Agamir Somoy E-Paper
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
সারা জীবনের উপার্জনে স্কুল করেছেন রেখা
সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

মাঠের হাসি হাটে মলিন

শফিক ছোটন, নওগাঁ
agamir somoy
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫
মাঠের হাসি হাটে মলিন

গ্রাফিকস: আগামীর সময়

নওগাঁর মাঠ জুড়ে আউশ ধানের সোনালি শিষ। কোথাও ধান কাটা চলছে, কোথাও মাঠের পাশে বা বাড়ির উঠানে চলছে মাড়াই। এরপর রোদে শুকিয়ে সেই ধান নিয়ে কৃষকরা ছুটছেন স্থানীয় হাটে। ফলন ভালো হওয়ায় কৃষকের মুখেও স্বস্তির হাসি। কিন্তু সেই স্বস্তি ম্লান হয়ে যাচ্ছে বাজারদরে। ধান বিক্রি করতে গিয়ে কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না তারা। উৎপাদন খরচের তুলনায় বাজারদর এতটাই কম যে, ভালো ফলনেও লোকসানের হিসাব কষতে হচ্ছে কৃষকের।

তারা বলছেন, এবার আউশের ফলন প্রত্যাশার চেয়ে ভালো হয়েছে। কিন্তু ধান বিক্রি করতে গিয়ে পাচ্ছেন না কাঙ্ক্ষিত দাম। অনেক ক্ষেত্রে উৎপাদন খরচই উঠছে না। ফলে ভালো ফলন পেয়েও লোকসান গুনতে হচ্ছে তাদের। এর সঙ্গে ঋণের কিস্তি, পরিবারের খরচ এবং পরবর্তী আমন চাষের প্রস্তুতির ব্যয় যুক্ত হওয়ায় চাপ আরও বাড়ছে।

কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে নওগাঁর ১১টি উপজেলায় আউশের আবাদ হয়েছে ৫৮ হাজার ৪৭৩ হেক্টর জমিতে। গত বছরের তুলনায় এবার প্রায় ৩ হাজার হেক্টর বেশি জমিতে আবাদ হয়েছে। আবাদ বাড়াতে জেলার ৬৬ হাজার প্রান্তিক কৃষককে দেওয়া হয় বিনামূল্যে সার ও বীজ। ভাদ্রের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়েছে আউশ ধান কাটা ও মাড়াই। মহাদেবপুর, পত্নীতলা ও মান্দা উপজেলায় এবার আউশের আবাদ বেশি হয়েছে।

মহাদেবপুরের নওহাটা গ্রামের কৃষক মমতাজ উদ্দিনের ভাষ্য, প্রতি বিঘায় ২২-২৭ মণ পর্যন্ত ধান পাওয়া যাচ্ছে। কিন্তু বিক্রি করে হিসাব মিলছে না। তার হিসাবে, হালচাষ, সম্পূরক সেচ, বালাইনাশক, শ্রমিকের মজুরিসহ প্রতি বিঘায় খরচ হয়েছে ১২-১৫ হাজার টাকা। সে হিসাবে প্রতি মণ ধান উৎপাদনে খরচ দাঁড়ায় ৪৪৪-৬৮২ টাকা। অথচ বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে প্রায় ৭০০ টাকা।

শুধু নিজের জমিতে চাষ করা কৃষক নন, বাজারদরের এই চাপে বেশি ঝুঁকিতে পড়েছেন বর্গাচাষিরাও। মহাদেবপুরের সারতা গ্রামের বর্গাচাষি লুৎফর রহমান আড়াই বিঘা জমি বর্গা নিয়ে আউশ আবাদ করেছেন। চাষের খরচ মেটাতে তাকে এনজিও থেকে ঋণ নিতে হয়েছে। হালচাষ, সেচ, সার ও কীটনাশকের জন্য নিতে হয়েছে মহাজনি ঋণও। তার আড়াই বিঘা জমিতে আউশ চাষে খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। কিন্তু ধান বিক্রি করে সেই অর্থও উঠছে না।

কৃষকরা বলছেন, উৎপাদন খরচ বাড়লেও ধানের দাম সে তুলনায় বাড়েনি। বরং গত বছরের তুলনায় এবার জাতভেদে প্রতি মণ ধানের দাম কমেছে। ফলে ফসল ঘরে তোলার পরই ঋণ পরিশোধের চাপ তৈরি হচ্ছে।

