Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কিশোরীকে ধর্ষণের অভিযোগ ‘কান ধরিয়ে মীমাংসা’

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬, ১০:০৫
কিশোরীকে ধর্ষণের অভিযোগ ‘কান ধরিয়ে মীমাংসা’

গ্রাফিকস: আগামীর সময়

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার চাচাতো ভাইয়ের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয়ভাবে সালিশ বসিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

অভিযুক্ত জাহিদুর ইসলাম (২৪) উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকুরা গ্রামের বাসিন্দা। তিনি কসমেটিকসের ব্যবসা করেন।

কিশোরীর পরিবারের সদস্যরা জানালেন, গত শনিবার রাত ৯টার দিকে ওই কিশোরীকে ডেকে বাড়ির পাশের একটি নির্জন স্থানে নিয়ে যান জাহিদুর। পরে একটি ভাঙা ঘরে নিয়ে তাকে ধর্ষণ করেন। ঘটনার পর মেয়েটি বাসায় ফিরে বিষয়টি বড় বোনকে জানায়। এ ঘটনা কাউকে জানালে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করে সে।

পরদিন সকালে কিশোরীর বড় ভাই এ বিষয়ে জাহিদুরের কাছে জানতে চাইলে তিনি তাকে আক্রমণ করেন বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে মামলা করলে পরিণতি ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয়।


আরও পড়ুন

শিশুকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা, যুবকের মৃত্যুদণ্ড

১৭ আগস্ট ২০২৬


পরে বিষয়টি গ্রামের সর্দারকে জানানো হলে গতকাল সোমবার সকাল ৯টার দিকে বাড়িতে সালিশ বসে। এতে স্থানীয় মহিলা ইউপি সদস্য ফাহিমা খাতুন উপস্থিত ছিলেন বলে জানা গেছে। সালিশে অভিযুক্ত জাহিদুরকে সাতবার কান ধরে ওঠবস করানোর মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় বলে অভিযোগ পরিবারের।

কিশোরীর বড় ভাই জানালেন, তার বোন অত্যন্ত সহজ-সরল প্রকৃতির। অনেক কিছু সে বুঝতে পারে না। ঘটনার সুষ্ঠু তদন্ত করে অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানালেন তিনি।

গতকাল সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে ওই কিশোরীকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের গাইনি বিভাগের সিনিয়র স্টাফ নার্স নেহেরা আক্তার বলেছেন, ‘মেয়েটিকে হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। বিষয়টি গাইনি কনসালট্যান্টকে জানানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর ধর্ষণের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে।’

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও মহিলা ইউপি সদস্য ফাহিমা খাতুনের বক্তব্য পাওয়া যায়নি।

নাসিরনগর থানার ওসি মোহাম্মদ শাহিনুল ইসলামের ভাষ্য, ঘটনাটি কিশোরীর স্বজনরা পুলিশকে জানালেও কোনো লিখিত অভিযোগ করা হয়নি। তবে অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তিনি পলাতক।


ব্রাহ্মণবাড়িয়াকিশোরীকে ধর্ষণনাসিরনগর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে