Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
খতনা ক্যাম্প রক্তদান সবই করেন তারেক
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

সব সীমান্তে সতর্ক বিজিবি, বাড়তি নজর বেনাপোলে

আগামীর সময় প্রতিবেদক
agamir somoy
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৪
শেয়ার করুন:
সব সীমান্তে সতর্ক বিজিবি, বাড়তি নজর বেনাপোলে

সংগৃহীত ছবি

সীমান্ত জুড়ে এখন বাড়তি সতর্কতা। দিনের আলো ফুরিয়ে রাতের অন্ধকার নামলেও থামছে না পাহারা। বেনাপোলসহ যশোরের প্রায় ৭২ কিলোমিটার সীমান্তে টহল জোরদারের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে জ্বালানো হচ্ছে আধুনিক সার্চলাইট। সন্দেহজনক প্রতিটি গতিবিধির ওপর রাখা হচ্ছে কড়া নজর। অবৈধ অনুপ্রবেশ, পুশইন, চোরাচালান ও মাদক কারবার ঠেকানোর পাশাপাশি কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের অবৈধ পারাপার রুখতে এই বিশেষ সতর্কতা। যশোরের পাশাপাশি দেশের অন্যান্য সীমান্ত এলাকায়ও সতর্ক প্রহরায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

চব্বিশের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা চলছে অনেক দিন ধরে। এর মধ্যে শেখ হাসিনার সম্ভাব্য ফেরার পথ পরিদর্শনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা পেট্রাপোল-বেনাপোল সীমান্তে গেছেন বলে খবরও প্রকাশ করেছে ভারতীয় কিছু গণমাধ্যম। এসব ঘটনার মধ্যে গতকাল বেনাপোল সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।

বিজিবি ও বেনাপোলের স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রাতে সীমান্ত এলাকায় সার্চলাইট দিয়ে নজরদারি চালানো হচ্ছে। চেকপোস্ট এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। যেসব এলাকায় কাঁটাতারের বেড়া নেই, সেসব এলাকায় টহল বাড়ানো হয়েছে। গতকাল সন্ধ্যায়ও বিজিবির একটি টহল দল বেনাপোল সীমান্ত এলাকায় টহল দিয়েছে।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল আলম খান সাংবাদিকদের বলেছেন, ‘কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দলের ফেরারি আসামিরা ভারতের পেট্রাপোলে ঘোরাফেরা করছেন। ফেরারি আসামিদের সীমান্তে রুখে দিতে আমাদের আগে থেকেই নজরদারি ও নিরাপত্তা জোরদার ছিল।’

সীমান্তে কোনো অনিয়ম, অবৈধ অনুপ্রবেশ বা অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানালেন তিনি।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা গেছে, চুনারুঘাটের বাল্লা, গুইবিল, চিমটিবিল, রেমা, কালেঙ্গা, সাতছড়িসহ গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে দিনরাত ২৪ ঘণ্টা টহল চলছে। ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে সেখানে বিশেষ টহল দল, স্ট্যাটিক চেকপোস্ট ও অ্যামবুশ পার্টি বসানো হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই চোরাকারবারি, মাদক পাচারকারী বা অবৈধ অনুপ্রবেশকারী সীমান্ত পার হতে না পারে। ড্রোন ক্যামেরা দিয়ে চালানো হচ্ছে কড়া পাহারা। অনুপ্রবেশ ঠেকাতে এলাকায় মাইকিং করে সতর্ক করা হচ্ছে।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বললেন, সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে ভারতে যেতে বা ভারত থেকে বাংলাদেশে আসতে না পারে, সে লক্ষ্যে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও বললেন, সীমান্ত সুরক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা খুবই জরুরি। সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তি বা অবৈধ তৎপরতা চোখে পড়লে দ্রুত নিকটস্থ বিওপি বা বিজিবি টহল দলকে জানানোর আহ্বান জানালেন তিনি।

এদিকে বিজিবি ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন জানিয়েছেন, কোনো বিতর্কিত পলাতক বা ফেরারি আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করার চেষ্টা করলে তাকে গ্রেপ্তার করা হবে। সীমান্ত দিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন অবৈধভাবে ঢুকতে বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। তিনি আরও বললেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা আর মানুষের জানমাল রক্ষায় বিজিবি পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্তে যেকোনো অবৈধ তৎপরতা ঠেকাতে বিজিবির নজরদারি ও অভিযান চলমান রয়েছে।

বিজিবি সদর দপ্তরের পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান আগামীর সময়কে বললেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা ও জনগণের সুরক্ষা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্ত জুড়ে টহল ও নজরদারি জোরদার, ঝুঁকিপূর্ণ এলাকায় অতিরিক্ত জনবল মোতায়েন, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

সীমান্তবাড়তি সতর্কতাবেনাপোলযশোর
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে মুখোশধারীদের গুলি, আহত ৫

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে  আটক ছাত্রলীগ নেত্রী

    টঙ্গীতে চাকরির ইন্টারভিউ দিতে এসে আটক ছাত্রলীগ নেত্রী

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    ঢাবি সাংবাদিকদের ওপর হামলা, জড়িতদের শাস্তি নির্ধারণে শৃঙ্খলা পরিষদকে নির্দেশ

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    স্ত্রীর সূত্রে ‘সুইডেন আসলাম’ নাম, এই শীর্ষ সন্ত্রাসীর উত্থান যেভাবে

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    ছক পাল্টে দিয়ে সিসিটি পেল এমপি সেলিমের এভারেস্ট

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    গ্রামীণ ব্যাংকে হামলা, নীরবতা ভাঙলেন ড. ইউনূস

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    প্রিলিমিনারি রাউন্ড শেষে আবেগাপ্লুত সামিরা খান মাহি

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    বিস্ফোরক পণ্য নিয়ে দুই সপ্তাহের পথ ৫৫ দিনে, স্টার লাইন জাহাজের গন্তব্য কোথায়?

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    মিরপুরে সড়কে আগুনে পুড়ল বাস

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    হাতিরঝিলে দুর্বৃত্তদের গুলি, কাতারপ্রবাসীসহ আহত দুই

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ঈশ্বরদীতে পলাতক যুবলীগ নেতার বাড়িতে আগুন

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    ‘শীর্ষ সন্ত্রাসী’ সুইডেন আসলাম গ্রেপ্তার

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    গোপালগঞ্জে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, আহত ১০

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    লড়াই এখন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে নাহিদ

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম

    আর্থিক প্রতিবেদনে মিথ্যা তথ্য ও অনিয়ম