Agamir Somoy E-Paper
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
স্বেচ্ছাশ্রমে লাজু গড়ছেন সংগীতশিল্পী
শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শ্রীমঙ্গল

চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১৬:৪০
শেয়ার করুন:
চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ, চলছে গণনা

ছবি: আগামীর সময়

দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।

শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি— এই চার পদে ভোট দেন চা শ্রমিকরা।

সরকারি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত প্রায় ৭০ শতাংশ ভোট পড়েছিল। মৌলভীবাজারের বিভিন্ন চা বাগানের ভোটকেন্দ্রগুলোয় সকাল থেকেই শ্রমিকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক শ্রমিককে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে। ভোটকে কেন্দ্র করে বাগানগুলোয় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন ভোট গণনা চলছে।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। কোথাও উল্লেখযোগ্য কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০১৮ সালের ২৪ জুন। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন বছর পরপর নির্বাচন হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় ২০২১ ও ২০২৪ সালে নির্বাচন করা সম্ভব হয়নি। দীর্ঘ বিরতির পর এবার নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় শ্রমিকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। এবার কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর দুটি এবং সম্পাদকমণ্ডলীর তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতিমণ্ডলীর প্যানেল-১ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের লাখাইছড়া চা বাগানের পংকজ কন্দ। এই প্যানেলে কার্যকরী সভাপতি পদে কমলগঞ্জের শমশেরনগর চা বাগানের নির্মল পাইনকা, সহসভাপতি পদে রাজনগরের ইটা চা বাগানের জেসমিন আক্তার এবং নারী সহসভাপতি পদে হবিগঞ্জের চুনারুঘাটের আমু চা বাগানের সুভদ্রা মুন্ডা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতিমণ্ডলীর প্যানেল-২ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিলেট সদরের লাক্কাতুরা চা বাগানের রাজু গোয়ালা। এই প্যানেলে কার্যকরী সভাপতি পদে কুলাউড়ার লংলা চা বাগানের মিঠুন কালোয়ার, সহসভাপতি পদে শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের মিঠুন সিং রাউতিয়া-২ এবং নারী সহসভাপতি পদে ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের শিমুল কর্মকার রয়েছেন।

সম্পাদকমণ্ডলীর প্যানেল-১ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন চুনারুঘাটের চান্দপুর চা বাগানের নিপেন পাল। এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের পাত্রখোলা চা বাগানের এস এম হারুনুর রশিদ, নারী সহসাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের ডিনস্টন (খেজুরীছড়া) চা বাগানের রেখা বাকতি এবং অর্থ সম্পাদক পদে একই বাগানের অমর গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদকমণ্ডলীর প্যানেল-২ থেকে সাধারণ সম্পাদক পদে লড়ছেন চুনারুঘাটের আমু চা বাগানের মুকেশ কর্মকার। এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের আলীনগর চা বাগানের সনজয় চৌহান, নারী সহসাধারণ সম্পাদক পদে শ্রীমঙ্গলের কালিঘাট চা বাগানের সোনামনি তাঁতী এবং অর্থ সম্পাদক পদে জুড়ীর রাজকী চা বাগানের সনত গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সম্পাদকমণ্ডলীর প্যানেল-৩ থেকে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শ্রীমঙ্গলের জাগছড়া চা বাগানের পরেশ কালেন্দি। এই প্যানেলে যুগ্ম সাধারণ সম্পাদক পদে কমলগঞ্জের মিরতিংগা চা বাগানের ধনা বাউরী, নারী সহসাধারণ সম্পাদক পদে কুলাউড়ার মুরইছড়া চা বাগানের বিন্দা রাণী গোয়ালা এবং অর্থ সম্পাদক পদে চুনারুঘাটের লস্করপুর চা বাগানের স্বপন গোয়ালা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পদে নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে দেশের সাতটি ভ্যালি থেকে আরও ২২ জন সদস্য যুক্ত হয়ে ৩০ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠিত হবে।
একই দিনে দেশের সাতটি ভ্যালি কমিটি এবং ২৩০টি চা বাগানের পঞ্চায়েত কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। সব মিলিয়ে প্রায় ৬২০টি প্যানেলে সাত হাজারের বেশি প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন।

ভোট গ্রহণ শেষ হলেও এখনো ফলাফল ঘোষণা করা হয়নি। ভোট গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। তাই চা বাগানগুলোয় এখন প্রার্থী ও শ্রমিকদের মধ্যে ফলাফল নিয়ে চলছে অপেক্ষা।

চা শ্রমিক ইউনিয়নভোটগ্রহণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    ১৭ দিন পর পুলিশের আশ্বাসে খুলেছিল ফার্মেসি, প্রকাশ্যে মালিকের ছেলেকে গুলি

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    রাজধানীর দিয়াবাড়ীতে বিএনপি অফিসে আগুন

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    সুন্দরবনে জলদস্যুদের অস্ত্র-রসদ সরবরাহ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    লন্ডনে সংঘর্ষের ঘটনায় আ. লীগের সুশান্তসহ আটক ৬

    রাজধানীতে বাসে আগুন

    রাজধানীতে বাসে আগুন

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    গোপালগঞ্জের মুকসুদপুর থানায় নতুন ওসি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    দ.কোরিয়ায় দং-ইউ বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে ৮ পদের ৭ টিতেই জয়ী বাংলাদেশি

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    লন্ডনে নাহিদের সংবর্ধনায় সংঘর্ষ, আ. লীগের সুশান্তসহ গ্রেপ্তার ৬ জনই জামিনে

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    গোপালগঞ্জে ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামতে যাচ্ছে না সরকার

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    বিএনপির আলোচনা সভায় বিশেষ অতিথির চেয়ারে পুলিশ কর্মকর্তা

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    ‘শান্তিতে আছেন-থাকেন, লারা চারা দিলে থাকবেন না’

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    জামায়াতের প্রার্থী কর্নেল জেহাদ খানই চূড়ান্ত

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য