Agamir Somoy E-Paper
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
গরিবের বন্ধু ডা. খোকন রেজা
রবিবার, ১২ জুলাই, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

info@agamirsomoy.com

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

বিশ্বকাপ কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সিসিক প্রশাসক

বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীর সময় পাঠকমহলে আস্থা অর্জন করেছে

সিলেট অফিস
agamir somoy
প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ২২:১৩
বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে আগামীর সময় পাঠকমহলে আস্থা অর্জন করেছে

সিলেট অফিসের আয়োজনে আগামীর সময় প্রতিদিনের কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান— আগামীর সময়

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দৈনিক আগামীর সময় এমন একটি জ্ঞানভিত্তিক কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে, যা প্রশংসার দাবি রাখে বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আব্দুল কাইয়ুম চৌধুরী। তিনি বলেছেন, ‘এটি শুধু খেলাধুলার প্রতি আগ্রহই বাড়াবে না, বরং তরুণদের জ্ঞানচর্চা, ইতিবাচক প্রতিযোগিতা এবং সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হতে উৎসাহিত করবে।’

‘আগামীর সময় আগামীর কথাই বলবে’ মন্তব্য করে তিনি জানান, শুধু বিশ্বকাপ নয় সবক্ষেত্রে পত্রিকাটি এগিয়ে থাকবে এবং এগিয়ে যাবে এটা আমি প্রত্যাশা করি।’

দৈনিক আগামীর সময়কে অভিনন্দন জানিয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলছিলেন, ‘বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশের মাধ্যমে পত্রিকাটি ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। আমি বিশ্বাস করি, ভবিষ্যতেও সত্য, নিরপেক্ষতা ও পেশাদার সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে পত্রিকাটি সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

আজ রবিবার রাত ৮টার দিকে আগামীর সময় প্রতিদিনের কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সিলেট অফিসের আয়োজনে ‘আলপাইন রেস্টুরেন্টে’ পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এর পরিচালনায় ছিলেন আগামীর সময়ের আবাসিক সম্পাদক আহমেদ নূর। এতে আরও উপস্থিত ছিলেন সিলেট অফিসের মাল্টিমিডিয়া রিপোর্টার আজাদুর রহমান ও সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ।

গত ১ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত প্রতিদিনের কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি। পুরস্কার বিতরণ শেষে ‘আলপাইন রেস্টুরেন্টে’ আগামীর সময় প্রতিদিনের কুইজের ১১ জুলাইয়ের ড্র অনুষ্ঠিত হয়। কুপন উত্তোলন করেন সিসিক প্রশাসক। এই কুইজের বিজয়ী নির্বাচিত হন সিলেটের মেন্দিবাগ এলাকার মো. শাহাদাত।


আরও পড়ুন

খাল আছে, গেট আছে—তবুও নামছে না পানি

১২ জুলাই ২০২৬

সিসিক প্রশাসক আরও বলেছেন, ‘খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি একটি জাতি গঠনের শক্তিশালী হাতিয়ার। খেলাধুলা মানুষের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়, শৃঙ্খলা, নেতৃত্ব, আত্মবিশ্বাস, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা গড়ে তোলে। বিশেষ করে আমাদের তরুণ সমাজকে মাদক, অপরাধ ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও মানবিক প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।’

বর্তমান সরকার দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে নানা উদ্যোগ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন নতুন ক্রীড়া অবকাঠামো নির্মাণ, খেলোয়াড়দের পৃষ্ঠপোষকতা এবং আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, এসব কার্যক্রম ক্রীড়াঙ্গনকে আরও এগিয়ে নিচ্ছে। আমরা বিশ্বাস করি, এসব উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্ব ক্রীড়াঙ্গনে আরও গৌরব অর্জন করবে।

তিনি জানান, সিলেট সিটি করপোরেশনও খেলাধুলাকে সবসময় উৎসাহিত করে। বিভিন্ন ক্রীড়া আয়োজন, সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আমরা সহযোগিতা করে আসছি এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। বিশ্বকাপ ফুটবল উপলক্ষে নগরবাসীর জন্য নগর ভবন প্রাঙ্গণে জায়ান্ট এলইডি স্ক্রিন স্থাপন করেছে সিসিক, যাতে সবাই একসঙ্গে বিশ্বকাপের আনন্দ উপভোগ করতে পারেন। এটি শুধু খেলা দেখার আয়োজন নয়, বরং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিরও একটি উদ্যোগ বলে তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সকল বিজয়ীকে আন্তরিক অভিনন্দন এবং স্পন্সর প্রতিষ্ঠানকে ধন্যবাদ জানান সিসিক প্রশাসক।

সিলেট অফিসআগামীর সময়প্রতিদিনের কুইজের পুরস্কার বিতরণ
    শেয়ার করুন:
    advertisement
    advertisement
    ১৫ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    ফ্রান্স
    ০
    স্পেন
    ০
    ১৬ জুলাই ২০২৬
    রাত ১:০০ টা
    আর্জেন্টিনা
    ০
    ইংল্যান্ড
    ০
    advertisement
    advertisement
    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ৫ ঘণ্টা পর স্বাভাবিক হলো ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল

    ১২ জুলাই ২০২৬, ০০:২৭

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    গরিবের বন্ধু ডা. খোকন রেজা

    ১২ জুলাই ২০২৬, ০৪:৩২

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    সুইস বাধা পেরিয়ে সেমিফাইনালে মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৬:৪৩

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    বেলিংহ্যামের জোড়ায় শেষ চারে ইংল্যান্ড

    ১২ জুলাই ২০২৬, ০২:৫৪

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    জনসংখ্যার রিপোর্ট লেখা শিখতে বিদেশ যেতে চান ১৪০ কর্মকর্তা

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ‘মেসি যে ৮টা অসাধারণ গোল করেছে, ওরা তা দেখে না’

    ১২ জুলাই ২০২৬, ০০:৫৮

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    কক্সবাজারে পাহাড়ধসে গৃহবধূর মৃত্যু

    ১২ জুলাই ২০২৬, ০১:২৯

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    সুইজারল্যান্ড ম্যাচে যে কারণে কালো আর্মব্যান্ড পরেছেন মেসিরা

    ১২ জুলাই ২০২৬, ০৯:১৫

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    সফটওয়্যারে আটকে ৮৬ হাজার নামজারি

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৮

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন মারা গেছেন

    ১২ জুলাই ২০২৬, ০৮:১০

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ম্যাচ শুরুর আগেই টাকাটা ফিফার হাতে পৌঁছানো দরকার : তনিমা হামিদ

    ১২ জুলাই ২০২৬, ০২:১২

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    একবার গুছিয়ে উঠতে পারলে স্পেন ভয়ংকর

    ১২ জুলাই ২০২৬, ০১:৪৮

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ইংল্যান্ডের প্রথম গোল নিয়ে বিতর্ক

    ১২ জুলাই ২০২৬, ০৮:৫৬

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    বন্যার পানিতে প্রাণ গেল দেড় বছরের মুশফিকের

    ১২ জুলাই ২০২৬, ০৬:০৬

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    সক্রিয় বৃষ্টিবলয় ‘ধারা’, আজও অতিভারী বর্ষণের আভাস

    ১২ জুলাই ২০২৬, ০৮:৪৪

    advertiseadvertise