Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সবুজ পাতার ফাঁকে লাল ফল, ঘুরে যাচ্ছে কৃষকের ভাগ্যের চাকা

জয়পুরহাট প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৬, ১৫:৩৯
সবুজ পাতার ফাঁকে লাল ফল, ঘুরে যাচ্ছে কৃষকের ভাগ্যের চাকা

জয়পুরহাটের একটি গ্রামের স্ট্রবেরি খেত। ছবি: আগামীর সময়

বিস্তীর্ণ মাঠজুড়ে সবুজ পাতার ফাঁকে উঁকি দিচ্ছে লাল টুকটুকে ফল। বাতাসে ছড়াচ্ছে মিষ্টি ঘ্রাণ। লাভজনক হওয়ায় স্ট্রবেরি চাষের প্রতি ঝুঁকেছেন জয়পুরহাটের কৃষকেরা। বদলে যাচ্ছে তাদের ভাগ্যের চাকা। ‘স্ট্রবেরি ভিলেজ’ নামে পরিচিতি পেয়েছে এখানকার তিনটি গ্রাম।

স্থানীয় চাহিদা মিটিয়ে এখানকার উৎপাদিত স্ট্রবেরি সরবরাহ করা হচ্ছে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, জেলার সদর উপজেলার জামালপুর, চান্দা ও কালিবাড়ি গ্রামে ব্যাপকভাবে চাষ হয়েছে স্ট্রবেরির। মাঠের পর মাঠজুড়ে চোখে পড়ল এই ফল।

স্বল্প সময়ে উৎপাদন ও লাভ বেশি হওয়ায় গত বছরের চেয়ে এবার বেশি পরিমাণ জমিতে এই ফলের চাষ করেছেন চাষিরা। এরই মধ্যে ফল তোলাও শুরু হয়েছে জমি থেকে।

কৃষকেরা জানান, বর্তমানে খেত থেকেই পাইকারি দরে তিনশ থেকে চারশ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি স্ট্রবেরি।

চান্দা গ্রামের কৃষক হাফিজার রহমান আশাবাদ ব্যক্ত করলেন, ‘এক বিঘা জমিতে স্ট্রবেরি চাষ করলে সার, সেচ, শ্রমিকসহ যাবতীয় উৎপাদন খরচ বাদ দিয়েও অনায়াসে লাভ করা সম্ভব দুই থেকে আড়াই লাখ টাকা।’

কালিবাড়ি গ্রামের চাষি হারুন হোসেন উচ্ছ্বাস প্রকাশ করলেন, ‘গত চার-পাঁচ বছরের তুলনায় এ বছর বাজারে স্ট্রবেরির দাম বেশ ভালো। তাই আশা করছি এবার আমরা বেশ লাভজনক অবস্থায় থাকব।’

প্রতিদিন সকাল থেকেই অন্যরকম এক কর্মব্যস্ততা শুরু হয় এই গ্রামগুলোতে। খেত থেকে তোলা তাজা লাল ফলগুলো প্যাকেটজাত করে ট্রাকে তোলে পাঠানো হয় দেশের নানা প্রান্তে।

পাইকারি বিক্রেতা মাহমুদুল হাসান বললেন, ‘এখানকার স্ট্রবেরির মান খুব ভালো। আমি পাবনা থেকে এসেছি। এখান থেকে কিনে পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, চট্টগ্রাম, সিলেট, খুলনা ও যশোরসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছি আমরা।

লাভজনক এই ফল চাষে কৃষকদের উৎসাহিত করতে মাঠ পর্যায়ে কাজ করছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

চলতি মৌসুমে জয়পুরহাট জেলায় মোট ১৩ হেক্টর জমিতে স্ট্রবেরি চাষ হয়েছে বলে জানিয়েছেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক একেএম সাদিকুল ইসলাম ।

তিনি বলেছেন, কৃষকরা যাতে নির্বিঘ্নে ও প্রচুর পরিমাণে স্ট্রবেরি উৎপাদন করতে পারেন, এজন্য দিয়ে যাচ্ছি প্রয়োজনীয় পরামর্শ। পরিপক্ব অবস্থায় এখানকার স্ট্রবেরি বেশ রসালো ও সুস্বাদু হয়। গুণগত মান ভালো হওয়ায় বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এ ফলের।

ফলস্ট্রবেরিকৃষকচাষজয়পুরহাটফল চাষলাভজনক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    ট্রাম্পের সঙ্গে তারেক রহমানের ছবি নিয়ে আলোচনা, যাচাইয়ে কী মিলছে

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    ধনীর পাঙাশ গরিবের পাতে দিলেন যে বিজ্ঞানী

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই