Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

চলে গেলেন ক্ষুধার্তদের বন্ধু উমর আলী

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৩
চলে গেলেন ক্ষুধার্তদের বন্ধু উমর আলী

উমর আলী। ফাইল ছবি

ভিক্ষুক, দিনমজুর বা পথচারী, প্রতি শুক্রবার উমর আলীর হোটেলে বিনামূল্যে পেতেন গরুর মাংস-ভাত। সঙ্গে মিলত ১০০ টাকা। গত ২৫ বছর ধরে এভাবে অসহায় মানুষের পাশে ছিলেন হবিগঞ্জের মাধবপুরের বাসিন্দা উমর আলী। বৃহস্পতিবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত ‘হোটেল উমর আলীতে’ ছিল এই ব্যতিক্রমী উদ্যোগ। জগদীশপুর ইউনিয়নের বেজুড়া গ্রামের বাসিন্দা ছিলেন তিনি। আজ শুক্রবার দুপুর ২টায় নিজ বাড়িতে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

শুক্রবার কেন এমন আয়োজন করেন—এ প্রশ্নের জবাবে উমর আলী প্রায়ই বলতেন, ‘আমি একসময় খুবই গরিব ছিলাম। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতাম। খাবারের জন্য কত কষ্ট করেছি, সেই কথা মনে হলে চোখে জল এসে যায়। যখন স্বাবলম্বী হয়েছি, তখন থেকেই প্রতিজ্ঞা করি অন্তত সপ্তাহে একদিন অভাবী মানুষকে পেট ভরে খাওয়াবো।’ সেই প্রতিজ্ঞা থেকেই ২০০১ সাল থেকে প্রতি শুক্রবার তিনি এই আয়োজন করে আসছিলেন।

জগদীশপুর গ্রামের অলক কর্মকার বলছিলেন, ‘এমন দয়াবান মানুষ খুব একটা দেখা যায় না। আমরা তার আত্মার শান্তি কামনা করছি।’

মাধবপুর পৌরসভার কাউন্সিলর বাবুল হোসেনের ভাষ্য, ‘উমর ভাই ছিলেন একজন বড় মনের মানুষ। মানুষের জন্য তিনি যা করেছেন, তা অনেকের জন্যই অনুকরণীয় হয়ে থাকবে।’

জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান বলেছেন, ‘আমরা একজন মানবিক মানুষকে হারালাম। তিনি নীরবে মানুষের সেবা করেছেন। তার মতো মানুষ সমাজে বিরল।’

ভিক্ষুক
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    আপনাকে রুমে ঢোকার সাহস কে দিয়েছে, সাংবাদিককে শিক্ষক

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম