Agamir Somoy E-Paper
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
গ্রামে গ্রামে তৃষ্ণা মেটান কামরুল
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

খন্দকার মারুফ

স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

আগামীর সময় ডেস্ক
agamir somoy
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১৮:০৬
শেয়ার করুন:
স্থানীয় সরকার কাঠামো শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

সংগৃহীত ছবি

বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকার কাঠামোকে শক্তিশালী করার জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। তৃণমূলে জনগণের সেবা নিশ্চিত করতে আগামী ইউপি নির্বাচনে সৎ, মেধাবী ও যোগ্য প্রার্থীদের বিজয়ী করতে হবে। তাহলেই কাঙ্ক্ষিত সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে যাবে।

আজ বুধবার দাউদকান্দি পৌর সদরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেঘনা উপজেলার ৮টি ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির সমর্থন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শেষে সমবেত নেতাকর্মীদের উদ্দেশে তিনি এ কথা বলেন।

চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বিশেষ সমন্বয়কারী ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবুল হাশেম। বাছাই প্রক্রিয়ায় সদস্য হিসেবে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি ও সদস্যসচিব এস এম সালাহউদ্দিন সরকার উপস্থিত ছিলেন। এ সময় মারুফ ভিলা প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীর সমাগম ঘটে।

ড. খন্দকার মারুফ বলেন, বর্তমান সরকার বিশ্বাস করে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে গণতন্ত্রের ভিত্তি মজবুত হয়। আর গণতন্ত্রের প্রথম পাঠশালাই হচ্ছে স্থানীয় সরকার কাঠামোর ব্যবস্থাপনা এবং একটি গ্রহণযোগ্য নির্বাচন। এ গণতান্ত্রিক প্রতিষ্ঠানের ভিত্তি দুর্বল হলে গণতন্ত্রের যাত্রাপথ চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। ফলে তৃণমূল পর্যায়ে জনগণের উন্নয়ন অগ্রগতি মুখ থুবড়ে পড়বে। আর এ জন্যই অবাধ ও সুষ্ঠু নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

উখিয়ায় বাজারে প্রকাশ্যে গুলি, আতঙ্কে দোকানপাট বন্ধ

১১ নভেম্বর ২০২৬

তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের ১৭ বছর নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ হয়নি। ২০১৪-তে একদলীয়, ২০১৮-তে দিনের ভোট আগের রাতে এবং ২০২৪-এ পাতানো ডামি নির্বাচন করেছে। এভাবে তারা গায়ের জোরে ১৭ বছর ক্ষমতা আঁকড়ে ধরে রেখেছিল। ফ্যাসিস্ট হাসিনা দেশের অর্থনীতি এবং সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ধ্বংস করে পালিয়েছে।

খন্দকার মারুফ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে সরকার জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করতে বদ্ধপরিকর। দেশে সুস্থ ধারার রাজনীতি, টেকসই উন্নয়ন ও গণতন্ত্র উত্তরণে তারেক রহমানের কোনো বিকল্প নেই।

তিনি ফ্যাসিস্ট আ. লীগের ধ্বংস ও আতঙ্কের রাজনীতির বদলে দেশে শান্তি, উন্নয়ন ও সুস্থ ধারার রাজনীতি চালু করেছেন। এরই মধ্যে জনগণ এ সুস্থ ধারার রাজনীতিতে শামিল হয়েছেন। আ. লীগের জুলুম ও আতঙ্কের রাজনীতি মানুষ আর দেখতে চায় না।

স্থানীয় সরকার ব্যবস্থা তৃণমূল পর্যায়ে গণতন্ত্র চর্চার সুযোগ তৈরি করে উল্লেখ করে তিনি বলেন, এর মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পায়। ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা সিটি করপোরেশনের মতো গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হচ্ছে, ভবিষ্যৎ জাতীয় নেতৃত্ব তৈরির প্রশিক্ষণ ইনস্টিটিউট। স্থানীয় পর্যায় থেকেই রাজনৈতিক সচেতনতা, ভবিষ্যৎ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা গড়ে ওঠে।

ড. খন্দকার মারুফ আসন্ন ইউপি নির্বাচনে দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতান্ত্রিক ব্যবস্থাকে অধিক শক্তিশালী করতে চেয়ারম্যান ও মেম্বার পদে সৎ, মেধাবী এবং জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী প্রার্থীদের ভোটে নির্বাচিত করার জন্য আহ্বান জানান।

খন্দকার মারুফস্থানীয় সরকার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    আওয়ামী লীগ নেতাকে থানা থেকে ছাড়িয়ে নিলেন বিএনপি নেতা

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    সাবেক এমপিসহ আ.লীগের ৬ নেতার বাড়িতে হামলা-ভাঙচুর, ট্রেনে আগুন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    ফাঁকা থাকবে বহু ফ্ল্যাট, তবু রূপপুর প্রকল্পে ৩০০ কোটি টাকার বহুতল ভবন

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    গঙ্গাচড়া সরকারি কলেজের সামনে ককটেল বিস্ফোরণ, ৪ জন আটক

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে ছাত্রশক্তির ঢাবি সভাপতি হাসিবকে চাপাতির কোপ

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    কুষ্টিয়ায় স্কুলছাত্রীকে ছুরি মেরে আহত, অভিযুক্ত ইমন গ্রেপ্তার

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    পারশাকে বিয়ের কথা স্বীকার করলেন ব্লগার আসাদ নূর

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    ঢাকাসহ দেশজুড়ে ১৯ বাসে আগুন, ৩০ ককটেল বিস্ফোরণ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    শ্রীমঙ্গলে ছাত্রশক্তি নেতার ওপর হামলার প্রতিবাদে সড়ক অবরোধ

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীর শ্যামলীতে চলন্ত বাসে আগুন

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    সারজিস আলমকে ‘ভণ্ড প্রতারক’ আখ্যা দিয়ে এনসিপি থেকে পদত্যাগ

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা