Agamir Somoy E-Paper
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
৩০০ এতিমের ‘অভিভাবক’ বাচ্চু
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নাঙ্গলকোটে নদী পার হতে গিয়ে কিশোর নিখোঁজ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ৩০ মে ২০২৬, ০৩:১১
শেয়ার করুন:
নাঙ্গলকোটে নদী পার হতে গিয়ে কিশোর নিখোঁজ

ডকাতিয়া নদীতে নিখোঁজ কিশোর শিহাব। ছবি: সংগৃহীত

কুমিল্লার নাঙ্গলকোটে ডাকাতিয়া নদী সাঁতরে পার হতে গিয়ে নিখোঁজ হয়েছে শিহাব (১৯) নামে এক কিশোর। শুক্রবার দুপুরে উপজেলার রায়কোট দক্ষিণ ইউনিয়নের নারান্দিয়া গ্রামে ঘটে এ ঘটনা। খবর পেয়ে উদ্ধার অভিযান চালিয়েছে ফায়ার সার্ভিস ও ডুবুরি দল।

নিখোঁজ শিহাব নারান্দিয়া গ্রামের জহিরুল ইসলাম শিপনের ছেলে। চট্টগ্রাম নেভি স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী সে।

স্থানীয়দের ভাষ্য, ঈদুল আজহার ছুটিতে পরিবারের সঙ্গে গ্রামের বাড়িতে আসে শিহাব। শুক্রবার দুপুরে বন্ধু নাফিজ ও ফারুককে নিয়ে নারান্দিয়া ব্রিজ পার হয়ে নদীর ওপারের ঝাঁকঝুর এলাকায় যায় তারা। সেখানে নদীর পাড়ের একটি গাছ থেকে তাল পেড়ে খাওয়ার পর নদী সাঁতরে পার হওয়ার সিদ্ধান্ত নেয় তিন বন্ধু।

সাঁতার কাটার একপর্যায়ে পানির স্রোতে তলিয়ে যেতে থাকে শিহাব। সঙ্গে থাকা দুই বন্ধু তাকে উদ্ধারের চেষ্টা করলেও প্রবল স্রোতের কারণে ব্যর্থ হয়। পরে নিজেদের জীবন বাঁচাতে নদী পার হয়ে পরিবারের সদস্যদের খবর দেয় তারা।

খবর পেয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল আনা হয়। সন্ধ্যায় প্রতিবেদন লেখা পর্যন্ত শিহাবের সন্ধান মেলেনি।

নিখোঁজ কিশোরের বাবা চট্টগ্রামের একটি প্রতিষ্ঠানে জিএম হিসেবে কর্মরত এবং মা নেভি স্কুলের শিক্ষিকা। ছেলেকে হারিয়ে পরিবারে চলছে শোকের মাতম। এ ঘটনায় আশপাশের বিভিন্ন গ্রামের মানুষ ভিড় করছেন ডাকাতিয়া নদীর তীরে।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের টিম লিডার দিদারুল আলম জানিয়েছেন, ‘জুমার নামাজের সময় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসি। নেমে দেখি নদীর তলদেশ অনেক গভীর। আবার এখানে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কারণে রয়েছে বড় বড় গর্তও। এসব কারণে ব্যাহত হচ্ছে উদ্ধার কার্যক্রম।’

কুমিল্লাপানিতে ডুবে
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    চারপাশে বিছানো গোয়েন্দা জাল টেরই পাননি এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    আ. লীগের সঙ্গে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার এসপি জাহাংগীর

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    গাড়ি চালককে হত্যার আধাঘণ্টা পর ঘটনাস্থলে এসে ঘাতক বললেন, ‘আমি মেরেছি’

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    এবার আ.লীগ নিষিদ্ধের দাবিতে মাঠে নামছে জামায়াত-এনসিপি

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    দেনমোহর ২ লাখ, বিচ্ছেদে নারী সার্জেন্টের আদায় ৫০ লাখ

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    সবকিছুতেই ভারসাম্য জরুরি

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    তাহেরীকে ঘিরে উত্তাপ, তাকে ছাড়াই মাধবপুরে মাহফিল!

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    সরকারের বিরুদ্ধে ‘বিদ্রোহ করার চেষ্টায়’ ছিলেন এসপি জাহাঙ্গীর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে গোপালগঞ্জে মহড়া, ভাঙচুর

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুই যাত্রীকে হত্যার অভিযোগ

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    পিটার হাস পররাষ্ট্র মন্ত্রণালয়ে

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    অপু বিশ্বাসের শাড়ি দিয়ে ব্লেজার বানিয়ে পরলেন গোলাম হোসেন

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    আ.লীগের মহড়ার পর গোপালগঞ্জের ডিসি-এসপি বদলি

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    গার্মেন্টস শ্রমিককে আটকে রেখে ধর্ষণের অভিযোগ মালিকের বিরুদ্ধে

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ

    চলতি সপ্তাহেই গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