেওয়া উচিৎ।’

সরিষাবাড়ী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিমুল এহছান বলেছেন, ‘দুটি কলেজের নাম প্রায় একই হওয়ায় দাপ্তরিক কাজে বিঘ্ন ঘটছে। বিষয়টি সমাধানের দাবিতে আমরা মানববন্ধন করেছি এবং সরিষাবাড়ী সরকারি কলেজের নাম পরিবর্তনের জন্য প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দিয়েছি। সরকারের কাছে আমাদের আবেদন, দ্রুত বিষয়টির একটি সুন্দর ও স্থায়ী সমাধান করা হোক।’

এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আগামীর সময়কে জানিয়েছেন, বিষয়টি শিক্ষা মন্ত্রণালয় দেখবে। এ ব্যাপারে তাদের কাছে কোনো তথ্য জানতে চাওয়া হয়নি।

জামালপুরসরকারি কলেজসরিষাবাড়ী
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ইজিবাইক থামিয়ে নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টা, চালক কারাগারে

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৫৬

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ফিলিস্তিনে কেন ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুমকি দিল ইসরায়েল

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৩৫

    কথা বলুন, পাশে দাঁড়ান

    কথা বলুন, পাশে দাঁড়ান

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৭:২৫

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই, জানালেন চিফ প্রসিকিউটর

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৬

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ১০ বছরে ওয়াটার বাসে ৫৭ কোটি টাকা লোকসান, সংসদে বললেন নৌমন্ত্রী

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ব্রিকস সম্মেলন ও বৈশ্বিক সমীকরণে বাংলাদেশ

    ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    পুলিশ কর্মকর্তাকে হত্যা মামলায় রিমান্ডে প্রধান আসামি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৩৭

    advertiseadvertise