পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসব ও রাসমেলা। রাস পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো পুণ্যার্থী আজ মঙ্গলবার ভোরে সাগরের জলে পুণ্যস্নান করেন। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, পাপমোচন, পুণ্যলাভ ও আত্মিক শুদ্ধির আশায় প্রতিবছর এ আয়োজনে অংশ নেন ভক্তরা।আজ ভোর থেকেই কুয়াকাটা সমুদ্রসৈকতে জড়ো হতে থাকেন পুণ্যার্থীরা। নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ পূর্ণিমার পুণ্যতিথিতে সাগরের জলে অবগাহন করে প্রার্থনায় অংশ...