Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

পূর্ণিমার স্নানে মুখর কুয়াকাটা, রাসমেলায় এবার হতাশ ব্যবসায়ীরা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ১৪:১৪
শেয়ার করুন:
পূর্ণিমার স্নানে মুখর কুয়াকাটা, রাসমেলায় এবার হতাশ ব্যবসায়ীরা

ছবি: আগামীর সময়

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো পুণ্যার্থী আজ মঙ্গলবার ভোরে সাগরের জলে পুণ্যস্নান করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পাপমোচন, পুণ্যলাভ ও আত্মিক শুদ্ধির আশায় প্রতিবছর এ আয়োজনে অংশ নেন ভক্তরা।

আজ ভোর থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন পুণ্যার্থীরা। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহন করে প্রার্থনায় অংশ নেন। তাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে সৈকত।

দুই শত বছরের বেশি সময় ধরে কুয়াকাটায় এ রাস উৎসবের ঐতিহ্য চলে আসছে। রাস পূর্ণিমাকে কেন্দ্র করে ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয় ঐতিহ্যবাহী রাসমেলার। মেলায় বিভিন্ন পণ্যের পসরা, কেনাকাটা, নাগরদোলাসহ নানা আয়োজন ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ।

কুয়াকাটা শ্রী শ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বললেন, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ রাসমেলার আয়োজন করা হয়। পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে এবারও উৎসবের আয়োজন করা হয়েছে। হাজারো পুণ্যার্থীর আগমনে সৈকত মুখর হয়ে উঠেছিল।

সাতক্ষীরা থেকে আসা পুরোহিত মহাদেব চক্রবর্তী জানালেন, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের পবিত্র মাধ্যম হিসেবে বিবেচিত। ভক্তরা গামছা, ঘাস, তিল, তেল ও ফুলসহ বিভিন্ন উপকরণ নিয়ে সাগরে স্নান করেন। পরে পূজা-অর্চনা ও প্রার্থনার মাধ্যমে নিজের ও পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।

প্রতিবছর রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের সমাগম ঘটে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও বাড়তি কর্মচাঞ্চল্য তৈরি হয়। তবে এবার রাজনৈতিক সহিংসতা ও টানা চার দিনের বৃষ্টির কারণে পর্যটকদের উপস্থিতি ছিল প্রায় শূন্যের কোঠায়। প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরা।

সৈকতের খান মার্কেটের ব্যবসায়ী এমাদুল ইসলাম দাবি করেন, এবার ব্যবসায়ীরা একেবারেই হতাশ। গতবারের তুলনায় ১০ ভাগের এক ভাগ মানুষও আসেননি। যে পরিমাণ মালামাল তুলেছিলেন, তার সামান্য অংশও বিক্রি করতে পারেননি।

নিরাপত্তার বিষয়ে মহিপুর থানার ওসি শামীম হাওলাদার বললেন, আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে রাসমেলা অনুষ্ঠিত হয়েছে।

গঙ্গাস্নান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন করে নিজ নিজ গন্তব্যে ফিরেছেন পুণ্যার্থীরা। এর মধ্য দিয়ে শেষ হয়েছে কুয়াকাটার এবারের দুই দিনের রাস উৎসব ও রাসমেলা।

কুয়াকাটারাসমেলাগঙ্গাস্নান
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    শুটিংয়ের পোশাকে শেষ নিঃশ্বাস সোহেল খানের

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    প্রধানমন্ত্রীর সঙ্গে এককভাবে বসবে কি না, দ্বিধায় জামায়াত

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার