Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আড়াই মাসের শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, দম্পতি আটক

কক্সবাজার প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৯:৩৬
আড়াই মাসের শিশুকে নিয়ে পালানোর চেষ্টা, দম্পতি আটক

ছবি: আগামীর সময়

ঈদুল আজহার ছুটিতে কক্সবাজার সমুদ্রসৈকতে বেড়াতে এসে আড়াই মাস বয়সী এক শিশুকে নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগে চট্টগ্রামের এক দম্পতিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গতকাল শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ার বাসিন্দা সৌরভ হাসান ও তার স্ত্রী লাইলা বেগম লতা। তাদের সঙ্গে ছয় বছর বয়সী একটি কন্যাশিশুও ছিল। তারা কক্সবাজার শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছিলেন।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সমুদ্রসৈকতে হকার জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী ফাতেমা বেগমের সঙ্গে পরিচয়ের পর তাদের আড়াই মাস বয়সী শিশুকে ঘিরেই ঘটনাটির সূত্রপাত। শিশুটি কান্না করলে লাইলা বেগম তাকে কোলে নিয়ে আদর করতে থাকেন। একপর্যায়ে মাসিক ৫ হাজার টাকা খরচ দেওয়ার প্রস্তাব দিয়ে শিশুটিকে নিজেদের কাছে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিশুর পরিবার এতে রাজি হয়নি।

ফাতেমা বেগমের অভিযোগ, পরে পানি খেতে যাওয়ার সুযোগে শিশুটিকে কোলে নিয়ে ওই দম্পতি দ্রুত সেখান থেকে চলে যান। পরে তারা যে আবাসিক হোটেলে উঠেছিলেন সেখানে ফিরে রুম ছাড়ার প্রস্তুতি নেন। এ সময় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হলে শিশুটির পরিচয় সম্পর্কে জানতে চান। দম্পতি শিশুটিকে তাদের বোনের সন্তান বলে দাবি করলেও বক্তব্যে অসঙ্গতি থাকায় সন্দেহ আরও বাড়ে।

পরিস্থিতি বুঝতে পেরে হোটেল কর্তৃপক্ষ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেয়। খবর পেয়ে ট্যুরিস্ট পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সাইমন ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করেন এবং ওই দম্পতিকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করেন।

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। প্রকাশ্যে শিশু নিয়ে যাওয়ার এমন অভিযোগে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

পুলিশ জানিয়েছে, থানায় নেওয়ার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দম্পতি ২০ হাজার টাকার বিনিময়ে শিশুটিকে নেওয়ার বিষয়ে কথা হয়েছিল বলে স্বীকার করেছেন। তবে এ ঘটনায় অন্য কোনো উদ্দেশ্য বা সংঘবদ্ধ চক্রের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

কক্সবাজার সদর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিমেল রায় জানালেন, ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে। আটক দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে রাখা হয়েছে।


দম্পতিআটককক্সবাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ‘আমার পেশাকে ছোট করে দেখলে আমার পথ ছোট হয় না’

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫৫

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৭

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    পাটওয়ারীর লং মার্চের গাড়িটির মালিক তুষার আসলে কোন দলের?

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৩৪

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ঘরে ওষুধ সংরক্ষণের সঠিক নিয়ম

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০২

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    নীললোহিতের বয়স ২৭ থেকে বাড়ে না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:১০

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    নামের মিলে ২০ দিন ধরে জেলে!

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৪

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    শাহজালাল বদলে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর পুনর্বহাল দাবি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪০

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    আওয়ামী লীগের পথ খুলতে হাইকোর্টে আবেদন

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:১৯

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    কুড়িগ্রাম এক্সপ্রেস লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪৬

    advertiseadvertise