Agamir Somoy E-Paper
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
হোটেলশ্রমিক সোহেলের মজুরিতে রাস্তা সংস্কার
রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সমবায় আন্দোলন জোরদার হলে দেশ আত্মনির্ভরশীল হবে: রিজভী

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১৫:১৭
শেয়ার করুন:
সমবায় আন্দোলন জোরদার হলে দেশ আত্মনির্ভরশীল হবে: রিজভী

ছবি: আগামীর সময়

দেশের কৃষি, শিক্ষা, পুষ্টি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দারিদ্র্য বিমোচনে সমবায় আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেছেন, বাংলাদেশ কৃষিনির্ভর দেশ। কৃষির উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ ও সম্ভাবনার অনেক কিছুই সমবায় আন্দোলনের মধ্যে রয়েছে। এই আন্দোলন সারাদেশের গ্রাম ও উপজেলাপর্যায়ে ছড়িয়ে দেওয়া গেলে আত্মনির্ভরশীল ও স্বয়ংসম্পূর্ণ দেশ গড়ে তোলা সম্ভব।

আজ রবিবার দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়ন এলাকায় ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, একসময় সারা দেশে সমবায় আন্দোলন যেভাবে বিস্তৃত হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় থাকলে কোনো পরিবারের সন্তান শিক্ষার বাইরে থাকত না। মানুষের প্রয়োজনীয় শিক্ষা, পুষ্টি ও খাদ্যের নিশ্চয়তা তৈরিতেও সমবায় কার্যকর ভূমিকা রাখতে পারত।

আরও পড়ুন

চাঁদপুরে জটিল রোগে আক্রান্ত ৪৫ রোগী পেলেন ৪৫ লাখ টাকা

০৮ নভেম্বর ২০২৬

তিনি বলেন, কালীগঞ্জে সমবায় কার্যক্রম চলমান থাকলেও জাতীয় পর্যায়ে সেই ধরনের সমন্বিত উদ্যোগের ঘাটতি রয়েছে। তাই কালীগঞ্জের মতো দেশের প্রতিটি এলাকায় সমবায় আন্দোলনকে আরও গতিশীল করা প্রয়োজন।

তিনি আরও বলেন, জাতীয় সমবায় দিবস শুধু আনুষ্ঠানিকতা পালনের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশের মানুষ সম্মিলিতভাবে কাজ করলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করার পাশাপাশি নিজেদের পায়ে দাঁড়ানো সম্ভব হবে।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুল করিম ভূইয়া।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম, কালবের চেয়ারম্যান আগস্টিক পিউরিফিকেশন, কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ আরমান হোসেন মাস্টার এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সমবায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনায় বক্তারা আত্মকর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন এবং সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য কমাতে সমবায়ের গুরুত্ব তুলে ধরেন।

রিজভীসমবায় আন্দোলনগাজীপুর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    আসাদ নূরকে বিয়ে করেছেন সংগীতশিল্পী পারশা!

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    বক্তব্যে শহীদ জিয়ার নাম নিলেন না শিক্ষা কর্মকর্তা, পরে দুঃখ প্রকাশ

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    ব্যানারে শহীদ জিয়ার ছবি নেই, শেখ মুজিবকে ‘জাতির পিতা’ বলায় হট্টগোল

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশি নিহত

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    নোয়াখালী রুটে চালু হচ্ছে নতুন ট্রেন ‘সুবর্ণচর এক্সপ্রেস’

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    জীবনে ঠিকানাহীন, সাহিত্যে চিরস্থায়ী

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    রাষ্ট্র সংস্কারে জিয়ার ভূমিকা ও আজকের বাংলাদেশ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    ৩ প্রেক্ষিত ৩ পক্ষ

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    আদর্শ থেকে ‘সরে যাওয়ায়’ এনসিপি ছাড়লেন শিশির

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    শুল্ক বাড়িয়ে উল্টো রাজস্ব হারাল এনবিআর

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    এমপিহীন সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা ঢিলা

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    সংহতি দিবসে বিএনপি নেতার তোরণে ট্রাকের ধাক্কা, চালককে পিটিয়ে আহত

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    কর্ণফুলী তো গুটিয়েই গেল; ইস্টার্ন প্লাজা, আলপনা প্লাজার কী হাল?

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম

    রূপপুরের আলোয় স্বপ্ন দেখছে তরুণ প্রজন্ম