নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের চাপায় মাইক্রোবাসে থাকা দুই শিশু নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের উপজেলার রয়না পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা প্রকৌশলী আকিব হোসেন...