Agamir Somoy E-Paper
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
বদলে যাওয়ার গল্প, বদলে দেওয়ার প্রত্যয়
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ

পৌরসভার জনবলে চলছে সিটি

  • সিটি করপোরেশন হয়েছে ৮ বছর
  • আয়তন বেড়েছে ৪ গুণ
  • জনসংখ্যা ৯ লাখ
নিয়ামুল কবীর সজল, ময়মনসিংহ
agamir somoy
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:০৭
পৌরসভার জনবলে চলছে সিটি

ঢাকঢোল পিটিয়ে ২০১৮ সালে দেড়শ বছরের পুরনো ময়মনসিংহ পৌরসভাকে সিটি করপোরেশন হিসেবে ঘোষণা দেওয়া হয়। পৌরসভার তুলনায় আয়তন বাড়ে চার গুণ। কিন্তু কলেবর বাড়লেও বাড়েনি সংস্থাটির সেবার মান। কারণ পুরনো পৌরসভার জনবল কাঠামোতেই চলছে সিটি করপোরেশনের কাজ।

প্রয়োজনীয় জনবল না থাকায় বাড়তি চাপ নিয়ে কাজ করতে হচ্ছে কর্মকর্তা-কর্মচারীদের। অন্যদিকে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, উন্নয়ন কার্যক্রমের তদারকি, নগরবাসীকে দ্রুত সেবা প্রদান, অভিযোগের দ্রুত নিষ্পত্তি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ বিভিন্ন কাজ।

ইতিহাস বলছে, ১৮৬৯ সালের ১ এপ্রিল নাসিরাবাদ পৌরসভা গঠিত হয়। পরে এটির নাম হয় ময়মনসিংহ পৌরসভা। পৌরসভা থাকাকালে এর আয়তন ছিল ২১ দশমিক ৭৩ বর্গকিলোমিটার। ওয়ার্ড ছিল ২১টি।

সিটি করপোরেশন হওয়ার পর এলাকা বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ১৭৩ বর্গকিলোমিটারে, ওয়ার্ড হয় ৩৩টি। একই সঙ্গে বাড়ে জনসংখ্যা, যা এখন ৯ লাখের বেশি।

আয়তন থেকে শুরু করে ওয়ার্ড, সব বাড়লেও বাড়েনি জনবল। বিলুপ্ত পৌরসভার ২৩২ জন কর্মকর্তা-কর্মচারী দিয়েই চলছে সিটি করপোরেশনের সেবা ও দাপ্তরিক কাজ। স্বাভাবিকভাবেই ব্যাহত হচ্ছে সেবা।

সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা জানালেন, ১ হাজার ১৩২ জনের একটি সাংগঠনিক কাঠামোর প্রস্তাব পাঠানো হয়েছিল স্থানীয় সরকার বিভাগে। সেখান থেকে তা পাঠানো হয় জনপ্রশাসন মন্ত্রণালয়ে। ২০২১ সালে মন্ত্রণালয় ৭৪৭ জন জনবলের অনুমোদন দেয়। এরপর তা পরিমার্জন করে অর্থ মন্ত্রণালয় ২০২২ সালে জনবল অনুমোদন দেয় ৬৩০ জন। এই সাংগঠনিক কাঠামো চূড়ান্ত অনুমোদনের জন্য ছিল সচিব কমিটির সভায় উপস্থাপনের পর্যায়ে। কিন্তু সাংগঠনিক কাঠামোতে কিছু করণিক ভুল ও অসামঞ্জস্যতা থাকায় তা সংশোধন এবং পরবর্তী পদক্ষেপ গ্রহণের পর্যায়ে আছে।

সিটি করপোরেশনে বর্তমানে নগর পরিকল্পনাবিদ একজন, নাম মানস বিশ্বাস। তিনি মনে করেন, একাধিক নগর পরিকল্পনাবিদ থাকলে কাজ সহজ হতো, লোকজন সেবা পেতেন আরও দ্রুত।

পৌরসভার আমল থেকেই স্বাস্থ্য বিভাগে একজন চিকিৎসক। দায়িত্বরত প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এইচ কে দেবনাথ বললেন, ‘সিটি করপোরেশনের পাঁচজন চিকিৎসক থাকার কথা। আঞ্চলিক কার্যালয়গুলোয় চিকিৎসক থাকলে প্রতিদিন চিকিৎসা নিতে পারতেন কয়েকশ রোগী।’

সিটি করপোরেশন গঠিত হওয়ার পর এখানে ১৩ জন পদস্থ সরকারি কর্মকর্তা যোগ দিয়েছেন। তারা করপোরেশনের পুরো কাজ দেখভাল করছেন।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন জানালেন, তিনি সেবা কার্যক্রম এবং জনভোগান্তি নিরসনে চেষ্টা করে যাচ্ছেন বর্তমান জনবল দিয়ে।

একই সঙ্গে প্রয়োজনীয় জনবল নিয়োগের বিষয়ে তিনি সরকারের উচ্চ মহলে যোগাযোগ রাখছেন। তার বিশ্বাস, সিটি করপোরেশনের অনেক সমস্যারই সমাধান হবে সরকারের আন্তরিকতায়।

সিটি করপোরেশনময়মনসিংহপৌরসভা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement
    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    নিখোঁজ স্বজনের খোঁজে কাঠমান্ডুর হাসপাতালে ভিড়

    ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৫

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    নেপালে বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রীর শোক

    ২৭ আগস্ট ২০২৬, ০৮:২৩

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ৯/১১ হামলার ‘মূল পরিকল্পনাকারীর’ বিচার শুরুর তারিখ নির্ধারণ

    ২৭ আগস্ট ২০২৬, ১০:২৭

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    স্বরাষ্ট্রে ৬৪ মন্ত্রী হলে মন্দ হতো না, মন্তব্য রুমিন ফারহানার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ৬৪ জেলার দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী ও হুইপ, কে কোন জেলায়

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৪৭

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    বাসসের এমডি ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী

    ২৭ আগস্ট ২০২৬, ২০:২২

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    নেপাল সীমান্তে নদীর পানি আটকে হ্রদের সৃষ্টি, ফের আকস্মিক ঢলের শঙ্কা

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১৬২, নিখোঁজ ৫৭৯

    ২৭ আগস্ট ২০২৬, ১০:১৯

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    রিমান্ডের শেষ দিনে থানা থেকে পালিয়ে গেলেন নারী আসামি

    ২৭ আগস্ট ২০২৬, ২০:১৫

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    জামিন প্রশ্নে ‘ইমোশনাল’ হলেন দীপু মনি

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:৫৪

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ৩১ অনুমোদনহীন অ্যাপে ঋণ নিতে সতর্কতা বিএফআইইউর

    ২৭ আগস্ট ২০২৬, ২১:২৮

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ফরেনসিক অ্যাকাউন্টিং বইয়ের মোড়ক উন্মোচন ৩০ আগস্ট

    ২৭ আগস্ট ২০২৬, ১৯:০২

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    অস্ত্রসহ ‘ম্যাগনেট বাবু’ গ্রেপ্তার

    ২৭ আগস্ট ২০২৬, ২০:০৫

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ৩০ আগস্টের পর কোথায় যাবে পরিবারগুলো?

    ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৯

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    দুই প্রকল্পে ১৭৮ কোটি টাকা অনুদান দেবে জার্মানি

    ২৭ আগস্ট ২০২৬, ২২:০৪

    advertiseadvertise