Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাটোরে ট্রাকচাপায় দুই শিশু নিহত

নাটোর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৮:৩৮
নাটোরে ট্রাকচাপায় দুই শিশু নিহত

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রোবাস

নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের চাপায় মাইক্রোবাসে থাকা দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন পরিবারসহ মাইক্রোবাসে করে ঢাকায় যাচ্ছিলেন। পথে রয়না পাম্প এলাকায় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই ট্রাকের সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় ট্রাকের চাপায় ঘটনাস্থলেই চার মাস বয়সী শিশু ইজাজ নিহত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আকিব হোসেন, তার স্ত্রী এ্যানী, চার বছর বয়সী অপর সন্তান ইহান এবং আকিবের মা কনাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে হাসপাতালে নেওয়ার পথে ইহানের মৃত্যু হয়।

আহত তিনজন বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রাক ও মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

নাটোরট্রাকচাপাদুই শিশু নিহত
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: