Agamir Somoy E-Paper
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
গরিবের ডাক্তার খুরশীদ আলম
বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

ময়মনসিংহ জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান: এমরান সালেহ প্রিন্স

ময়মনসিংহ অফিস
agamir somoy
প্রকাশ: ০১ অক্টোবর ২০২৬, ১৮:২৮
ময়মনসিংহ জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান: এমরান সালেহ প্রিন্স

অসচ্ছল ব্যক্তিদের চেক বিতরণ অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স

অসচ্ছল ব্যক্তি, মানবিক বিপর্যয়ের শিকার ও দুঃস্থ মানুষের সহায়তায় আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে ৬৪ জনের মধ্যে মোট ৬ লাখ ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।

চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ।

প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বললেন, ‘মানবিক রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে ময়মনসিংহ জেলা পরিষদ অবিচল থাকবে।’

তিনি আরও বললেন, ‘একজন অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো শুধু মানবিক দায়িত্ব নয়, এটি একটি জনকল্যাণমুখী প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ কর্তব্য। অর্থের অভাবে কোনো মানুষ যেন চিকিৎসা বা জরুরি প্রয়োজন মেটাতে অসহায় হয়ে না পড়েন, সে জন্য সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।’

সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বললেন, ‘ময়মনসিংহ জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। জনগণের অর্থ জনগণের কল্যাণে— এই নীতিকে সামনে রেখে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি অসচ্ছল, দুঃস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করা হচ্ছে। ভবিষ্যতেও জেলা পরিষদের সামর্থ্য অনুযায়ী এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

দেশের বর্তমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বললেন, ‘গণঅভ্যুত্থান ও নির্বাচন-পরবর্তী সময়ে সরকারকে নানা ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। সমাজে যে অস্থিরতা রয়েছে, তা কাটিয়ে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনতে সবাইকে ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। অপরাধীর কোনও রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধ বিবেচনায় তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে তারেক রহমানের সরকার।’

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আইয়ুব আলী, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুস সালাম, প্রশাসনিক কর্মকর্তা মজিবুর রহমান, হিসাবরক্ষক তোসলিম আহমেদ।

চেক গ্রহণকারীদের পক্ষ থেকে বক্তব্য দেন সুরুজ্জামান, সনি চন্দ্র দে, হাসিনা বেগম, সাহেরা বিবি, পবিত্র কুমার ঘোষ, হালিমা খাতুন, রফিউদ্দিন ইসলাম রনি, মোহাম্মদ জামালুদ্দিন, কাজী মোহাম্মদ আব্দুল্লাহউদ্দিন সাজ্জাদ এবং মোহাম্মদ নজরুল ইসলাম খান।
চেক গ্রহণকারীরা জেলা পরিষদের পক্ষ থেকে এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ময়মনসিংহসৈয়দ এমরান সালেহ প্রিন্স
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    শ্রমিক দল নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, ১৭ জনের নামে মামলা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    চট্টগ্রাম দক্ষিণের আহ্বায়ক কমিটিকে ‘লালকার্ড দেখাচ্ছেন’ বিএনপির এমপিরা

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    এমপি নজরুলের সঙ্গে মরিয়মের পরিবারের আপস!

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    নারীদের সঙ্গে ‘অবাধ বিচরণ’-চুরির অভিযোগে আম্মারকে অব্যাহতি দেয় শিবির

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    শেখ মুজিব হলের নামফলক থেকে মুছে যাচ্ছে ওসমান হাদির নাম

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    চাকরিতে পুলিশ ভেরিফিকেশনের বিধি মানে না কোনো সরকারই

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    পাবিপ্রবিতে খাতা মূল্যায়নে ‘কোডিং সিস্টেম’ চালু

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    শাবিপ্রবিতে ৬ পদের বিপরীতে ৬ গুণ শিক্ষক নিয়োগ

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ফ্লাইটে ‘লালসালু’ ও ‘চিত্রা নদীর পারে’ দেখানো বন্ধ, যা বলছে বিমান

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন

    অকালে ঝরে যাওয়া এক সুরেলা স্বপ্ন