Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

কয়রায় ৫ কোটির সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

কয়রা (খুলনা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২১:২৩
কয়রায় ৫ কোটির সেতু নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ

ধূসর বর্ণের নিম্নমানের পাথর (বাঁয়ে), ভালো মানের কালো পাথর (ডানে)

খুলনার কয়রায় প্রায় ৪ কোটি ৭১ লাখ টাকা ব্যয়ে নির্মাণাধীন একটি সেতুতে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। পিলার ঢালাইয়ে কাঁদাযুক্ত ও ভাঙাচোরা পাথর ব্যবহার, রডের পরিমাণে অনিয়ম এবং বালু-সিমেন্টের অনুপাত ঠিক না রাখার অভিযোগে স্থানীয়দের তীব্র ক্ষোভের পর কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। পরে মানসম্মত পাথর এনে আবার কাজ শুরু করা হলেও আগের নিম্নমানের সামগ্রী অপসারণ না করায় সেতুটির স্থায়িত্ব নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, জনগুরুত্বপূর্ণ এ সেতুর নির্মাণে শুরু থেকেই অনিয়ম চলছে। ঢালাইয়ে নিম্নমানের পাথর ব্যবহার করা হয়েছে, যা সামান্য আঘাতেই গুঁড়ো হয়ে যাচ্ছে। ইটের আঘাতে পাথর ভেঙে যাওয়ার পাশাপাশি হাতের চাপে ভেঙে পড়ার ঘটনাও দেখা গেছে। একই সঙ্গে কাঁদাযুক্ত পাথর পরিষ্কার না করেই ঢালাইয়ে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। তাদের দাবি, রডের ব্যবহারও নকশা অনুযায়ী হয়নি।

গত ৩ জুন (বুধবার) স্থানীয়রা সামাজিক যোগাযোগমাধ্যমে নিম্নমানের পাথর ব্যবহারের ভিডিও ছড়িয়ে দিলে বিষয়টি আলোচনায় আসে। পরে স্থানীয় গণমাধ্যমকর্মীদের অবগত করা হলে কয়রা উপজেলা প্রকৌশল দপ্তর ও এলজিইডি কর্মকর্তারা কাজ বন্ধ করেন।

ভিডিওতে দেখা যায়, একটি পাথরের ওপর ইট দিয়ে আঘাত করলে তা সহজেই গুঁড়ো হয়ে যায়। কিছু পাথর হাতেই ভেঙে পড়ছে এবং ভেতর থেকে কাঁদা বেরিয়ে আসছে। এক ব্যক্তি সেখানে প্রশ্ন করেন, ‘সামান্য আঘাতে পাথর গুড়োগুড়ো হয়ে যাচ্ছে, ওটা পাথর নাকি অন্য কিছু?’ আরেকজনকে হাত দিয়ে পাথর ভেঙে কাঁদা বের করতে দেখা যায়।

বৃহস্পতিবার (৪ জুন) সরেজমিন গিয়ে দেখা যায়, কাজ বন্ধের পর আবার মানসম্মত পাথর এনে কাজ শুরু হয়েছে। নির্মাণস্থলের এক পাশে ধূসর রঙের বিতর্কিত পাথরের স্তুপ পড়ে আছে, আরেক পাশে রাখা হয়েছে নতুন কালো রঙের পাথর। শ্রমিকরা নতুন পাথর দিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন। তবে পুরনো পাথর সরানো হয়নি। স্থানীয়রা জানিয়েছেন, পুরনো পাথর ভবিষ্যতে আবার ব্যবহারের আশঙ্কা রয়েছে। প্রকল্প এলাকায় তথ্যফলকও দেখা যায়নি।

উপ-সহকারী প্রকৌশলী আফজাল হোসেন বলেছেন, ‘স্থানীয়দের বাধার মুখে বিতর্কিত পাথর দিয়ে কাজ বন্ধ করা হয়। পরে ঠিকাদারি প্রতিষ্ঠান রাতে মানসম্মত পাথর আনে এবং সেই পাথর দিয়েই কাজ চলছে।’

