Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অসহায়দের পরমবন্ধু রায়হান
মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মরুভূমির খেজুর এবার বাগেরহাটে

বাগেরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৯:৫৫
মরুভূমির খেজুর এবার বাগেরহাটে

মরুভূমির খেজুর ফলিয়ে সাড়া ফেলেছেন বাগেরহাটের রামপালের উদ্যোক্তা জাকির হোসেন, ছবি: আগামীর সময়

একসময় যে লোনা মাটিকে অনেকে কৃষির জন্য অনুপযোগী মনে করতেন, সেই মাটিতেই সৌদি আরবের মরুভূমির খেজুর ফলিয়ে সাড়া ফেলেছেন বাগেরহাটের রামপালের উদ্যোক্তা জাকির হোসেন।

ইউটিউব দেখে শুরু করা ছোট্ট একটি উদ্যোগ কয়েক বছরের ব্যবধানে পরিণত হয়েছে সফল বাণিজ্যিক খেজুর বাগানে। তার এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু স্থানীয় মানুষের কৌতূহলই বাড়ায়নি, উপকূলীয় অঞ্চলে বিকল্প অর্থকরী ফসলের নতুন সম্ভাবনারও দ্বার খুলে দিয়েছে।

রামপাল উপজেলার সন্ন্যাসীর হাজীপাড়া এলাকায় ৩০ বিঘা জমির মাছের ঘেরের বেড়িবাঁধ জুড়ে গড়ে তুলেছেন ‘রামপাল সৌদি খেজুর বাগান’। বর্তমানে সেখানে ছোট-বড় মিলিয়ে প্রায় ৪০০টি সৌদি খেজুরগাছ রয়েছে। বাগানে আজওয়া, মরিয়ম, সুকারি, আম্বার ও বারহি—এই পাঁচটি উন্নত জাতের খেজুর চাষ করা হচ্ছে। এর মধ্যে প্রায় ৮০টি গাছে এরই মধ্যে ফল এসেছে। আগামী বছর আরও দুই থেকে তিনশ গাছে ফলন আসবে বলে আশা করছেন উদ্যোক্তা।

শুরুর দিকে অনেকেই মনে করেছিলেন উপকূলীয় লোনা মাটিতে সৌদি খেজুরের চাষ সম্ভব নয়। তবে সেই ধারণাকে ভুল প্রমাণ করে আজ জাকির হোসেনের বাগানে প্রতিদিনই দেশের বিভিন্ন জেলা থেকে কৃষক, উদ্যোক্তা ও দর্শনার্থীরা ছুটে আসছেন খেজুর চাষ সরেজমিনে দেখতে এবং অভিজ্ঞতা নিতে।

কচুয়া থেকে বাগান দেখতে আসা সূর্য চক্রবর্তী বললেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এই বাগানের কথা শুনে নিজেই দেখতে এসেছি। নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতাম না যে উপকূলীয় এলাকার লোনা মাটিতে সৌদি খেজুরের এত সুন্দর ফলন হতে পারে। পুরো বাগান ঘুরে দেখে আমি সত্যিই মুগ্ধ।

স্থানীয় বাসিন্দা মামুন শেখের মন্তব্য, শুরুতে অনেকেই জাকির ভাইয়ের খেজুর চাষ নিয়ে নানা মন্তব্য করেছিলেন। কিন্তু তিনি কারও কথায় দমে যাননি। এখন তার বাগানের সফলতা দেখে সবাই অবাক। দূর-দূরান্ত থেকে মানুষ বাগান দেখতে আসছেন। তার এই সফলতা আমাদের এলাকার তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। আমিও ভবিষ্যতে সৌদি খেজুর চাষ করার পরিকল্পনা করছি।

স্থানীয় কৃষক আলম শেখ বললেন, আমাদের এই অঞ্চলের লোনা জমিতে লাভজনক ফসলের বিকল্প খুবই কম। জাকির হোসেনের খেজুর বাগান দেখে বুঝেছি, সঠিক পরিকল্পনা ও পরিচর্যা করলে এখানেও ভালো ফলন সম্ভব। কৃষি বিভাগের পরামর্শ ও মানসম্মত চারা পাওয়া গেলে আমরাও এ চাষে এগিয়ে আসতে চাই। এতে কৃষকদের আয় বাড়বে, পাশাপাশি উপকূলীয় এলাকায় নতুন একটি সম্ভাবনাময় কৃষি খাত গড়ে উঠবে।

