Agamir Somoy E-Paper
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
পাখিপ্রেমী বুদ্ধ প্রামানিক
সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

হেলিকপ্টার থেকে নামলেন প্রবাসী, ওসির ফুলে সমালোচনার ঝড়

কুষ্টিয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬
হেলিকপ্টার থেকে নামলেন প্রবাসী, ওসির ফুলে সমালোচনার ঝড়

নাসির উদ্দিন শেখকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন ও পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন। ছবি: আগামীর সময়

হেলিকপ্টার থেকে নামলেন একজন প্রবাসী, তাকে ফুলেল শুভেচ্ছা জানালেন ওসি। কুষ্টিয়ার এমন এক দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর উঠেছে সমালোচনার ঝড়।

কারণ প্রবাসী ওই ব্যক্তি খোকসা পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র প্রার্থী মো. রবিন রায়হান জসিমের ছোট ভাই। রবিন খোকসা পৌর ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক।

ওসি অবশ্য ফুল দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে রবিন রায়হানের কথাটি খানিকটা ভিন্ন। তিনি বলেছেন, ‘ফুল কাদায় পড়ে যাচ্ছিল দেখে তা তুলে দিয়েছিলেন ওসি।’

খোকসা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কমলাপুর রুমীপাড়ার বাসিন্দা নাসির উদ্দিন শেখ। তিনি থাকেন সিঙ্গাপুরে। গতকাল রবিবার তার হেলিকপ্টারে খোকসায় পৌঁছার দৃশ্য ছড়িয়ে পড়ে ফেসবুকে।

স্থানীয়দের তথ্য অনুসারে, গতকাল দুপুর ১২টার দিকে খোকসা-জানিপুর পাইলট সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে একটি ভাড়া করা হেলিকপ্টার নামে। সিঙ্গাপুর থেকে বিমানে ঢাকায় পৌঁছানোর পর দ্রুত নিজ এলাকায় ফিরতে হেলিকপ্টারটি ভাড়া করেছিলেন নাসির।

আরও পড়ুন

সেই ভাইরাল ভিডিও নিয়ে যা বলছেন বাঙলা কলেজের শিক্ষক শাকিল

০৩ সেপ্টেম্বর ২০২৬

ভিডিওতে দেখা যায়, হেলিকপ্টার নামার খবরে বিদ্যালয় মাঠে শত শত মানুষের ভিড়। খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন এবং পরিদর্শক (তদন্ত) মো. মোশারফর হোসেন হেলিকপ্টার থেকে নামা ওই প্রবাসীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন।

ওই ভিডিও দেখার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে আলোচনা তৈরি হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন আগামীর সময়কে বলেছেন, ‘নাসির উদ্দিনের বিরুদ্ধে রয়েছে মানবপাচার ও প্রতারণার নানা অভিযোগ। এমন একজন ব্যক্তিকে পুলিশ কর্মকর্তাদের ফুলেল অভ্যর্থনা স্বজনপ্রীতির নজির, পাশাপাশি সরকারি চাকরি বিধিমালারও পরিপন্থী।’

বিষয়টি নিয়ে আগামীর সময় জানতে চাইলে খোকসা থানার ওসি মোল্লা জাকির হোসেন অভিযোগ অস্বীকার করে বলেছেন, ‘এ ধরনের ব্যক্তিকে আমরা ফুল দিতেও পারি না, দিইও নাই। যাদের লোক, তারাই ফুল দিয়েছে।’

সেখানে নিজের উপস্থিতি নিয়ে প্রশ্নে তিনি বলেছেন, ‘আমরা কেবল নিরাপত্তার দায়িত্বে গিয়েছিলাম।’ একথা বলেই ফোন কলটি কেটে দেন তিনি।

বিষয়টি নিয়ে রবিন রায়হান বলছিলেন, ‘ওসি কাউকে ফুল দেননি। কাদার মধ্যে ফুল পড়ে যাচ্ছিল, সেটা উনি ধরাধরি করে দিয়েছেন মাত্র।

আলোচনায় উঠে এলেও এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেছেন কুষ্টিয়ার পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। তিনি আগামীর সময়কে জানিয়েছেন, বিস্তারিত খোঁজ নিয়ে এ বিষয়ে পরে জানাবেন তিনি।

ভিডিও ভাইরালকুষ্টিয়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান: শাবনূর

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১৪:০৪

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    দিল্লিতে ভবন ধসের ঘটনায় নিহত ৩

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৩

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    আরও ১০ সংসদীয় কমিটি গঠন, নেই বিরোধী দল

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:৪৭

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না,  উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    নিখোঁজ সন্তানদের অপেক্ষায় স্বজনদের কান্না, উদ্ধারে নতুন ইউনিট গঠনের দাবি

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪০

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ইসরায়েলে বড় হামলার প্রস্তুতি ইরান ও মিত্রদের, দাবি তেল আবিবের

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২:১৭

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    প্রকল্প শেষেই দিতে হবে ভালো-নষ্ট গাড়ির হিসাব

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৬

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৯

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    দালাল বা এজেন্সির মিষ্টি কথায় ভুলবেন না

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    রমরমা ২৪ হিমায়িত কারখানায় তালা

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    সংসদে ৩ বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:৪২

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    চীনের ‘স্টেম’ জাদু, বদলাতে পারে বাংলাদেশও

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৫

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    তিন চাপে ফের নাজুক গ্যাস-বিদ্যুৎ পরিস্থিতি

    ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    বিদেশ ভ্রমণে খরচের সীমা বেড়ে ১৮ হাজার ডলার

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির সিন্ডিকেট, হোতা জামায়াত নেতা!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২০:১২

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    চার নেতার ছায়ায় সাজ্জাদ বাহিনী!

    ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২৩:২৫

    advertiseadvertise