কেশবপুরে জাতীয় কবি নজরুল পদক পাচ্ছেন পাঁচ গুণীজন

সংগৃহীত ছবি
বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন পাঁচ গুণীজন। সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।
আজ সোমবার কেশবপুর চারুপীঠ একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে এ বছর পদকের জন্য পাঁচ গুণীজনের নাম ঘোষণা করেন।
তারা হলেন- বিশিষ্ট সাহিত্যিক, লেখক ও গবেষক প্রফেসর ড. মো. রিজাউল ইসলাম (প্রবন্ধ ও গবেষণা), কবি ও লেখক অধ্যাপক হাফিজুর রহমান (কবিতা), নাট্যকার, লেখক ও গবেষক খায়রুল বাসার (নাটক), অধ্যাপক ডা. মো. মোখলেছুর রহমান (চিকিৎসাসেবা) এবং মো. রেজাউল করিম (আর্থসামাজিক উন্নয়ন)।
‘নজরুল বর্ষ: ২৬’ উপলক্ষে আগামী ২২ নভেম্বর বিকালে কেশবপুরের সমাধান মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মরণোৎসব ও গুণীজন সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে পাঁচ গুণীজনের হাতে আনুষ্ঠানিকভাবে এ পদক তুলে দেওয়া হবে।
বাংলাদেশ সাহিত্য সেবা সংসদ (বাসাসেস) প্রতিবছর নিজ নিজ ক্ষেত্রে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ গুণীজনদের ‘জাতীয় কবি নজরুল পদক’ প্রদান করে।



