Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা ছাত্রদল নেতা, ‘জরিমানা ৫ লাখ’

নেত্রকোনা প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ২২:২৫
দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা ছাত্রদল নেতা, ‘জরিমানা ৫ লাখ’

প্রথম বিয়ের তথ্য গোপন রেখে দ্বিতীয় বিয়ে করতে গিয়ে ধরা পড়েছেন এক ছাত্রদল নেতা। কনের পরিবার বিষয়টি জানতে পেরে বর ও বরযাত্রীদের আটকে রাখে। পরে স্থানীয়ভাবে কয়েক দফা আলোচনা ও সমঝোতার পর ৫ লাখ টাকা জরিমানা দিয়ে মুক্তি পান তিনি। ঘটনার পরদিন প্রথম স্ত্রীর বাড়িতে হামলার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।

অভিযুক্ত সাব্বির আহমেদ সাদান (২৮) ইউনিয়ন ছাত্রদলের সভাপতি। তিনি নেত্রকোনার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাঘমারা গ্রামের আসাদুজ্জামান আজাদের ছেলে। তার বাবা উপজেলা বিএনপির সহ-সভাপতি।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ২০২২ সালে নিজ গ্রামের তরুণী আইমনা আক্তারকে গোপনে বিয়ে করেন সাব্বির আহমেদ। দীর্ঘদিন তারা আড়ালে সংসার করলেও বিষয়টি পরিবারের অজানা। সম্প্রতি প্রথম বিয়ের তথ্য গোপন রেখে পার্শ্ববর্তী কেন্দুয়া উপজেলার পাইকুরা ইউনিয়নের কৃষকদল নেতা শাহজাহান মিয়ার কলেজপড়ুয়া মেয়ের সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়।

গতকাল শুক্রবার বরযাত্রী নিয়ে কনের বাড়িতে পৌঁছান সাদান। বিয়ের আনুষ্ঠানিকতা শুরুর আগেই প্রথম স্ত্রী আইমনা আক্তার ফোন করে কনের বাবা শাহজাহান মিয়াকে তাদের বৈবাহিক সম্পর্কের কথা জানান। বিষয়টি জানাজানি হলে কনেপক্ষ ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বর ও বরযাত্রীদের আটকে রাখা হয়। পরে স্থানীয়ভাবে কয়েক দফা বৈঠক ও আলোচনার পর ৫ লাখ টাকা জরিমানা আদায়ের মাধ্যমে সাব্বির আহমেদ সাদান ও তার সঙ্গে যাওয়া লোকজনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন

নোয়াখালীতে প্রকাশ্যে নারীকে পেটানো সেই যুবদল নেতা বহিষ্কার

১৩ জুন ২০২৬

তবে ঘটনার নাটকীয়তা সেখানেই শেষ হয়নি। অভিযোগ রয়েছে, জরিমানা দিয়ে ফেরার পর আজ শনিবার সকালে সাব্বির আহমেদ সাদানের সমর্থকরা প্রথম স্ত্রী আইমনা আক্তারের বাড়িতে হামলা চালান। এ সময় আইমনার বড় বোন সুমনা আক্তার আহত হন। পরে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইমনার পরিবারের সদস্যরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কনের বাবা ও পাইকুরা ইউনিয়ন কৃষকদলের সভাপতি শাহজাহান মিয়া বলেছেন, ‘ছেলে আগে বিয়ে করেছে, বিষয়টি আমাদের জানা ছিল না। সব জেনেশুনে একজন বিবাহিত ছেলের সঙ্গে মেয়ের বিয়ে দিতে পারি না।’ তবে জরিমানা আদায়ের বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

সাব্বির আহমেদ সাদানের বাবা ও মদন উপজেলা বিএনপির সহ-সভাপতি আসাদুজ্জামান আজাদ বললেন, ‘আমার ছেলে আগে একটি বিয়ে করেছে, সেটি আমার জানা ছিল না। আগে জানলে তো আর কেন্দুয়া গিয়ে ৫ লাখ টাকা জরিমানা দিতে হতো না।’

মদন থানার পরিদর্শক (তদন্ত) অসীম কুসার দাসের ভাষ্য, ‘৯৯৯ নম্বরে কল পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিয়ে সংক্রান্ত ঘটনায় এক নারীকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনামদনজরিমানা ৫ লাখছাত্রদল
    শেয়ার করুন:
    Advertisement
    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    তিস্তা মহাপরিকল্পনা ‘অবাস্তব’, ভারতের সঙ্গে চুক্তির পক্ষে আইনুন নিশাত

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৫৭

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    পুলিশ ক্লিয়ারেন্স সনদ নিয়ে ডিজিটাল জালিয়াতি

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪৯

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    রাস্তায় ফেলে যাওয়া প্রবাস ফেরত সেই জামাল উদ্দিন মারা গেছেন

    ১৭ আগস্ট ২০২৬, ১৮:৪০

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    গাড়িচালক খুনের মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:০৫

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    বড়পুকুরিয়ায় ১৬৮ শ্রমিককে কাজে যোগ দিতে বাধা, বিক্ষোভ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:২০

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ফেনীর সেই দুর্ঘটনার স্থানে ফুট ওভারব্রিজ নির্মাণে মন্ত্রীর চিঠি

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪১

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ছয় মাসে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক : এবি পার্টি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:১৩

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    দেশে ফিরলে শেখ হাসিনা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২০

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ‘ওমান বাধা দিলে বোমা মারব’, হুমকি ট্রাম্পের

    ১৭ আগস্ট ২০২৬, ২০:২১

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ডেভিড ইমন ফের রিমান্ডে

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৪৯

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    জুলাই সনদ বাস্তবায়ন না করায় ৭ আইন কর্মকর্তার পদত্যাগ

    ১৭ আগস্ট ২০২৬, ১৯:৫২

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    নির্ধারিত সময়ে শেষ হয়নি কাজ, ব্যয় বাড়ছে ২০২ কোটি টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৬

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    কাপ্তাইয়ে বিরল ‘হোয়াইট-বার্ড কুকরি’ সাপ উদ্ধার

    ১৭ আগস্ট ২০২৬, ২০:০৯

    advertiseadvertise