Agamir Somoy E-Paper
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
অসহায় প্রাণী থেকে মানুষ, সবার পাশেই বাচ্চু
বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

  • চার মাসেই উৎপাদন বেড়েছে ৩১ শতাংশ
আবুল কালাম আজাদ, চুনারুঘাট (হবিগঞ্জ)
agamir somoy
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ০৩:৪৬
ঘুরে দাঁড়াচ্ছে লস্করপুর ভ্যালির ২৪ চা-বাগান

সংগৃহীত ছবি

টানা তিন বছর উৎপাদন কমার পর চলতি মৌসুমে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লস্করপুর ভ্যালির চা-শিল্প। মৌসুমের প্রথম চার মাসেই ভ্যালির ২৪টি চা-বাগানে উৎপাদন বেড়েছে প্রায় ৩১ শতাংশ। গত বছরের একই সময়ের তুলনায় অতিরিক্ত উৎপাদিত হয়েছে ৬ লাখ ৬৩ হাজার কেজি চা। তবে উৎপাদন বাড়লেও নিলামে চায়ের দাম না বাড়ায় লোকসানের শঙ্কা কাটেনি বলে জানিয়েছেন বাগান-সংশ্লিষ্টরা।

লস্করপুর ভ্যালি সূত্রে জানা যায়, ২০২৩ সালে ২৪টি বাগানে চা উৎপাদন হয়েছিল ১ কোটি ২৬ লাখ ৯১ হাজার কেজি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ১ কোটি ২০ লাখ ১৯ হাজার কেজিতে। আর ২০২৫ সালে উৎপাদন আরও নেমে আসে ১ কোটি ২ লাখ ৭১ হাজার কেজিতে। অর্থাৎ দুই বছরে উৎপাদন কমে প্রায় ২৪ লাখ কেজি। তবে চলতি বছরের প্রথম চার মাসেই গত বছরের একই সময়ের তুলনায় উৎপাদন বেড়েছে প্রায় ৩১ শতাংশ।

চা বোর্ডের তথ্য অনুযায়ী, লস্করপুর ভ্যালির অধীন ২৪টি চা-বাগানে সর্বশেষ ২০১৮ সালে রেকর্ড ১ কোটি ৩০ লাখ কেজি চা উৎপাদিত হয়েছিল। এরপর উৎপাদন ওঠানামা করলেও ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত টানা নিম্নমুখী ছিল।

চলতি মৌসুমে প্রায় সব বাগানেই বেড়েছে উৎপাদন। এর মধ্যে নোয়াপাড়া চা-বাগানে উৎপাদন বেড়েছে ১২৭ দশমিক ৮৩, লালচাঁদ চা-বাগানে ৯৫ দশমিক ৭১, মধুপুরে ৮২ দশমিক ২৫, তেলিয়াপাড়ায় ৬০, বৃন্দাবনে ৫০, দেউন্দি চা-বাগানে ৪১ দশমিক ৫৯ এবং জগদীশপুর চা-বাগানে ৪০ দশমিক ২৪ শতাংশ। গত বছরের তুলনায় কোনো বাগানেই উৎপাদন কমেনি।

দেউন্দি চা-বাগানের মহাব্যবস্থাপক রিয়াজ উদ্দিনের বক্তব্য, ‘অর্থনৈতিক সংকট কিছুটা কাটিয়ে ওঠায় এবং শ্রমিকদের সঙ্গে সমন্বয় থাকায় উৎপাদন বেড়েছে। তবে চা-শিল্পকে শিল্প খাত নয়, কৃষি খাত হিসেবে বিবেচনা করে স্বল্পসুদে ঋণ দেওয়া হলে উৎপাদন ব্যয় কমবে এবং শিল্পটি আরও টেকসই হবে।’

লস্করপুর ভ্যালির সভাপতি ও চণ্ডীছড়া চা-বাগানের ব্যবস্থাপক সেলিমুর রহমান সেলিম জানিয়েছেন, অনুকূল আবহাওয়া, শ্রমিকদের সহযোগিতা এবং রোগবালাই কম থাকায় এবার উৎপাদন বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে চলতি বছর ভ্যালিতে ১ কোটি ১০ লাখ কেজির বেশি চা উৎপাদনের আশা করছেন তারা।

চালস্করপুর ভ্যালিউৎপাদনলোকসানহবিগঞ্জ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    ককটেল বিস্ফোরণ মামলায় রিমান্ডে যাওয়া ছেলেকে ‘জুলাইযোদ্ধা’ দাবি বাবার

    মা হারালেন রানী মুখার্জি

    মা হারালেন রানী মুখার্জি

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    গ্রিনল্যান্ডে নতুন দুটি সামরিক ঘাঁটি খুলবে যুক্তরাষ্ট্র

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    পুলিশে বড় রদবদল, ৩১ কর্মকর্তার বদলি-পদায়ন

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    সোনিয়া গান্ধীর নাগরিকত্ব মামলা ফের শুরুর নির্দেশ দিল্লির আদালতের

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ককটেল ছুড়ে, বাসে আগুন দিয়ে সংকট তৈরি করা যাবে না : তথ্য উপদেষ্টা

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    ফ্ল্যাট পেল শহীদ-আহত ৭০ পরিবার

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    সূচকের মিশ্রাবস্থায় বেড়েছে লেনদেন

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    দ্বিতীয় স্ত্রীর মৃত্যু, গাজী নজরুলের প্রথম স্ত্রী কারাগারে

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    বক্তব্য প্রচারে টিভি চ্যানেলগুলোর না, ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    ভিড় দেখে সটকে পড়লেন সার ডিলার, সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভে কৃষকরা

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    আসাদ আলম সিয়ামের দিল্লির পথ খুলল

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    না খেলেই উশুতে জিন্নাতের পদক

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    মরিয়মের মৃত্যু : এমপি নজরুলের প্রথম স্ত্রীকে কারাগারে আটক রাখতে আবেদন

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে

    জামায়াতের ৩৪ এমপি যে কারণে সিঙ্গাপুর–ফিলিপাইনে