Agamir Somoy E-Paper
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সুমির উদ্যোগে ১৯২ নারীর ভাগ্যবদল
শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

শিবচর স্বাস্থ্য কমপ্লেক্স

জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা, ভোগান্তিতে রোগী

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:৫৬
জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা, ভোগান্তিতে রোগী

সংগৃহীত ছবি

মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা। ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত হলেও প্রয়োজনীয় লোকবল নেই এখানে। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শ শ রোগী।

কর্তৃপক্ষ জানালেন, ২০২২ সালের নভেম্বরে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। ২০২৫ সালের ২৫ মে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয় নতুন আধুনিক ভবন। এখনো ৫০ শয্যার জনবল কাঠামো দিয়েই পরিচালিত হচ্ছে হাসপাতালটির কার্যক্রম। ১০০ শয্যার হাসপাতালের জন্য ৭০ জন চিকিৎসক ও ৪৫ জন সেবিকা প্রয়োজন হলেও কর্মরত মাত্র ১১ চিকিৎসক ও ২৮ জন সেবিকা। সীমিত জনবল দিয়ে অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে ব্যাহত হচ্ছে সেবার মান।

সরেজমিনে দেখা গেছে, দীর্ঘদিন ধরে সার্জারি, অর্থোপেডিকস ও গাইনি বিভাগের কনসালট্যান্ট, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) এবং অ্যানেসথেটিস্টের মতো গুরুত্বপূর্ণ পদ শূন্য রয়েছে। এ ছাড়া প্যাথলজি বিভাগের অনুমোদিত তিনটি পদের বিপরীতে নেই কোনো টেকনিশিয়ান। এক্স-রে মেশিন দীর্ঘদিন ধরে অচল। সেল কাউন্টার মেশিন ও হরমোন অ্যানালাইজার না থাকায় ডেঙ্গুসহ বিভিন্ন রোগের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বাইরে যেতে হচ্ছে।

আরও পড়ুন

পৌরসভার জনবলে চলছে সিটি

২৬ মে ২০২৬


তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীর সংকটও এখানে প্রকট। পরিচ্ছন্নতাকর্মীর পাঁচটি পদই শূন্য। নিরাপত্তাপ্রহরীর দুটি পদেও নেই কেউ। অফিস সহায়কের পাঁচটি পদের মধ্যে শূন্য তিনটি। এ ছাড়া মালি, ওয়ার্ড বয়, আয়া, ফিজিওথেরাপি, রেডিওলজি অ্যান্ড ইমেজিং, ক্যাশিয়ার, প্রধান সহকারী, কম্পিউটার অপারেটর, মালি ও টিকিট ক্লার্কসহ একাধিক গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।
সরেজমিনে দেখা গেছে, প্রতিদিন সকাল থেকে নারী, শিশু ও বৃদ্ধ রোগীদের উপচে পড়া ভিড় থাকে বহির্বিভাগে। গড়ে প্রতিদিন ৬০০ থেকে ৮০০ রোগী চিকিৎসা নিতে আসেন বহির্বিভাগে। অন্যদিকে ১০০ শয্যার হাসপাতালে প্রতিদিন ভর্তি থাকেন প্রায় ১৪০ থেকে ১৬০ জন রোগী। শয্যা সংকটের কারণে মেঝেতে থেকেই চিকিৎসাসেবা নিতে হচ্ছে অনেক রোগীকে।

হাসপাতালের পরিচ্ছন্নতা নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন রোগীরা। তাদের অভিযোগ, নতুন ভবনের অনেক কক্ষেই ময়লা-আবর্জনা জমে থাকে এবং শৌচাগারের পরিবেশ অত্যন্ত নোংরা।

মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন এক রোগীর স্বজন মো. জহির মিয়া অভিযোগ করে জানালেন, রোগীকে ভর্তি করার সময় কক্ষ ও শয্যার নিচে ময়লা-আবর্জনা দেখতে পান। অভিযোগ করার পরও তা পরিষ্কার করা হয়নি। পরে নিজেরাই পরিষ্কার করেছেন।

