Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
মানুষের হাসিতেই তোফায়েলের তৃপ্তি
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বাহুবল

২৬ বছরেও নির্মিত হয়নি করাঙ্গী নদীতে সেতু, ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১৯:৩০
শেয়ার করুন:
২৬ বছরেও নির্মিত হয়নি করাঙ্গী নদীতে সেতু, ভোগান্তিতে ১৫ হাজার মানুষ

একটি স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ

হবিগঞ্জের বাহুবলের পশ্চিম ভাদেশ্বরে করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু না থাকায় দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন ৯ গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকেই সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন এলাকাবাসী। দীর্ঘ ২৬ বছর ধরে জনপ্রতিনিধি, মন্ত্রী-এমপিসহ বিভিন্ন সরকারি দপ্তরে আবেদন-নিবেদন করেও মেলেনি সেতু। ফলে ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকোই হয়ে উঠেছে নদী পারাপারের একমাত্র ভরসা।

বর্তমানে স্থানীয়দের নিজস্ব অর্থায়নে নির্মিত বাঁশের সাঁকো দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন নদী পার হচ্ছেন শিক্ষার্থী, শিক্ষক, কৃষক, নারী, শিশু ও রোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢল ও নদীর তীব্র স্রোতে সাঁকোটি নড়বড়ে হয়ে পড়ে। কখনো স্রোতের তোড়ে সাঁকো ভেঙে গেলে বন্ধ হয়ে যায় সরাসরি যোগাযোগ। তখন বিকল্প পথে ঘুরে নদী পার হতে প্রায় ১ ঘণ্টা সময় লাগে।

সরেজমিন দেখা যায়, উপজেলার পশ্চিম ভাদেশ্বরের হাবিব মাস্টারের বাড়ির পাশে করাঙ্গী নদীর ওপর বাঁশ দিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ একটি সাঁকো। নদীর দুই পাড়ে বাঁশের খুঁটি পুঁতে কোনো রকমে দাঁড় করিয়ে রাখা হয়েছে সেটি। কোথাও বাঁশের সংযোগ দুর্বল, আবার কোথাও নড়বড়ে পুরো কাঠামো। নেই কোনো নিরাপত্তাবেষ্টনী। অথচ প্রতিদিন বাধ্য হয়েই এই ঝুঁকিপূর্ণ সাঁকো ব্যবহার করছেন স্থানীয় বাসিন্দারা।

সেতু না থাকায় নদীর দুই পাড়ে গড়ে উঠেছে আলাদা যানবাহন ব্যবস্থা। এক পাড়ে গাড়ি থেকে নেমে বাঁশের সাঁকো পার হতে হয় যাত্রীদের। এরপর অন্য পাড়ে গিয়ে আবার ভিন্ন গাড়িতে গন্তব্যে যেতে হয়। এতে সময় ও অর্থ— দুটিই অতিরিক্ত ব্যয় হচ্ছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন শিশু, নারী, বয়স্ক ও অসুস্থ রোগীরা। বর্ষায় নদীর পানি ও স্রোত বাড়লে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে।

আরও পড়ুন

উখিয়ায় নলকূপের জলন্ত আগুন দেখাচ্ছে গ্যাসের সম্ভাবনা

১২ নভেম্বর ২০২৬

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পশ্চিম ভাদেশ্বর, কসবা করিমপুর, গোলগাঁও, কামারগাঁও, সাতানীগাঁও, তকিয়া, ফকিরবাড়ি, সুন্দ্রটিকি তালুগাঁও ও টিলাবাড়িসহ ৯টি গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ এই সেতুর অভাবে দুর্ভোগ পোহাচ্ছেন। নদীর এক পাশে রয়েছে বসতি, অন্য পাশে বিস্তীর্ণ কৃষিজমি। সেতু না থাকায় কৃষকদের জমিতে যাতায়াত, ফসল আনা-নেওয়া ও কৃষিপণ্য বাজারজাত করতেও নানা সমস্যায় পড়তে হচ্ছে।

এলাকাবাসী জানান, প্রতি বছর নিজেদের চাঁদার টাকায় বাঁশের সাঁকোটি নির্মাণ ও মেরামত করতে হয়। পাহাড়ি ঢল কিংবা নদীর স্রোতে সাঁকো ক্ষতিগ্রস্ত হলে আবারও টাকা সংগ্রহ করে সেটি তৈরি করতে হয়। এতে একদিকে আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। নদী পারাপারের সময় দুর্ঘটনায় কেউ প্রাণ হারিয়েছেন, আবার কেউ পঙ্গুত্ব বরণ করেছেন বলেও দাবি স্থানীয়দের।

স্থানীয় ইউপি সদস্য ফরিদ মেম্বার বলেন, ‘প্রায় ২৬ বছর ধরে আমরা এই সেতুর জন্য চেষ্টা করে যাচ্ছি। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি দপ্তরে আবেদন জানিয়েছি। এমনকি সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া সাহেবের কাছেও আবেদন দিয়েছিলাম। কিন্তু এখন পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি। একটি সেতু হলে এলাকার হাজার হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হতো।’

