মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে চিকিৎসাসেবা। ১০০ শয্যার হাসপাতাল হিসেবে উন্নীত হলেও প্রয়োজনীয় লোকবল নেই এখানে। ফলে সেবা থেকে বঞ্চিত হচ্ছেন শ শ রোগী। কর্তৃপক্ষ জানালেন, ২০২২ সালের নভেম্বরে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করা হয় হাসপাতালটি। ২০২৫ সালের ২৫ ম...