রুমিন ফারহানা
শেখ হাসিনার দেশে ফিরতে আইনি বাধা নেই

ছবি: আগামীর সময়
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফিরতে আইনি কোনো বাধা নেই। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে আদালতে আত্মসমর্পণ (সারেন্ডার) করবেন। পরে জামিনের আবেদন করবেন।
আজ সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, সিআরপিসির (ফৌজদারি কার্যবিধি) প্রসিডিউর অনুযায়ী তিনি সারেন্ডার করবেন এবং বেইল চাইবেন। সিআরপিসি অনুযায়ীই বিষয়টি পরিচালিত হবে।
বিরোধী দলের ঘোষিত ছায়া মন্ত্রিসভা প্রসঙ্গে তার মন্তব্য, বিরোধী দলের ছায়া মন্ত্রিসভাকেও আমি ওয়েলকাম জানাই।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।