তিনি আরও জানালেন, কাজের তথ্যসংবলিত ব্যানার ছিল, তবে তা নষ্ট হয়ে গেছে।

আরও পড়ুন

১৫১ জনের ৫৫ জনই ছিলেন না রাজপথে, ক্ষোভ পদবঞ্চিতদের

০৪ জুন ২০২৬

স্থানীয়দের অভিযোগ, নকশা অনুযায়ী রড ব্যবহার করা হয়নি এবং কাজের অগ্রগতিও অত্যন্ত ধীর। বর্ধিত সময়সীমা শেষ হতে আর মাত্র ২৫ দিন বাকি থাকলেও দৃশ্যমান অগ্রগতি নেই।



এ প্রকল্পটি কয়রার মহারাজপুর সেতু, যা খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার সড়ক ও অবকাঠামো উন্নয়ন (কেবিএস) প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে। ২০২২ সালের ৩ আগস্ট কার্যাদেশ দেওয়া হয়। যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান এসএ-জেডটি জেভি কাজটি বাস্তবায়ন করছে। সেতুটির প্রাক্কলিত ব্যয় ৪ কোটি ৭১ লাখ ৭৫ হাজার ৪৭২ টাকা। ২০২৩ সালের ১৮ ডিসেম্বর কাজ শেষ হওয়ার কথা থাকলেও সময়মতো শেষ হয়নি। পরে মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত করা হয়।



উপকূল ও সুন্দরবন সংরক্ষণ আন্দোলনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বললেন, ‘শুধু পাথর পরিবর্তন করলেই দায় শেষ হবে না। কীভাবে নিম্নমানের সামগ্রী নির্মাণস্থলে পৌঁছালো এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে আগের নিম্নমানের ঢালাই তুলে ফেলে ভালো মানের সামগ্রী দিয়ে নতুন করে সেতুর কাজ শেষ করতে হবে।’



ঠিকাদারি প্রতিষ্ঠানের ম্যানেজার সাইফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। ঠিকাদার জিয়াউর রহমান টিটোর ফোনও বন্ধ পাওয়া যায়।



কয়রা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তরের কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শাফিন শোয়েব বলেছেন, ‘অভিযোগের পর কাজ বন্ধ করা হয়েছে। পরে মানসম্মত পাথর এনে আবার কাজ শুরু হয়েছে।’



তিনি জানিয়েছেন, নিম্নমানের পাথর সরিয়ে ফেলা হবে এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে এলজিইডি সতর্ক রয়েছে।


খুলনাকয়রাসেতুনিম্নমানের সামগ্রীসেতু নির্মাণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    বিদেশি ফার্নিচার ও কর্মকর্তাদের সম্মানী নিয়ে ক্ষোভ ঝাড়লেন প্রধানমন্ত্রী

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    ‘হেসে কথা বলল, পরদিন শুনি আইসিইউতে’

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    নতুন দুজনকে গ্রেপ্তার করে র‌্যাবের দাবি উল্টে দিল ডিবি

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    প্রতিদিন কোটি টাকার কলা বিক্রি হয় যে হাটে

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    বদলে যাচ্ছে জাতীয় ক্রিকেট লিগ

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গ্যাসে সাময়িক স্বস্তি, বেড়েছে লোডশেডিং

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    গেটে জং ধরা তালা, কাঁটাতার সরিয়ে স্বাস্থ্যকেন্দ্রে এমপি

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    নিগারের ঘোষণায় অস্থিরতা তারপরও ক্রিকেটে চোখ

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    হামের ধকল থেকে অপুষ্টির কবলে ৭ মাসের আয়ান

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    পলাতক কর্মকর্তাদের কাছে তথ্য পাচারে ২০০ পুলিশ!

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গ্যাস বাড়তেই শিল্পে উৎপাদন ৭০ শতাংশ

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    গরিবের চিকিৎসায় নিবেদিত হাফিজুর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ৩৬ বছর ধরে মাটিতে স্বপ্ন আঁকছেন কিশোর

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    ১০ লাখ কোটির অর্থনীতির রূপরেখা

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী

    জিপিএ ৫ পেয়েও কলেজে মনোনয়ন পায়নি ২২০৫ শিক্ষার্থী