Agamir Somoy E-Paper
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
রোগীর জন্য রক্ত সংগ্রহে ছোটেন আইয়ুব
মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

advertiseadvertise
আগামীর সময় সারা দেশ

আগামী বাজেটে বিজ্ঞানে বরাদ্দ বাড়ানোর আশ্বাস ভূমিমন্ত্রীর

রাজশাহী ব্যুরো
agamir somoy
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৪:১৫
আগামী বাজেটে বিজ্ঞানে বরাদ্দ বাড়ানোর আশ্বাস ভূমিমন্ত্রীর

গবেষণা ও উদ্ভাবন বাড়াতে আগামী জাতীয় বাজেটে বিজ্ঞানের জন্য বরাদ্দ বৃদ্ধিতে সরকার জোর প্রচেষ্টা চালাবে বলে জানিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

রবিবার রাজশাহী কলেজে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ১০ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে এ আশ্বাস দিয়েছেন তিনি।

ভূমিমন্ত্রীর ভাষ্য, বিজ্ঞান ও প্রযুক্তির শক্তিতেই এগিয়েছে বিশ্বের উন্নত দেশগুলো। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার উদাহরণ তুলে ধরে তিনি উল্লেখ করেছেন, বিজ্ঞানীদের সর্বোচ্চ সুযোগ-সুবিধা দেওয়ার কারণেই সেখানে সম্ভব হচ্ছে নতুন নতুন উদ্ভাবন। শিক্ষার্থীদের বিশ্বমানের জ্ঞান অর্জনের আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বিদেশে শিক্ষা গ্রহণ করলেও সেই জ্ঞান কাজে লাগাতে হবে দেশের কল্যাণে।

তিনি আরও জানিয়েছেন, দেশের মানুষের টাকায় শিক্ষা গ্রহণ করে অর্জিত জ্ঞান দেশের মানুষের জন্যই কাজে লাগানো উচিত। একজন ডাক্তার, প্রকৌশলী বা বিজ্ঞানীর সবচেয়ে বড় দায়িত্ব হলো মানুষের কল্যাণে কাজ করা।

বিজ্ঞান ও কৃষির সম্পর্ক তুলে ধরে মন্ত্রী বলেছেন, একসময় দেশে ইরি ধানের চাষ ছিল না। বিদেশি প্রযুক্তি ও দেশীয় বিজ্ঞানীদের গবেষণার মাধ্যমে উন্নত জাত উদ্ভাবন হওয়ায় খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটে এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে বাংলাদেশ।

বাংলাদেশি বিজ্ঞানীদের উদ্ভাবিত খাবার স্যালাইনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেছেন, একসময় কলেরায় বহু শিশুর মৃত্যু হলেও ওরস্যালাইনের মতো সহজ উদ্ভাবন অনেকটাই কমিয়ে এনেছে সেই মৃত্যুহার। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে মানুষের জীবন রক্ষায় ব্যবহৃত হচ্ছে এটি।

বাংলাদেশের বিজ্ঞান ও স্থাপত্য খাতের সাফল্যের কথাও তুলে ধরেছেন ভূমিমন্ত্রী। ‘বিশ্বখ্যাত উইলিস টাওয়ারের স্থপতি ফজলুর রহমান খান ছিলেন বাংলাদেশের সন্তান। পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়াও রাজশাহী কলেজের শিক্ষার্থী ছিলেন। জগদীশচন্দ্র বসুর মতো বিজ্ঞানীরাও এ অঞ্চলের গৌরব।’

তিনি আরও উল্লেখ করেন, রাজশাহী কলেজ একসময় উদ্ভিদবিদ্যা শিক্ষায় অবিভক্ত বাংলার অন্যতম সেরা প্রতিষ্ঠান ছিল। এখানকার বোটানিক্যাল গার্ডেন ও গবেষণা অবকাঠামো এখনও সেই ঐতিহ্য বহন করছে। বর্তমান প্রজন্মের ক্ষুদে বিজ্ঞানীদের মধ্যেও ভবিষ্যতের বড় সম্ভাবনা রয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহা. আছাদুজ্জামান। এতে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, জেলা প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ আল মামুন, পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান এবং রাজশাহী কলেজের অধ্যক্ষ ড. মো. ইব্রাহিম আলী।

অনুষ্ঠানের শুরুতে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ভূমিমন্ত্রী। পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন তিনি। এবারের বিজ্ঞান মেলায় অংশ নিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন কলেজের ৪৮টি দল।

রাজশাহীবিজ্ঞান মেলাভূমিমন্ত্রী
    শেয়ার করুন:
    Advertisement
    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    তহশিলদার খাজনা নিয়েছেন ৭ হাজার, রশিদে লিখলেন ৭৩৮ টাকা

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৯

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ঈশ্বরদীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৩৮

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    অটোরিকশায় এসে প্রকাশ্যে ছাত্রদলকর্মীকে গুলি

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪০

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ভাইকে বাঁচাতে কিডনি দিয়েছিলেন বোন, ফের সংকট

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৪৪

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    মনোহরগঞ্জে পল্লী বিদ্যুতের ভুতুড়ে বিল, সঙ্গে তীব্র লোডশেডিং

    ১৭ আগস্ট ২০২৬, ২১:০৯

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    সাংবাদিকদের মাইক্রোস্কোপের চোখে ত্রুটি খুঁজতে বললেন সেতুমন্ত্রী

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১২

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    সংস্কারের পরও বদলায়নি জবির টিএসসি, হতাশ শিক্ষার্থীরা

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৫

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    বিনিয়োগে গতি ফেরাতে সরকারের বড় পদক্ষেপ

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৫

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    চ্যালেঞ্জ কাপ হচ্ছে না

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ক্যানিজিয়ার গর্ব মেসি-ম্যারাডোনায়

    ১৭ আগস্ট ২০২৬, ২০:৫৯

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    চলতি অর্থবছরে ৫ স্থানীয় সরকার নির্বাচন : প্রতিমন্ত্রী শাহে আলম

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৬

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    জাতীয় পতাকার বেআইনি ব্যবহার বন্ধে লিগ্যাল নোটিস

    ১৭ আগস্ট ২০২৬, ২১:১৮

    advertiseadvertise