Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

নড়াইল প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৪ জুন ২০২৬, ১৭:৪৭
নড়াইলে জামায়াত নেতার ওপর হামলার অভিযোগ

হাসপাতালে ভর্তি জামায়াত নেতা ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি।

নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের টিম সদস্য আবুল কালাম আজাদ পাখির (৭২) ওপর হামলার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ঘটে এ হামলার ঘটনা। পরে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

আহত চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ছিলেন তিনি। এ সময় কিছু লোক ইউনিয়ন পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখছিলেন। তিনি কার্যালয়ের বাইরে এসে জানতে চান, কিসের কাঠ রাখা হচ্ছে। কাঠ রাখা ওই ব্যক্তি তাকে বলেছেন, ‘জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখা হয়েছে।’ এই কথা শুনে নিজ কার্যালয়ে গিয়ে বসেন তিনি।

এরপর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি আছাদুজ্জামানসহ তার লোকজন এসে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ আবুল কালাম আজাদ পাখির। এতে চোখ, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে বিএনপি নেতা আছাদুজ্জামান বলেছেন, ‘আমি কেন তাকে (ইউপি চেয়ারম্যান) মারতে যাব? শুক্রবার বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন উপলক্ষে স্থানীয় নেতাকর্মীরা ইউনিয়ন পরিষদের সামনে মিলাদ মাহফিলের খাবার রান্নার জন্য কাঠ রাখছিলেন। পাখি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীর অনুষ্ঠান করতে দিবেন না তিনি। তাই পরিষদের সামনে জ্বালানি কাঠ রাখতে বাধা দিয়েছেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে উপস্থিত লোকজন তাকে মারধর করেছে বলে শুনেছি।’

তবে সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ আব্দুল্লাহ আল আমিন জানান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি ৫ আগস্টের আগেই জামায়াতে ইসলামীর রাজনীতিতে সক্রিয় হন। তিনি নলদী ইউনিয়ন জামায়াতে ইসলামীর টিম সদস্য। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেছেন, ‘বিষয়টি জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ইউপি চেয়ারম্যানজামায়াত নেতাহামলা
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা

    দুর্গাপূজা উপলক্ষে ১১ দিনের ছুটি পাচ্ছেন শাবিপ্রবি শিক্ষার্থীরা