Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

আখাউড়া

মায়ের কোলে ফেরার অপেক্ষায় সাত মাসের শিশু, আশ্রয় এখন হাসপাতাল

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ জুলাই ২০২৬, ২০:০২
মায়ের কোলে ফেরার অপেক্ষায় সাত মাসের শিশু, আশ্রয় এখন হাসপাতাল

ছবি: আগামীর সময়

যে বয়সে একটি শিশুর পৃথিবী মানেই মায়ের বুকের উষ্ণতা, মমতার স্পর্শ আর নিরাপদ আশ্রয়, সেই বয়সেই হাসপাতালের শয্যায় একা দিন কাটছে সাত মাসের এক শিশুর। ছোট্ট দুটি হাত যেন এখনও কাউকে খুঁজে ফেরে। তার নিষ্পাপ চোখে যেন একটাই প্রশ্ন—আমার অপরাধটা কী ছিল?

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার খরমপুর কেল্লা বাবা (রহ.) মাজার প্রাঙ্গণে গত ২৩ জুলাই অসহায় অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শিশুটিকে। দীর্ঘ সময় ধরে কান্নাকাটি করলেও তার পাশে ছিলেন না কোনো স্বজন। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসন ও সমাজসেবা বিভাগকে খবর দেন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে শিশুটির দায়িত্ব গ্রহণ করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে শিশুটি সুস্থ রয়েছে।

আখাউড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা নরুল ইসলাম জানান, খবর পাওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে সে সুস্থ। তার জন্য উপযুক্ত ও সচ্ছল অভিভাবক খুঁজে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে দায়িত্ব হস্তান্তরের উদ্যোগ নেওয়া হবে, যাতে শিশুটি নিরাপদ ও ভালো পরিবেশে বেড়ে উঠতে পারে।

আরও পড়ুন

জোট ‘রক্ষায়’ সভায় বসেছে জামায়াত

৩০ জুলাই ২০২৬

হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত নার্সরা জানান, শিশুটির প্রতি সবার মায়া জন্মেছে। তারা নিজেদের সন্তানের মতোই তাকে যত্নে রাখছেন। এরই মধ্যে অনেক ব্যক্তি শিশুটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একটি নিষ্পাপ শিশুকে এভাবে পরিত্যাগ করার ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও বেদনা ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন, কোনো পরিস্থিতিই একটি শিশুকে এভাবে ফেলে যাওয়ার মতো নির্মম সিদ্ধান্তকে সমর্থন করতে পারে না।

তবে এই বেদনাদায়ক ঘটনার মধ্যেও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা প্রশাসন, সমাজসেবা বিভাগ, হাসপাতালের চিকিৎসক-নার্স এবং স্থানীয় বাসিন্দারা। তাদের আন্তরিকতা ও সেবায় শিশুটি এখন নিরাপদে রয়েছে।

এখন সবার একটাই প্রার্থনা—শিশুটি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে এবং এমন একটি পরিবার খুঁজে পায়, যেখানে ভালোবাসা, নিরাপত্তা ও স্নেহের অভাব হবে না। কারণ পৃথিবীর প্রতিটি শিশুরই অধিকার আছে একটি নিরাপদ শৈশব, একটি আপন ঠিকানা এবং নিঃস্বার্থ ভালোবাসা।

আখাউড়াশিশুহাসপাতাল
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে