Agamir Somoy E-Paper
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
অবহেলিত প্রবীণদের ঠিকানা সাজুর বৃদ্ধাশ্রম
রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

১২ দিনে ৭ মৃত্যু, কেরানীগঞ্জ জুড়ে আতঙ্ক

কেরাণীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ১৮:৩৭
১২ দিনে ৭ মৃত্যু, কেরানীগঞ্জ জুড়ে আতঙ্ক

মাত্র ১২ দিনের ব্যবধানে ঢাকার কেরানীগঞ্জে পৃথক সাতটি মৃত্যু ও মরদেহ উদ্ধারের ঘটনায় জনমনে চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এর মধ্যে রয়েছে একাধিক হত্যাকাণ্ড, রহস্যজনক মৃত্যু এবং একটি আত্মহত্যার প্রাথমিক ধারণার ঘটনা।

অধিকাংশ ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করলেও একের পর এক এমন ঘটনা স্থানীয়দের মধ্যে অপরাধ পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু করেছে ঢাকা জেলা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২১ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরানীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় পৃথক সাতটি ঘটনা ঘটে। এর মধ্যে ছয়টি ঘটনায় মরদেহ উদ্ধার করা হয় এবং একটি ঘটনায় ছুরিকাঘাতে আহত এক কিশোরকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার শুরু হয় কেরানীগঞ্জ মডেল থানার খোলামোড়া এলাকায় রুহুল আমিন (৪০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের মধ্য দিয়ে। পুলিশ প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করলেও অপমৃত্যুর মামলা করে তদন্ত চালিয়ে যাচ্ছে।

এরপর ২৬ জুলাই সকালে খোলামোড়া মডেল টাউনের রসুলবাগ টাইলস মসজিদ এলাকা থেকে মমতাজ (৩০) নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মিন্টু নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

২৮ জুলাই সকালে কালিন্দী ইউনিয়নের গ্রিন সিটিসংলগ্ন বালুর মাঠ থেকে তানজিলা (১৬) নামে এক কিশোরীর গলাকাটা মরদেহ উদ্ধার হয়। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে তার প্রেমিক রানাকে গ্রেপ্তার করা হয়েছে।

৩০ জুলাই সকালে হযরতপুর ইউনিয়নের ভাটারাকান্দি এলাকায় নিজ বাড়ির পাশ থেকে অটোরিকশাচালক লিয়াকত আলীর (৬০) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার ছেলে ফারুককে গ্রেপ্তার করেছে পুলিশ।

৩১ জুলাই সকালে দক্ষিণ কেরানীগঞ্জের ঝিলমিল আবাসিক প্রকল্পের একটি পরিত্যক্ত প্লটের জঙ্গল থেকে হাসিনা বেগমের (৭০) মরদেহ উদ্ধার করা হয়। একই দিন দুপুরে আগানগর পাওয়ার হাউজ এলাকার একটি চায়ের দোকানের সামনে ধূমপানকে কেন্দ্র করে সংঘর্ষে হাসান (১৭) নামে এক কিশোর ছুরিকাঘাতে নিহত হয়। ওই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সবশেষ ১ আগস্ট বিকালে হাসনাবাদ এলাকার একটি পরিত্যক্ত ইটভাটার পাশের জঙ্গল থেকে নির্মাণশ্রমিক চান মিয়া গাজী ওরফে চান্দুর (৬৫) মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তদন্তে নেমে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) একজন সন্দেহভাজনকে আটক করেছে।

একের পর এক এসব ঘটনায় কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় উদ্বেগ বাড়ছে। স্থানীয়দের অভিযোগ, সাম্প্রতিক সময়ে হত্যাকাণ্ড ও রহস্যজনক মৃত্যুর ঘটনা বেড়ে যাওয়ায় সন্ধ্যার পর নির্জন এলাকায় চলাচল নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে। অপরাধ দমনে পুলিশের টহল ও নজরদারি আরও জোরদারের দাবি জানিয়েছেন তারা।

তবে পুলিশ বলছে, ঘটনাগুলোর মধ্যে কোনো সংঘবদ্ধ অপরাধচক্র বা সিরিয়াল হত্যাকাণ্ডের যোগসূত্র পাওয়া যায়নি।

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল হক বললেন, ‘প্রতিটি ঘটনার পেছনে আলাদা কারণ রয়েছে। প্রাথমিক তদন্তে দেখা গেছে, অধিকাংশ ঘটনাই ব্যক্তিগত বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব কিংবা সামাজিক অবক্ষয়ের ফল। তাই জনমনে আতঙ্ক ছড়ানোর মতো পরিস্থিতি নেই।’

তিনি জানালেন, রুহুল আমিনের মৃত্যুর ঘটনায় অপমৃত্যুর মামলা তদন্তাধীন রয়েছে। মমতাজ, তানজিলা ও লিয়াকত আলী হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। হাসান হত্যা মামলার আসামিদের ধরতে অভিযান চলছে এবং চান মিয়া গাজীর মৃত্যুর ঘটনায় পিবিআই তদন্ত করছে।

ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন বলেছেন, প্রতিটি ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। অপরাধ নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ১৫ দিনের বিশেষ অভিযান শুরু হয়েছে। পাশাপাশি কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

একের পর এক মৃত্যুর ঘটনায় কেরানীগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা দূর করতে পুলিশের এই বিশেষ অভিযান কতটা কার্যকর হয়, এখন সেদিকেই নজর স্থানীয়দের।

কেরানীগঞ্জমৃত্যুআত্মহত্যা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    ভালোবাসার টানে সরিষাবাড়ীতে ফিনল্যান্ডের যুবক

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    গণি রোড থেকে সরছে সচিবালয়, বসবে আদালত

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    উঠানে খেলছিল দুই শিশু, নিখোঁজের পর লাশ পাওয়া গেল পুকুরে

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    চাঁদা নিয়ে দ্বন্দ্বে বহিষ্কৃত ৫ ছাত্রদল নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    কক্সবাজার থেকে উড্ডয়নের পর চাকায় ত্রুটি, ঢাকায় বিমানের জরুরি অবতরণ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    অটোরিকশাচালক সুমন ধর্ষণের পর হত্যা করে তাজমিনকে, সংবাদ সম্মেলনে পুলিশ

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটন মারা গেছেন

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    রবীন্দ্রনাথের ছবিতে কালিমা লেপন করলে কী ঘটে?

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    দিল্লিতে বাড়ির সামনে থেকে আটক মমতা

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    শেয়ার কারসাজিতে ইউনাইটেড গ্রুপের দুই শীর্ষ ব্যক্তি, তদন্তে বিএসইসি

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশিসহ নিহত ১২

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে সংগীত পরিচালক ইবরার টিপু

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    আপনাদের ভয় নাই, আপনারা প্রকাশ্যে নির্বাচন করবেন: আ. লীগ নেতাকর্মীদের বিএনপি নেতা

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ফুসফুসের সুরক্ষায় ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি রাষ্ট্রীয় উদ্যোগ জরুরি : ড্যাব মহাসচিব

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার

    ব্যাগ হারানো জার্মান পর্যটককে ল্যাপটপ উপহার