বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের (বাসাসেস) ‘জাতীয় কবি নজরুল পদক-২০২৬’ পাচ্ছেন পাঁচ গুণীজন। সাহিত্য, সংস্কৃতি, চিকিৎসাসেবা ও আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদানের জন্য তাদের এ সম্মাননা দেওয়া হচ্ছে।আজ সোমবার কেশবপুর চারুপীঠ একাডেমিতে সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কবি ও নাট্যকার মুহম্মদ শফির সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।সভা শেষে সংগঠনের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন সাংবাদিকদের উপস্থিতিতে এ বছর পদকের জন্য পাঁচ গুণীজনের নাম ঘ...