Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
শাহনাজের হাত ধরে স্বাবলম্বী ৭০০ নারী
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ২১:৪৮
ঝিনাইদহে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গণপিটুনিতে রিকশাচালকের মৃত্যু

সংগৃহীত ছবি

ঝিনাইদহে ঝিনুক মালা আবাসনে সাত বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বেল্লাল হোসেন (৩৫) নামের এক রিকশাচালক গণপিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহত বেল্লালের বাড়ি মাগুরার মোহাম্মদপুর উপজেলার দেওলি গ্রামে।

বৃহস্পতিবার (৪ জুন) বিকালে চরখাজুরা গ্রামের ওই আবাসনে এ ঘটনা ঘটে।

স্থানীয়দের অভিযোগ, বেল্লাল হোসেন ঝিনুক মালা আবাসনে দীর্ঘদিন ধরে বসবাস করছিলেন। তিনি এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন। এ সময় শিশুটির চিৎকারে স্বজন ও স্থানীয়রা ছুটে এসে তাকে হাতেনাতে আটক করেন। পরে উত্তেজিত জনতা তাকে মারধর করে আহত করে। এরপর তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যার দিকে তার মৃত্যু হয়।

ঝিনাইদহ সদর থানার ওসি তদন্ত গোকুল চন্দ্র জানান, বেল্লাল আজ বিকালে ঝিনুক মালা আবাসনে ৭ বছরের এক শিশুকে মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেছেন বলে অভিযোগ। পরে শিশুটির চিৎকারে স্বজনরা ছুটে এসে তাকে আটক করে গণপিটুনি দিয়ে হাসপাতালে ভর্তি করে পুলিশকে খবর দেয়।

তিনি আরও জানান, ঘটনার পর বিকাল ৫টার দিকে শিশুটির পরিবার সদর থানায় বেল্লালের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে।

ঝিনাইদহ সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. উমা ইসলাম জানান, বিকালে বেল্লাল হোসেন নামের ওই রোগীকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। পরে সন্ধ্যার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ আরও জানায়, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

ঝিনাইদহশিশু ধর্ষণচেষ্টারিকশাচালক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন: