ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালকের মৃত্যু
ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ছবি: আগামীর সময়
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিনচালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী (৫৮)
নামে এক চালকের মৃত্যু হয়েছে।
আজ শনিবার বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদ মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত ব্যক্তি শিলখুড়ি ইউনিয়নের কাঠগীর গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাত দিয়ে ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান জানান, শনিবার বিকালে শালজোড় ঘাটপাড় থেকে শ্যালো ইঞ্জিনচালিত ধানবোঝাই একটি ভটভটি নিয়ে আসাদ মোড় এলাকায় এলে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে খাদে পড়ে যায়। এতে ধানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আকবর আলীর মৃত্যু হয়।
ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন জানান, শিলখুড়িতে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যুর খবর শুনেছি। ঘটনার খোঁজখবর নিয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।




