দীর্ঘ আট বছর পর অনুষ্ঠিত বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় দেশের পাঁচ জেলার ২০টি উপজেলায় ২৩০টি চা বাগানে একযোগে ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। এখন ফলাফলের অপেক্ষায় রয়েছেন প্রার্থী ও ভোটাররা।শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে ভোট গ্রহণ শুরু হয়। নির্বাচনে কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক, ভ্যালি কমিটির সভাপতি এবং বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি— এই চার পদে ভোট দেন চা শ্রমিকরা।সরকারি রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা গেছে, দুপুর ২টা পর্যন্ত...