অসচ্ছল ব্যক্তি, মানবিক বিপর্যয়ের শিকার ও দুঃস্থ মানুষের সহায়তায় আজ বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে ৬৪ জনের মধ্যে মোট ৬ লাখ ২৯ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাশ।প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বললেন...