Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পথশিশুদের স্বপ্নসারথি মিজানুর
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পরকীয়ার জেরে ‘বদলা বিয়ে’, চাঞ্চল্য মির্জাপুরে

টাঙ্গাইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ জুন ২০২৬, ০৫:১০
পরকীয়ার জেরে ‘বদলা বিয়ে’, চাঞ্চল্য মির্জাপুরে

ছবি: আগামীর সময়

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় এক ব্যতিক্রমী পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের। স্ত্রী পরকীয়া করে প্রতিবেশীর সঙ্গে চলে যাওয়ার পর ওই ব্যক্তির স্ত্রীকেই বিয়ে করেছেন এক স্বামী। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

স্থানীয় সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বাঁশতৈল ইউনিয়নের পেকুয়া গ্রামের বাসিন্দা হাসান ও জহুরার ১৫ বছরের সংসার। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। হাসানের বাড়ির পাশের একটি এনজিওতে বাবুর্চির কাজ করতেন রাজু। প্রতিবেশী হওয়ায় দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্ক ও নিয়মিত যাতায়াত ছিল।

একপর্যায়ে রাজু ও জহুরার মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়, যা পরে পরকীয়া সম্পর্কে রূপ নেয় বলে স্থানীয়দের দাবি। গত মাসের ৭ তারিখ জহুরাকে নিয়ে রাজু চলে যান বলে জানা গেছে।

এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাসান প্রতিশোধমূলক পদক্ষেপ নেন। পেকুয়া গ্রামের বাসিন্দা হাসমত আলী জানান, চলতি মাসের ৪ তারিখ হাসান সাতক্ষীরা থেকে রাজুর স্ত্রীকে তার তিন বছরের সন্তানসহ মির্জাপুরে নিয়ে আসেন এবং পরে তাকে বিয়ে করেন।

ঘটনাটি এলাকায় সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন। স্থানীয়দের কেউ এটিকে প্রতিশোধের ঘটনা হিসেবে দেখছেন, আবার কেউ পারিবারিক ও সামাজিক মূল্যবোধের অবক্ষয়ের প্রতিফলন হিসেবে মন্তব্য করছেন।

হাসান বলছিলেন, আমার বউ নিয়ে গেছে, তাই আমি ওর বউ নিয়ে এসেছি। পরকীয়া প্রেমের শাস্তি দিতেই আমি এমন কাজ করেছি।

বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বললেন, ঘটনাটি নিয়ে এলাকায় যেমন আলোচনা চলছে, তেমনি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এর মাধ্যমে পারিবারিক বন্ধন, নৈতিকতা ও সামাজিক সচেতনতা নিয়ে উঠেছে নানা প্রশ্ন।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন উল্লেখ করেন, ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে শুনেছি। তবে এখন পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

টাঙ্গাইলপরকীয়াবিবাহ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    পাকিস্তানের অনুমতি না মেলায় আটকে গেল রূপপুরের জ্বালানি

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিক্রি নিয়ে ইউপিএল বিক্রয়কেন্দ্রে বাধার অভিযোগ

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    জামালপুরে এসেছে ১ জনের, নিয়োগপত্রের দাবিতে বাকি ৫১ জন সংবাদ সম্মেলনে

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    চট্টগ্রাম বন্দর থেকে কন্টেইনার ডেলিভারি বন্ধ

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    নাতনি মরিয়মকে নজরুল প্রথমে বিয়ে করেন ‘মৌখিকভাবে’

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    রাজবাড়ীতে বাড়ছে বেওয়ারিশ কুকুরের উপদ্রব

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    আইফোন হাতিয়ে নিতে হত্যার ছক, ৭ দিন আগেই পরিকল্পনা

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    শেখ হাসিনার জন্মদিনে বৃদ্ধাশ্রমে খাবার বিতরণ, মা-ছেলেসহ গ্রেপ্তার ৭

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খুঁটিতে বাঁধা বাবার মুখে খাবার, মেয়ের মমতায় পরিবারে নতুন স্বপ্নের উঁকি

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    খাগড়াছড়ির টানে বহুমাত্রিক

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    চিকিৎসকদের মানবিক হওয়ার আহ্বান সালেহউদ্দিনের

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    ডেঙ্গুতে মারা গেলেন চিকিৎসক, স্বাস্থ্যমন্ত্রীর শোক

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    বিতর্কের মুখে বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    শিক্ষাজীবন শেষের আগেই লাখ টাকার চাকরি ৪০ তরুণের

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!

    পীরগাছায় সারের ডিলারশিপ ভাগ করে নিয়েছেন বিএনপি নেতারা!