Agamir Somoy E-Paper
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
দেশে-বিদেশে মানুষের পাশে জিয়াউল হক
বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

দানবাক্সে শুধু টাকা নয়, মিলল মানুষের মনের কথাও

নিজস্ব প্রতিবেদক, সিলেট
agamir somoy
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ১৯:৫৫
দানবাক্সে শুধু টাকা নয়, মিলল মানুষের মনের কথাও

ছবি: আগামীর সময়

দানবাক্স খুললেই সাধারণত চোখে পড়ে টাকা-পয়সা। কিন্তু সিলেটের শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স খুলে মিলেছে মানুষের মনের কথাও। বিপুল অর্থের সঙ্গে পাওয়া গেছে বেশ কয়েকটি চিঠি—যেখানে ফুটে উঠেছে ভক্তদের ব্যক্তিগত কষ্ট, আকাঙ্ক্ষা ও প্রার্থনা।

এর মধ্যে হেনা নামের এক নারীর লেখা চিঠি আলাদা করে নজর কেড়েছে। স্বামীকে মাদক ও ভুল পথ থেকে ফিরিয়ে আনার আকুতি জানিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করেছেন তিনি।

আজ শনিবার সকালে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও দানের ডেগ খোলার পর এসব চিঠি পাওয়া যায়। বিভিন্ন আকাঙ্ক্ষা ও মনের কথা জানিয়ে ভক্তদের লেখা চিঠিগুলোর মধ্যে হেনার চিঠিটি বিশেষভাবে আলোচনায় আসে।

চিঠিতে নিজের স্বামীকে ভুল পথ থেকে ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহর কাছে আকুতি জানিয়েছেন হেনা। পাশাপাশি যারা তার স্বামীকে বিপথে নিয়েছেন, তাদের বিচার এবং পৃথিবী থেকে মাদকদ্রব্য নির্মূলের প্রার্থনা করেছেন তিনি।

হেনা তার চিঠিতে লেখেন, ‘ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার মতো কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। -হেনা।’

চিঠির কয়েকটি লাইনে ফুটে উঠেছে ব্যক্তিগত জীবনের কষ্ট, স্বামীকে নিয়ে উদ্বেগ এবং মাদকের বিরুদ্ধে একজন নারীর আকুতি। দানবাক্সে জমা পড়া এসব চিঠি যেন অর্থের পাশাপাশি মানুষের জীবনের নানা গল্পও সামনে নিয়ে এসেছে।

আরও পড়ুন

পাঁচ বছর কুষ্টিয়া সদরে আমিই প্রধানমন্ত্রী : আমির হামজা

১৫ আগস্ট ২০২৬

এদিকে, সিলেটের ঐতিহ্যবাহী হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স ও ডেগের টাকা গণনা শেষে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা পাওয়া গেছে। ৩৪ দিন পর শনিবার (১৫ আগস্ট) মাজারের দানবাক্স ও ডেগের তালা খুলে এ টাকা গণনা করা হয়। এ সময় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রৌপ্যও পাওয়া গেছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মাজারের তিনটি ডেগ ও তিনটি বড় দানবাক্স খুলে গণনার কার্যক্রম শুরু হয়। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী দিনভর এ কাজে অংশ নেন। দীর্ঘ সময় ধরে গণনা শেষে সন্ধ্যা সোয়া ৬টার দিকে এর আনুষ্ঠানিক সমাপ্তি হয়।

গণনা শেষে সংশ্লিষ্টরা জানান, ৩৪ দিনে দানবাক্স ও ডেগে জমা পড়া নগদ টাকার পরিমাণ ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্য।

এর আগে গত ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়েছিল। সর্বশেষ গণনার ৩৪ দিন পর শনিবার আবারও দানবাক্স খোলা হলো।

তবে দানবাক্স খোলার পর শুধু অর্থের পরিমাণই নয়, মানুষের লেখা চিঠিগুলোও কৌতূহলের জন্ম দিয়েছে। বিপুল টাকার পাশাপাশি পাওয়া এসব চিঠিতে উঠে এসেছে মানুষের আশা, আকাঙ্ক্ষা, দুঃখ-কষ্ট ও প্রার্থনার কথা।

দানবাক্সটাকাচিঠিশাহজালাল (রহ.) মাজার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    ক্যাম্পাসে ঢুকতে না পারলেও ১০৮৭ শিক্ষক-কর্মচারীর বেতন বন্ধ করলেন চুয়েট ভিসি

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    শেয়ারবাজারের নজরদারিতে আর অনুমোদন লাগবে না

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    গণমাধ্যমে ছবি-ভিডিও প্রকাশে লাগবে বন্দরের অনুমতি!

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    মৃত ব্যক্তির সই দেখিয়ে হাসপাতালের ২ কোটি ৩৮ লাখ টাকা আত্মসাৎ

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    আগামীর সময়ের সাংবাদিকের বাসায় চুরি

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    কলেজীয় ব্যবস্থা ছিনতাই করে বিশ্ববিদ্যালয়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সাড়ে ৫ টায় আমন্ত্রণ জানিয়ে নায়িকা এলেন রাত ৯ টায়

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    সমঝোতা চাইলে আওয়ামী লীগকে ‘অপরাধ স্বীকার করতে হবে’

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    ফেসবুকে কমেন্টের জেরে ছাত্রদল নেতার ওপর হামলা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলা, ২২ বছর পর কারামুক্ত যুবদল নেতা

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাঙা ভাস্কর্যে এবার জুতার মালা, আটক ১

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    সুলতানার উঠানের বীজ ছড়িয়েছে ১৩ গ্রামে

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    আদর্শ আর নেতৃত্বের দ্বন্দ্বে খণ্ড-বিখণ্ড বাম

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ‘আমাকে বিক্রি করে দিয়েছে’ বলা সেই রেহেনা দূতাবাসের হেফাজতে

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার

    ঢাকা-চট্টগ্রাম উড়াল রেল, দূরত্ব বাঁচবে ৮১ কিলোমিটার