Agamir Somoy E-Paper
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
ফুটবলের নিবেদিতপ্রাণ শিক্ষক লাইজু
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ঝালকাঠিতে কালবৈশাখী ও বৃষ্টিতে ডুবছে বোরো ধান

ঝালকাঠি প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩৮
ঝালকাঠিতে কালবৈশাখী ও বৃষ্টিতে ডুবছে বোরো ধান

ছবি: আগামীর সময়

কালবৈশাখী ঝড় ও টানা বৃষ্টিতে ঝালকাঠি জেলার বিস্তীর্ণ এলাকার বোরো ধানক্ষেত পানিতে তলিয়ে গেছে। কোথাও আধাপাকা ধান মাটিতে শুয়ে পড়েছে, আবার কোথাও সম্পূর্ণ ক্ষেত পানির নিচে ডুবে আছে। উৎপাদন খরচ বৃদ্ধির পর শেষ সময়ে প্রকৃতির এমন বৈরী আচরণে চলতি মৌসুমে লাভের বদলে বড় ধরনের লোকসানের আশঙ্কায় রয়েছেন জেলার কৃষকেরা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঝালকাঠিতে এবার ১৩ হাজার ৮২৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৬৯২ হেক্টর জমির ধান কাটা সম্ভব হয়েছে। বর্তমানে ৯টি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটা চললেও বৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সদর ও নলছিটি উপজেলায় আবাদ বেশি হওয়ায় এই দুই এলাকায় ক্ষতির ঝুঁকি সবচেয়ে বেশি। বোরোর পাশাপাশি মুগ ডাল ও মরিচসহ অন্যান্য রবি শস্যও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের দীর্ঘশ্বাস এখন মাঠজুড়ে। নলছিটির শীতলপাড়া এলাকার কৃষক মামুন হোসেন আক্ষেপ করে জানান, ৫৫০ শতাংশ জমিতে প্রায় ২ লাখ টাকা খরচ করেছেন তিনি, যার পুরোটাই এখন পানির নিচে। ধান কাটতে না পারায় চরম দুশ্চিন্তায় দিন কাটছে তার। পরমপাশা এলাকার কৃষক সবুজ খান মন্তব্য করেন, ৪ কুড়া জমির ধান ঝড়ে শুয়ে পড়েছে। এ বছর খরচ এমনিতেই বেশি ছিল, এখন সব তলিয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে।

একই সংকটের কথা তুলে ধরেন সদর উপজেলার হরিপাশা গ্রামের মোসলেম হাওলাদার। তার ১৬০ শতক জমির ব্রি-৭৪ এবং ১২০ শতক জমির হাইব্রিড ধান সম্পূর্ণ নিমজ্জিত। তিনি উল্লেখ করেন, ডিজেলের দাম বৃদ্ধি ও জ্বালানি সংকটের কারণে এবার সেচ খরচ অনেক বেড়ে গিয়েছিল। বাড়তি খরচে ফলানো সোনার ফসল এখন অনিশ্চয়তার মুখে।

পরিস্থিতি মোকাবিলায় কৃষি বিভাগ মাঠ পর্যায়ে তৎপরতা শুরু করেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক মো. রিয়াজ উল্লাহ বাহাদুর জানান, যেসব ধান ৮০ শতাংশ পেকে গেছে, সেগুলো দ্রুত কেটে ফেলার জন্য কৃষকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তিনি বলেন, আবহাওয়া স্বাভাবিক হলে পরিস্থিতি সামাল দেওয়া যাবে, তবে বৃষ্টি অব্যাহত থাকলে ক্ষতির পরিমাণ বাড়বে।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা আলী আহমেদ এবং নলছিটির উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রুবেল মৃধা মাঠপর্যায়ে নিয়মিত পরামর্শ ও পানি নিষ্কাশনের ওপর জোর দিচ্ছেন। তবে কৃষকদের মতে, প্রতিকূল আবহাওয়ার কারণে শ্রমিক ও যন্ত্রপাতির সাহায্যে দ্রুত ধান ঘরে তোলা কঠিন হয়ে পড়েছে। সব মিলিয়ে উৎপাদন ব্যয়ের ভার আর প্রাকৃতিক দুর্যোগের মারে দিশেহারা ঝালকাঠির কৃষকেরা।

    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ০৩ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    স্পেন
    ৩
    অস্ট্রিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৫:০০ টা
    পর্তুগাল
    ০
    ক্রোয়েশিয়া
    ০
    ০৩ জুলাই ২০২৬
    সকাল ৯:০০ টা
    সুইজারল্যান্ড
    ০
    আলজেরিয়া
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ১২:০০ টা
    অস্ট্রেলিয়া
    ০
    মিসর
    ০
    ০৪ জুলাই ২০২৬
    রাত ৪:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    কেপ ভার্দে
    ০
    ০৪ জুলাই ২০২৬
    সকাল ৭:৩০ টা
    কলম্বিয়া
    ০
    ঘানা
    ০
    advertisement
    advertisement
    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    নরওয়ের স্ট্রাইকার নুসা লেখকও, তার বই হয়েছে বেস্টসেলার

    ০৩ জুলাই ২০২৬, ০১:০০

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ওইয়ারসাবালের জোড়া গোলে শেষ ১৬-য় স্পেন

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩০

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    কালেমা খচিত পতাকা টানানোর ঘটনায় শিক্ষার্থীকে শোকজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৩১

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    বিশ্বকাপ নিয়ে আবার নোরা-সঞ্জয়ের গান

    ০৩ জুলাই ২০২৬, ০১:০৮

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ইরানের নির্দেশ না মানলে কঠোর জবাবের হুঁশিয়ারি

    ০৩ জুলাই ২০২৬, ০০:১৩

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    জীবন কোথায় নিয়ে যাবে জানি না

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৭

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ৩৪ হাজারের বেশি হজযাত্রী ফিরিয়েছে বিমান

    ০৩ জুলাই ২০২৬, ০১:১৫

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    নারীর রাজনৈতিক বৈধতা ভাঙার চেষ্টা

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫২

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আজ

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫৭

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    অজানা উড়ন্ত বস্তু ও ইসলামের দৃষ্টিভঙ্গি

    ০৩ জুলাই ২০২৬, ০০:৫১

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    প্রকৃতি ধনী-গরিব দেখে না

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৯

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    জুনে রাজনৈতিক সহিংসতায় নিহত ৯, নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার ৩৫২

    ০৩ জুলাই ২০২৬, ০২:২২

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    নৌবাহিনীর বহরে জাপানের ৫ পেট্রোল বোট

    ০৩ জুলাই ২০২৬, ০২:১৬

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    বিদ্যুৎ বিলে ভূতের আসর

    ০৩ জুলাই ২০২৬, ০০:৪৬

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    আযমীসহ ১৫০ সাবেক সামরিক কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি

    ০৩ জুলাই ২০২৬, ০৩:০০

    advertiseadvertise