Agamir Somoy E-Paper
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
বিনামূল্যে চিকিৎসার ছয় দশক
শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

চাহিদার অর্ধেক বিদ্যুৎ, বাড়ছে লোডশেডিং

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১৬:৩৬
চাহিদার অর্ধেক বিদ্যুৎ, বাড়ছে লোডশেডিং

গ্রাফিকস: আগামীর সময়

ময়মনসিংহের ভালুকায় চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ সরবরাহে বেড়েছে লোডশেডিং। এতে শিল্পাঞ্চলের জনজীবন বিপর্যস্ত হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে শিল্প উৎপাদন এবং বাড়ছে খরচ। কারখানা সংশ্লিষ্টদের দাবি, গত ৩০ ঘণ্টায় লোডশেডিংয়ের মাত্রা আগের চেয়ে দ্বিগুণ হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ভালুকা পৌর সদরসহ গ্রামাঞ্চলে লোডশেডিং বেড়েছে। বিশেষ করে রাতের প্রায় তিন ভাগের দুই ভাগ সময় বিদ্যুৎ থাকে না বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের গ্রাহকরা। তীব্র গরমে অতিরিক্ত লোডশেডিংয়ে জনজীবন অতিষ্ঠ।

নাম প্রকাশ না করার শর্তে টিএম টেক্সটাইলের এক কর্মকর্তা বললেন, ‘চার দিন ধরে লোডশেডিং আগের চেয়ে দ্বিগুণ বেড়েছে। বিকল্প ব্যবস্থায় কারখানার উৎপাদন ধরে রাখতে খরচ বাড়ছে।’

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) ভালুকা কার্যালয় থেকে জানা গেছে, তাদের মোট গ্রাহক প্রায় ৩৮ হাজার। এর মধ্যে ৮০ শতাংশ আবাসিক এবং বাকি ২০ শতাংশ বাণিজ্যিক ও সেচ গ্রাহক। উপজেলায় বিদ্যুতের চাহিদা প্রায় ২০ মেগাওয়াট হলেও বর্তমানে সরবরাহ পাওয়া যাচ্ছে মাত্র ১২ থেকে ১৩ মেগাওয়াট।

আরও পড়ুন

ধর্ম উপদেষ্টা খালিদ একাই নিয়েছেন ৮২ লাখ

২৭ জুন ২০২৬

বিপিডিবি ভালুকা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আব্দুল মজিদের ভাষ্য, ‘চাহিদার তুলনায় অর্ধেক বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং হচ্ছে।’



ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানায়, তাদের মোট গ্রাহক প্রায় ৫ লাখ ২০ হাজার। এর মধ্যে ৪ লাখ ৮৫ হাজার আবাসিক, প্রায় ২৫ হাজার ৫০০ বাণিজ্যিক, ৫ হাজার ২০০ শিল্প এবং ৪ হাজারের বেশি সেচ গ্রাহক। সমিতির আওতায় মোট বিদ্যুতের চাহিদা ২৯০ মেগাওয়াট হলেও সরবরাহ মিলছে ২১০ থেকে ২১৫ মেগাওয়াট। এর মধ্যে ভালুকা ও গফরগাঁওয়ে চাহিদা প্রায় ১৬০ মেগাওয়াট। তবে সরবরাহ হচ্ছে মাত্র ৬০ থেকে ৬৫ মেগাওয়াট।

ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজার আকমল হোসেন বললেন, ‘ভালুকায় চাহিদার তুলনায় কম বিদ্যুৎ পাওয়ায় লোডশেডিং করতে হচ্ছে। মূলত জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে ঘাটতি দেখা দিয়েছে।’

ময়মনসিংহভালুকালোডশেডিং
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    অ্যাকশনে বিএনপি, দেখছে না পদ-পদবিও

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    থানার সামনে ওসির গাড়িচালককে মারধর, যুবদল নেতা আটক

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    বিমানবন্দরে নিরাপত্তা কর্মকর্তাকে ‘লাঞ্ছনা’, আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    শুল্কমুক্ত মদ মজুদ : সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ গুদাম সিলগালা

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    এমপির হস্তক্ষেপে অবরুদ্ধ থেকে মুক্ত প্রতিবন্ধী নারীসহ ৩ বোন

    প্রিয় ৫ বই

    প্রিয় ৫ বই

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ৭ জনের

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে

    এনসিটির পর সিসিটিও যাচ্ছে বিদেশিদের হাতে