এই চিত্র আরও স্পষ্ট দেখা যায় মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর হাটে। ভোর থেকেই ভ্যান ও ট্রলিতে করে কৃষকরা বস্তাভর্তি নতুন ধান নিয়ে হাটে আসছেন। আড়তদার, ফড়িয়া ও ব্যবসায়ীদের কাছে ধান বিক্রি করছেন তারা। কিন্তু দরদাম শুরু হওয়ার পর অনেক কৃষকের মধ্যে হতাশা দেখা যায়। বর্তমানে নতুন আউশ ধান প্রতি মণ ৭০০-৭৫০ টাকায় বিক্রি হচ্ছে। একই হাটে পুরনো জিরাশাইল, কাটারিভোগ ও বিআর-২৮ ধানের দাম ৮০০-৯৫০ টাকা। নতুন আউশের সরবরাহ বাড়ায় পুরনো বোরো ধানের দামও কমেছে।

হাটের আড়তদার ফরিদ হোসেন বললেন, ‘ধানের বাজার এখন নিম্নমুখী। আউশ ধান বাজারে আসার পর থেকেই দাম কমতে শুরু করেছে। এক সপ্তাহের ব্যবধানে প্রতি মণ ধানের দাম ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত কমেছে।’

দাম কমার কারণ হিসেবে মিল মালিকদের পক্ষ থেকে অবশ্য ভিন্ন ব্যাখ্যা দেওয়া হচ্ছে। নওগাঁ জেলা চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদারের ভাষ্য, মিলার ও আড়তদারদের বিরুদ্ধে সিন্ডিকেট করে ধানের দাম কমানোর অভিযোগ সত্য নয়। তার দাবি, ধান-চালের বাজার অনেকটাই বড় মিলার ও করপোরেট ব্যবসায়ীদের ওপর নির্ভরশীল; ছোট মিলারদের এখানে তেমন ভূমিকা নেই।

ফরহাদ হোসেনের মতে, গত বোরো মৌসুমে দেশে ধানের উৎপাদন ভালো হওয়ায় সরবরাহ বেড়েছে বাজারে। পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ চাল আমদানি হওয়ায় মজুদও পর্যাপ্ত। এতে দেশীয় চালের চাহিদা কমেছে। করপোরেট পর্যায়ে চালের বিক্রি কমে যাওয়ায় মিলাররাও ধান কেনা কমিয়ে দিয়েছেন। এ পরিস্থিতিতে সরকারি গুদামে চাল সংগ্রহ বাড়ানোর পরামর্শ দেন তিনি। তা না হলে আসন্ন আমন মৌসুমেও কৃষকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হতে পারেন বলে আশঙ্কা তার।

নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনজুর রহমান জানালেন, চলতি অর্থবছরে আউশের ফলন সবচেয়ে ভালো হয়েছে। আবহাওয়া অনুকূল থাকায় রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও কম ছিল। তবে কৃষকের প্রকৃত লাভ নির্ভর করছে বাজারদরের ওপর।

নওগাঁআউশ ধানধান কাটা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ডেঙ্গুতে ৪ গুণ বেশি মৃত্যুঝুঁকি অন্তঃসত্ত্বার, শঙ্কায় অনাগত শিশুও

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ছয় বছরেও চালু হয়নি ৬ কোটির বাস টার্মিনাল

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    ব্রিকস বর্জন কেউ বলছেন যৌক্তিক, কারও কাছে সুযোগ হাতছাড়া

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    হুতিরা ফোনে আমাকে বলেছে, তারা লড়াই করতে চায় না: ট্রাম্প

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    আ.লীগের মিছিল নিয়ে প্রশ্ন-চিন্তা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    পাসপোর্ট অফিসে টাকা ছাড়া মেলে না সেবা

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    জিবুতিতে পালিয়েছেন শত শত ইয়েমেনি

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফ নজরুলের দুইটা ছাগলই খাওয়া উচিত ছিল : পাটওয়ারী

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চাকরির পরীক্ষা নিয়েও দুই বছরে ফলাফল নেই ৬১০ পদের

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    চট্টগ্রামে বসছে পানির আরও ৯৪ এটিএম বুথ

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    এবার সৌদির সামরিক ঘাঁটিতে হুতিদের হামলা

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    লিফট রেখে সিঁড়ি বেয়ে কৃষি মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে না ফেরায় শেকৃবির ৬ শিক্ষক বরখাস্ত

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ

    রিট আবেদন খারিজ, খুলল না আওয়ামী লীগের ফেরার পথ