স্থানীয় বাসিন্দা হাজী মোবারক আলী বলেন, ‘বর্ষা মৌসুমে নদীতে অনেক পানি হয়। তখন স্কুল-কলেজের শিক্ষার্থী ও নারীদের পারাপারে অনেক কষ্ট হয়। ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে চলাচল করতে গিয়ে সব সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। আমাদের দাবি, এখানে দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করা হোক।’

সাবেক ইউপি সদস্য আক্কাস আলী বলেন, ‘আমাদের পূর্বপুরুষরাও এই নদীর ওপর সেতু নির্মাণের জন্য চেষ্টা করে গেছেন। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি। একটি সেতু নির্মিত হলে এলাকার হাজারো মানুষ উপকৃত হবেন। পাশাপাশি শিক্ষা, চিকিৎসা, কৃষি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রেও ব্যাপক পরিবর্তন আসবে।’

বাহুবল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ আবিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই সেতুর জন্য চেষ্টা করছেন। বাহুবল সদর থেকে মাত্র দু-তিন কিলোমিটার দূরত্বের একটি এলাকায় হাজারো মানুষকে এভাবে দুর্ভোগ পোহাতে হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। সেতুর অভাবে শিক্ষার্থী থেকে শুরু করে রোগী ও কৃষক— সবাই ভোগান্তির শিকার হচ্ছেন। জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে এখানে দ্রুত সেতু নির্মাণের অনুমোদন ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

এ বিষয়ে বাহুবল উপজেলা প্রকৌশলী সঞ্জিত ঘোষ বলেন, ‘করাঙ্গী নদীর ওপর প্রস্তাবিত ৫০ মিটার দৈর্ঘ্যের সেতুটি অনুমোদনের জন্য এলজিইডি হবিগঞ্জের মাধ্যমে অনূর্ধ্ব ১০০ মিটার সেতু প্রকল্পে পাঠানো হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি বাস্তবায়িত হলে এলাকার যোগাযোগব্যবস্থার উন্নতি ঘটবে।’

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের জনদুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রস্তাবিত সেতুটি দ্রুত অনুমোদন ও বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তাদের মতে, করাঙ্গী নদীর ওপর স্থায়ী সেতু নির্মিত হলে শুধু ৯ গ্রামের মানুষের যাতায়াতের দুর্ভোগই কমবে না, দুই পাড়ের যানবাহনের সরাসরি যোগাযোগও স্থাপিত হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, শিক্ষা, চিকিৎসা ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হবে।

২৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে করাঙ্গী নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণ এখন এলাকাবাসীর প্রাণের দাবি। তাদের প্রশ্ন, আর কত দিন বাঁশের সাঁকোয় জীবনের ঝুঁকি নিয়ে নদী পারাপার হতে হবে?

করাঙ্গী নদীসেতুবাহুবল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    আ.লীগের সঙ্গে ‘যোগাযোগ’, নজরদারিতে এসপি জাহাঙ্গীর

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    দুই বছর পর ‘জুলাইবিরোধী’ আখ্যা দিয়ে শিক্ষককে বিভাগের চেয়ারম্যান হতে দিল না ঢাবি

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    অন্ধকারের অন্তরে কার বিপুল আলোর সন্ধান!

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    ব্যাংকই চেনেন না তারা, অথচ অ্যাকাউন্টে লেনদেন সোয়া তিন কোটি

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    প্রাথমিকের পদক বিতরণে টিকটকার মামুন, শোরগোলের পর নামানো হলো মঞ্চ থেকে

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    সাবেক উপদেষ্টা আসিফ নজরুলের মোবাইল ছিনতাই

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    বাউফলে সড়কের পাশে পচন ধরা বিচ্ছিন্ন হাত উদ্ধার

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    চাকরি হারালেন পুলিশের ৬ কর্মকর্তা, বাধ্যতামূলক অবসরে এক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    কার্যক্রম নিষিদ্ধ যুক্তরাষ্ট্র আ.লীগ নেতাদের দিল্লিযাত্রা, বলছেন হাসিনার সঙ্গে হবে বৈঠক

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    ক্ষতিপূরণ চান একীভূত পাঁচ ব্যাংকের বিনিয়োগকারীরা

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    নিরাপত্তার শঙ্কায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাড়লেন ২ বিদেশি শিক্ষার্থী

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    আসাদের মতো যত্নশীল স্বামী, দায়িত্বশীল পুরুষ আগে পাইনি: পারশা

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    কুষ্টিয়ায় ‘পেট্রল বোমায় পোড়ানো হলো’ নুসরাতের বাড়ি

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    রাজধানীতে আ.লীগ নেতাকে ছাড়াতে গিয়ে আটক স্বেচ্ছাসেবক দলের নেতা

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি

    উত্তরা ব্যাংককে ঠকিয়ে যাচ্ছে চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের কোম্পানি