আরও পড়ুন

শিশুমৃত্যু রোধে পরিধি বাড়ছে হাসপাতালের

০৯ জুন ২০২৬


স্থানীয় বাসিন্দা কবির খান মন্তব্য করেন, হাসপাতালের শৌচাগারের পরিবেশ এতটাই নোংরা যে সেখানে প্রবেশ করাও কষ্টকর। এমন পরিবেশে সুস্থ মানুষও অসুস্থ হয়ে পড়তে পারেন।

আরেক রোগীর স্বজন মো. আব্দুল্লাহর ভাষ্য, পর্যাপ্ত চিকিৎসক ও সেবিকা না থাকায় প্রয়োজনীয় সেবা পাচ্ছেন না রোগীরা। অনেক পরীক্ষা-নিরীক্ষা বাইরে করাতে হচ্ছে, ফলে গরিব মানুষের চিকিৎসা ব্যয় বেড়ে যাচ্ছে।

আবাসিক মেডিকেল কর্মকর্তা মো. ইব্রাহিম মিয়া বলেছেন, জনবল সংকটের কারণে হাসপাতাল কর্তৃপক্ষ চরম চাপে রয়েছে। এমনকি ব্যক্তিগত অর্থ ব্যয় করে পরিচ্ছন্নতাকর্মী নিয়োগ দিয়ে কাজ চালাতে হচ্ছে। প্রয়োজনীয় জনবল ও টেকনিশিয়ান নিয়োগ করা হলে রোগীদের আরও উন্নত সেবা দেওয়া সম্ভব হবে।

আরও পড়ুন

ঢাকা মেডিকেলে অচল মরচুয়ারি কুলার, সংকটে মরদেহ সংরক্ষণ

০৮ জুন ২০২৬


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফাতিমা মাহজাবীন জানালেন, চতুর্থ শ্রেণির ১৯টি পদের মধ্যে মাত্র তিনটিতে জনবল রয়েছে, বাকি ১৬টি পদ শূন্য। তৃতীয় শ্রেণির মঞ্জুরী করা সাতটি পদও খালি। নতুন ভবনে কার্যক্রম পরিচালনা করা হলেও জনবল সংকটের কারণে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। শূন্য পদগুলো পূরণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হয়েছে।

১৮টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত শিবচর উপজেলা। এই উপজেলার জনগোষ্ঠীর জন্য হাসপাতালটি প্রধান সরকারি চিকিৎসাকেন্দ্র। স্থানীয়রা দাবি করেন, আধুনিক ভবন নির্মাণের পাশাপাশি দ্রুত প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ না করা হলে স্বাস্থ্যসেবার সংকট আরও গভীর হবে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সশিবচরমাদারীপুরজনবল সংকটভোগান্তিচিকিৎসা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    ‘মাননীয়’ বাদ, অনলাইন হাজিরা: নিজ দপ্তর থেকেই নিয়ম মানার দৃষ্টান্ত প্রধানমন্ত্রীর

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    জন্মদিনে পপি ‘নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়েছি’

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    র‌্যাব বিলুপ্ত, সরকারি আদেশের অপেক্ষায় এসআরবি

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    ২ কেজি ৭০০ গ্রামের ইলিশ, বিক্রি ১৬ হাজারে

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    লং মার্চ সংকটের সমাধান দিলে তা বিএনপিই করত: তারেক রহমান

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    এসআই আলতাফ হত্যা মামলায় ৩ আসামির স্বীকারোক্তি

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল অনিশ্চিত

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মায়ের শেষকৃত্যে অঝোরে কাঁদলেন চিন্ময়

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    মেঘমল্লার বসুর দরকার একজন প্রকৃত বন্ধুর বিশ্বস্ত হাত: প্রিন্স মাহমুদ

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    ক্রয়ক্ষমতা কমায় খাদ্যঝুঁকি

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    শির দিল্লি সফরে কূটনৈতিক বরফ গললেও ব্যবসায়িক সম্পর্কে অবিশ্বাস কি ভাঙবে

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    মক্কা প্রতিরক্ষা জোট সুযোগ নাকি ঝুঁকি?

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    আফগান মেডিকেল শিক্ষার্থীদের বহিষ্কারের নির্দেশ পাকিস্তানের

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট

    চার মাস ছক কষে চুরি, ২০০ ভরি স্বর্ণ লুট