Agamir Somoy E-Paper
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
শিক্ষিত বেকারদের সহায় সুজন
বুধবার, ২২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় বিবিধ

তবে

ফাহীম সাদিকীন
agamir somoy
প্রকাশ: ২২ জুলাই ২০২৬, ০৫:২০
তবে

গ্রাফিকস: আগামীর সময়

বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে আছি। যদিও জায়গাটার নাম বাসস্ট্যান্ড; তবে বাসগুলো থামছে না ঠিকমতো। না থামলেও দোষ অবশ্য তাদের দেওয়া যায় না। কারণ ঢাকা শহরে বাসস্ট্যান্ড বলে কিছু আছে বলে মনে হয় না। আবার পুরো শহরটাকেই চালিয়ে নেওয়া যায় বাসস্ট্যান্ড হিসেবে। অফিস শেষে বাসায় যাব, কিন্তু বাসায় আর যাওয়া হচ্ছে না। শুধু রাস্তা দিয়ে ছুটে চলা বাসগুলো দেখা হচ্ছে। বাসে উঠতে পারব কি না, তা-ও বুঝতে পারছি না।

সবকিছু এলোমেলো। এই শহরে বাস কোথায় থামবে, সেটা বাসস্ট্যান্ড ঠিক করে না। ঠিক করেন চালক। আর চালক কী করবেন সেটা সম্ভবত জানেন না তিনি নিজেও। তাই আমি শান্ত দাঁড়িয়ে আছি। হুড়োহুড়ি করছি না। ভালো করেই জানি, দাঁড়িয়ে থাকাটা আমার দায়িত্ব। কারণ দৌড়ানোর সিদ্ধান্তটা আমার না। সিদ্ধান্তটা বাসের। বাস যদি একটু সামনে থামে, আমি দৌড়াব। আর যদি আরও সামনে থামে, আরও জোরে দৌড়াব।

কীভাবে বাসে উঠব, সেটাই ভাবছি। অফিস ছুটির সময় দৌড়াদৌড়ি হয়। কিন্তু আজ পরিস্থিতি মনে হয় আরও খারাপ। চোখে পড়ছে বাসকে কেন্দ্র করে এদিক-সেদিক ছোটাছুটির দৃশ্য। এটিকে দৌড় প্রতিযোগিতাও বলা যায়— ঢাকা মহানগর বাসযাত্রী দৌড় প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুধুই বাসযাত্রী। যারা দূর থেকে বাসের দেখা পেলেই শুরু করেন দৌড়।

এক ভদ্রলোক দৌড়াতে দৌড়াতে চিৎকার করলেন, ‘লাইন দেন ভাই, লাইন দেন! সবাই লাইন ধরে বাসে ওঠেন। সিস্টেম তো মানতে হবে নাকি!’

কথাটা কেউ শুনল বলে মনে হয় না। শুনলেন না তিনি নিজেও। দৌড়াতে লাগলেন ঊর্ধ্বশ্বাসে। লাইনের ধারণাকে পেছনে ফেলে দুর্বার গতিতে চলে গেলেন সবার সামনে। আমাদের দেশে লাইনের ধারণা আছে, কিন্তু লাইন নিজেই নেই। ঢাকায় একসময় যাত্রীরা লাইন ধরে বাসে উঠত। টিকিট কেটে লাইন ধরাটাই ছিল তখন নিয়ম। এতে নারী, শিশু, বয়স্ক, অসুস্থ— সবাই সুযোগ পেত বাসে ওঠার। বাসও দাঁড়িয়ে থাকত না। যাত্রী ওঠার সঙ্গে সঙ্গেই ছেড়ে দিত। অথচ সবকিছুই এখন অতীত।

সবচেয়ে মজার দৃশ্যটা ঘটে বাস থামার পর। বাসে আর জায়গা নেই। তবু জায়গা আছে কন্ডাক্টরের চোখে। বাইরে দাঁড়িয়ে থাকা মানুষও বিশ্বাস করে, উঠে যাওয়া যাবে কোনো না কোনোভাবে। যাত্রীতে উপচে পড়া বাসেও মানুষ ঢুকছে ঠেলেঠুলে। পদার্থবিজ্ঞানে একটা কথা আছে— কোনো বস্তুকে জোর করলে একসময় আর সংকুচিত করা যায় না। আমার ধারণা, লোকাল বাসের ভেতরে এই সূত্র কাজ করে না। এখানে আছে আলাদা একটা বিজ্ঞান। বাইরে যে মানুষটির প্রস্থ দেড় ফুট, বাসের ভেতরে তিনি হয়তো হয়ে যান তিন ইঞ্চি।

আমি বাসে ওঠার প্রস্তুতি নিলাম। এভাবে দাঁড়িয়ে থাকলে বাসায় আর যাওয়া হবে না। মাঝে মাঝে মনে হয়, ঢাকার বাসগুলো আসলে যানবাহন না, চরিত্র গঠনের শিক্ষক। তারা আমাদের ধৈর্য শেখায়, দৌড় শেখায়, ধাক্কা খেয়েও হাসতে শেখায়। শুধু একটা জিনিস শেখায় না— কীভাবে বাস ব্যবহার করতে হয়।

বাসস্ট্যান্ডঅব্যয়বাস
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    প্রধান উপদেষ্টা হিসেবে আসিফ নজরুল ও সালেহউদ্দিনের নাম ছিল

    ২২ জুলাই ২০২৬, ০০:০৬

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    বিসিএস ক্যাডার পরিচয়ে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন মোশাররফ

    ২২ জুলাই ২০২৬, ০০:৩২

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    অস্ত্রোপচারের চ্যালেঞ্জে...

    ২২ জুলাই ২০২৬, ০০:৫৫

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা করলেন স্বামী

    ২২ জুলাই ২০২৬, ০১:৫৪

    আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    আ.লীগ নেতাদের ১০ হাজার অস্ত্র কোথায়

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩১

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ইরানের পারমাণবিক স্থাপনায় আবারও হামলার হুমকি ট্রাম্পের

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪৪

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    বিএমইউতে অধ্যাপক ডা. আব্দুল কুদ্দুসের স্মরণসভা

    ২২ জুলাই ২০২৬, ০২:১১

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    মিছিলের প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের ১৭ কর্মী আটক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৪৯

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    থামলেন ‘যোদ্ধা’ ওতামেন্দি

    ২২ জুলাই ২০২৬, ০৩:৪০

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    পীরগঞ্জে টাঙ্গন নদীতে ডুবে যুবকের মৃত্যু

    ২২ জুলাই ২০২৬, ০৫:৫৫

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ১২ বছর কর্মস্থলে অনুপস্থিত থেকেও বেতন নিয়েছে শিক্ষক

    ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    শ্রীলঙ্কায় মশা মারতে কামান!

    ২২ জুলাই ২০২৬, ০১:২১

    ভারত, তেলাপোকা ও অভ্যুত্থান

    ভারত, তেলাপোকা ও অভ্যুত্থান

    ২২ জুলাই ২০২৬, ০৫:১৬

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    পুরো রংপুর বিভাগে এক হাসপাতালে ডায়ালাইসিস

    ২২ জুলাই ২০২৬, ০৫:২৮

    মোদিবিরোধী গণবিস্ফোরণের মুখে ভারত

    মোদিবিরোধী গণবিস্ফোরণের মুখে ভারত

    ২২ জুলাই ২০২৬, ০৩:৩৪

    advertiseadvertise