Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

গণপূর্ত প্রতিমন্ত্রী

সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না

ভোলা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ২১:২৬
শেয়ার করুন:
সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে করবেন না

কথা বলছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর

সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহাম্মদ সোহেল মনজুর। তিনি বলেছেন, সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। আইনের মাধ্যমেই অশান্ত গোপালগঞ্জকে শান্ত করা হবে।

আজ মঙ্গলবার দুপুরে ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানে কীভাবে সহিংসতা ও উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধ করতে হয়। তারা বিষয়টি যথাযথভাবে মোকাবিলা করবে। শিগগিরই অশান্ত গোপালগঞ্জ শান্ত হয়ে যাবে। তবে সরকার অন্যায়ভাবে কোনো পদক্ষেপ নেবে না।

গোপালগঞ্জকে ঘিরে অনলাইনে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ছোট্ট একটি জেলা। এ জেলা নিয়ে অনলাইনে নানা অপপ্রচারের কারণে মানুষের মনে বিভিন্ন প্রশ্ন তৈরি হচ্ছে। একটি গণতান্ত্রিক ও নির্বাচিত সরকার ক্ষমতায় থাকা অবস্থায় পালিয়ে যাওয়া কোনো রাষ্ট্রপ্রধানের দেশে ফিরে আসা কি সম্ভব? বিষয়টি সবাইকে বুঝতে হবে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ইতিহাস সৃষ্টি করেছেন। এত সহিংসতার পরও গোপালগঞ্জে একটি গুলিও খরচ করা হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর থানা ও স্থাপনায় যেভাবে হামলা করা হয়েছে, তার বিপরীতে সরকারের এই সংযমই সহনশীলতার পরিচয়। এটি সরকারের একটি কৌশল।

জেলা প্রশাসক ডা. শামীম রহমানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহীদুল্লাহ কাওসার, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ, সদস্যসচিব রাইসুল আলমসহ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

গণপূর্ত প্রতিমন্ত্রীভোলাস্বরাষ্ট্র মন্ত্রণালয়সহিংসতাগোপালগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ১৬ ডিসেম্বর বিমানের দিল্লি ফ্লাইট নেই, তাহলে …

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠায় ২৪ শতাংশ জমি দিচ্ছেন প্রবাসী সাইফুল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    শেষ রক্ষা হলো না, ৬ ফান্ডে থাকছে না এলআর গ্লোবাল

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই