Agamir Somoy E-Paper
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৫ গ্রামের কবরস্থান বানালেন রিয়াসুল
রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ফটিকছড়ির পাইন্দং-কাঞ্চননগর সড়ক

বরাদ্দ স্বল্পতায় আটকে আছে টেন্ডার, জনদুর্ভোগ

এস এম আক্কাছ, ফটিকছড়ি (চট্টগ্রাম)
agamir somoy
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ২০:৪৭
শেয়ার করুন:
বরাদ্দ স্বল্পতায় আটকে আছে টেন্ডার, জনদুর্ভোগ

ছবি: আগামীর সময়

টেন্ডার আহ্বান করেও মেলেনি ঠিকাদার; বরাদ্দ কম হওয়ায় আটকে আছে সংস্কারকাজ। ফলে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ও কাঞ্চননগর ইউনিয়নের লাখো মানুষের যাতায়াতের প্রধান ভরসা ‘রহমতিয়া সড়ক’ এখন রীতিমতো মরণফাঁদে পরিণত হয়েছে। প্রায় ৯ কিলোমিটার দীর্ঘ এ সড়কের অর্ধেকের কাছাকাছি (৪ কিলোমিটার) অংশ জুড়ে পিচ উঠে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে কার্দমাক্ত হয়ে পড়ায় প্রতিদিন চরম দুর্ভোগ ও দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয়দের।

সরেজমিন দেখা যায়, পাইন্দং আদর্শ উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশ থেকে বেড়াজালী-কাঞ্চননগর সেতু পর্যন্ত সড়কের অবস্থা সবচেয়ে শোচনীয়। সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে ইটের খোয়া বেরিয়ে এসেছে, কোথাও কোথাও দুই পাশ ভেঙে সড়কটি সরু হয়ে গেছে। কাঁদাপানিতে ভরা গর্তের কারণে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহনকে হেলেদুলে ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে। এতে প্রায়ই গাড়ি বিকল হয়ে পড়ছে এবং ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, পাইন্দং হেডকোয়ার্টার থেকে কাঞ্চননগর তেমুহনী বাজার পর্যন্ত বিস্তৃত সড়কটির বড় অংশ প্রায় এক দশক আগে সংস্কার করা হয়েছিল। পরে ২০২২-২৩ অর্থবছরে বৃন্দাবনহাট বাজার থেকে দুই কিলোমিটার অংশে পুনঃসংস্কার কাজ করা হয়। তবে সড়কটির বাকি অংশের মধ্যে প্রায় চার কিলোমিটার এখনো বেহাল অবস্থায় পড়ে আছে, আর অবশিষ্ট তিন কিলোমিটার মোটামুটি চলাচলের উপযোগী। সম্প্রতি বেহাল অংশটি সংস্কারের জন্য দরপত্র (টেন্ডার) আহ্বান করা হলেও বরাদ্দ কম হওয়ায় কোনো ঠিকাদার এতে অংশ নেননি। ফলে দরপত্র প্রক্রিয়া আটকে যাওয়ায় সড়কটির সংস্কারকাজ ঝুলে আছে।

দুই ইউনিয়নের বাসিন্দাদের যোগাযোগের অন্যতম প্রধান এ সড়ক দিয়ে প্রতিদিন তেমুহনী বাজার, রাজা রাস্তার মাথা, কাঞ্চুরহাট, বাদামতল, চামারদিঘী, বৃন্দাবনহাট ও বিবিরহাটসহ অন্তত সাতটি বাজারে যাতায়াত করেন ব্যবসায়ী ও সাধারণ মানুষ। এ ছাড়া কর্ণফুলী চা বাগান এবং বাইন্যাছোলা আর্মি ক্যাম্পে যাতায়াতের গুরুত্বপূর্ণ পথও এটি।

সড়কটির এমন বেহাল দশার কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী ও রোগীরা। কাঞ্চননগর বহুমুখী উচ্চ বিদ্যালয়, কাঞ্চননগরহাট ইসলামিয়া আলিম মাদ্রাসা, বেড়াজালি মজিদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা, ফটিকছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং ফটিকছড়ি সরকারি কলেজসহ অসংখ্য প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী ও নুরানি মাদ্রাসার শিক্ষার্থীরা প্রতিদিন ঝুঁকি নিয়ে এ পথে যাতায়াত করেন।

সংস্কারকাজ আটকে থাকার কারণ জানিয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক (ইউপি) সদস্য মো. আনোয়ারুল আজিম বলেন, ‘সব প্রক্রিয়া শেষ করে সড়কটি টেন্ডার পর্যন্ত পৌঁছেছিল। কিন্তু বরাদ্দের টাকা কম হওয়ায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান অংশ নেয়নি। এখন বরাদ্দ বাড়িয়ে পুনরায় টেন্ডারে যাওয়া ছাড়া কোনো উপায় নেই।’

যানবাহন চালকদের কণ্ঠেও শোনা গেল চরম হতাশা। সিএনজিচালিত অটোরিকশাচালক জাহেদুল আলম বলেন, ‘গর্তে পড়ে প্রায়ই গাড়ির যন্ত্রাংশ নষ্ট হচ্ছে। আয়ের বড় অংশ গ্যারেজেই চলে যাচ্ছে, এভাবে গাড়ি চালানো আমাদের পক্ষে আর সম্ভব হচ্ছে না।’

মোটরসাইকেলচালক মো. সাহেদুল ইসলাম জানান, বৃষ্টির সময় পানির নিচে গর্তের গভীরতা বোঝা যায় না বলে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনার আশঙ্কা থাকে।

পাইন্দং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এ কে এম সরওয়ার হোসেন স্বপন বলেন, ‘পাইন্দং ইউনিয়নের সাড়ে তিন কিলোমিটার অংশের মধ্যে দুই কিলোমিটার সংস্কার হয়েছে। বাকি অংশটুকু দ্রুত সংস্কারের জন্য এলজিইডিকে অনুরোধ জানানো হয়েছে। অন্তত সেটুকু কাজ হলেও কাঞ্চননগরসহ স্থানীয় মানুষের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে।’

ফটিকছড়ি উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী জানান, মানুষের ভোগান্তির কথা বিবেচনা করে সড়কটি সংস্কারের নতুন প্রস্তাব পাঠানো হয়েছে। প্রকল্পটি অনুমোদন পেলেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।

পাইন্দংকাঞ্চননগর সড়কবরাদ্দ স্বল্পতাজনদুর্ভোগটেন্ডার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    কারাগারে নেওয়া হলো মরদেহ, সন্তানকে চিরবিদায় জানালেন বন্দি যুব মহিলা লীগ নেত্রী

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    রাজধানীতে মোরগ পোলাও খাইয়ে সোনার দোকানে চুরি

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ন্যূনতম মজুরি মেনে নিয়েছেন শ্রমিকরা, সাভার-আশুলিয়ায় ফিরেছে কর্মচাঞ্চল্য

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    ১১ হাজার হজযাত্রীর অনিশ্চয়তা!

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    প্রধানমন্ত্রীর কার্যালয়ে ১৫০ টাকার খাবারের মেন্যু বাতিলে আইনি নোটিস

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    রাজধানীতে পুলিশের গাড়ি ও তিন বাসে আগুন

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    চট্টগ্রামে ‘নাশকতাকারী’ ধরতে রাতভর অভিযান, গুলিবর্ষণের অভিযোগ

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    আত্মগোপন থেকে কাতার, দেশে ফিরে ফের আত্মগোপন—হলো না শেষ রক্ষা

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    সরকারবিরোধী পোস্ট, স্যার সলিমুল্লাহ মেডিকেলের চিকিৎসক গ্রেপ্তার

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    ‘মা, তুমি ছাড়া কেউ আমাকে বোঝে না’ মৃত্যুর আগে বলেছিল তূর্য

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    প্রিপেইড মিটার বাতিলের দাবিতে রংপুরে সোমবার অর্ধদিবস হরতাল

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    খালেদা জিয়াকে ‘শেখ হাসিনার মা’ উল্লেখ ক্যালেন্ডারে

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    জামায়াতকর্মীকে ছাড়িয়ে নিতে থানায় হট্টগোল, পুলিশ বলল ‘যুবলীগকর্মী’

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    এজাহারে ছিল না শারমিনের নাম, জামিন আবেদনও নাকচ বারবার

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত

    পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে আরও একজন নিহত