খামারের তত্ত্বাবধায়ক রেজাউল তরফদার জানালেন, খেজুরগাছের নিয়মিত পরিচর্যা করলেই ভালো ফলন পাওয়া যায়। জৈব সার প্রয়োগ, সময়মতো স্প্রে, আগাছা পরিষ্কার এবং ফল পাকার সময় কাগজ বা নেট দিয়ে ঢেকে রাখতে হয়। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ গন্ডার পোকা। এ পোকার আক্রমণে গাছ মারাও যেতে পারে। তাই নিয়মিত পর্যবেক্ষণ ও দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।

সফল উদ্যোক্তা জাকির হোসেনের ভাষ্য, ২০১৪ সালে মাছ চাষ শুরু করলেও লবণাক্ততার কারণে কাঙ্ক্ষিত লাভ হয়নি। পরে ইউটিউবে সৌদি খেজুর চাষ সম্পর্কে জেনে আগ্রহ তৈরি হয়। ২০১৯ সালে ভালুকা থেকে ৬০টি কলমের চারা এনে রোপণ করি। বর্তমানে বাগানে প্রায় ৪০০টি গাছ রয়েছে। ফলনের পাশাপাশি নার্সারিতে মানসম্মত চারা উৎপাদন করছি। আগামী বছর থেকে বাণিজ্যিকভাবে খেজুর ও চারা বিক্রির পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বললেন, নতুন যারা খেজুর চাষ করতে চান, তারা অবশ্যই কলমের (অফশুট) চারা ব্যবহার করবেন। বীজের চারা থেকে অধিকাংশ ক্ষেত্রে পুরুষ গাছ হয়, ফলে ফল পাওয়া যায় না। বর্তমানে আমার খামারে তিনজনের স্থায়ী কর্মসংস্থান হয়েছে। ভবিষ্যতে আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলে আশা করছি।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মোতাহার হোসেনের মতে, উপকূলীয় অঞ্চলের লবণাক্ত জমিতে সৌদি খেজুরের সফল চাষ নিঃসন্দেহে একটি ইতিবাচক উদ্যোগ। আমরা বাগানটি দেখেছি। গাছের বৃদ্ধি ও ফলন সন্তোষজনক। উৎপাদনের এ ধারা বজায় থাকলে এবং ফলের গুণগত মান ভালো থাকলে এটি উপকূলীয় কৃষিতে সম্ভাবনাময় অর্থকরী ফসল হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে।

বাগেরহাটখেজুররামপাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    পছন্দের প্রার্থীকে নিয়োগ দিতে ঢাবিতে তড়িঘড়ি ভাইভা!

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    আমি চাই, আমার কাজ দেখে মানুষ আমাকে চিনুক: নীহা চৌধুরী

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    সিলেটে দা দিয়ে কুপিয়ে কৃষকের কবজি বিচ্ছিন্ন, অভিযুক্ত ৫

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    শেয়ালের আঁচড়ের পর ঝাড়ফুঁক, দেড় মাস পর মৃত্যু

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    রাস্তা নিয়ে বিরোধে দম্পতিকে মারধর, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে থানায় অভিযোগ

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    লেনদেনের আড়ালে কারসাজি খুঁজতে হবে: বিএসইসি কমিশনার

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    সন্ত্রাসবিরোধী আইনে সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    পরিস্থিতি অনুকূল ভেবে চুয়েটে ঢুকে এখন অবরুদ্ধ ভিসি শরীফুল

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    নিজেরাই কমিটি ঘোষণা করলেন বিএনপির পদবঞ্চিত নেতারা

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    হাসিনা ফিরলে ‘আইনি ব্যবস্থা’, এমপিদের করা হলো সতর্ক

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    সালতার পর্ষদ ও কর্মীদের বিরুদ্ধে মামলা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা

    ভিসি শরীফুলের কাণ্ড: গেটে পরিচয় দেন শিক্ষক, সঙ্গে ছিলেন ছাত্রদল নেতারা