Agamir Somoy E-Paper
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

  • ৮ মাসে হাসপাতালে ৪০৭ রোগী, মৃত্যু ৩
অভয়নগর (যশোর) প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৯
অভয়নগরে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

গ্রাফিকস: আগামীর সময়

যশোরের অভয়নগরে উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। চলতি বছরের প্রথম আট মাসে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন ৪০৭ রোগী। এর মধ্যে আগস্টেই ভর্তি হয়েছেন ১৬১ জন। এ সময়ে নওয়াপাড়ায় ডেঙ্গুতে তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, জানুয়ারিতে ৮, ফেব্রুয়ারিতে ২, মার্চে ৭, এপ্রিলে ১৮, মে মাসে ৩১, জুনে ৫৫, জুলাইয়ে ১২৫ এবং আগস্টে ১৬১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অর্থাৎ জুন থেকে দ্রুত বাড়তে শুরু করে রোগীর সংখ্যা। জুলাইয়ের তুলনায় আগস্টে ভর্তি রোগীর সংখ্যা বেড়েছে ৩৬ জন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, গুরুতর অবস্থায় থাকা কয়েকজন রোগীকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে খুলনার বিভিন্ন হাসপাতালে। আগস্টে আশঙ্কাজনক অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় নওয়াপাড়ার বাসিন্দা আনোয়ারা বেগমকে (৭০)। আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

এর আগে জুলাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মারা যান নওয়াপাড়া মডেল কলেজ এলাকার বাসিন্দা মো. জুয়েলের ছেলে মো. সোহেল (২৯)। গত ১৬ জুলাই নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কামরুল ইসলাম মোড়লের স্ত্রী জোসনা বেগম (৪৫) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

তবে স্বাস্থ্য কমপ্লেক্সের ৪০৭ জনের হিসাবটি শুধু সেখানে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া রোগীদের। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও বাড়িতে চিকিৎসা নেওয়া রোগীরা এই হিসাবের বাইরে। ফলে উপজেলায় আক্রান্তের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, নওয়াপাড়ার বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত ও কার্যকর মশক নিধন কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলিমুর রাজিব বলেছেন, অভয়নগরে ডেঙ্গু আক্রান্ত উদ্বেগজনক হারে বাড়ছে রোগীর সংখ্যা। জুন-জুলাই থেকে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাব এডিস মশার বিস্তারে সহায়ক ভূমিকা রাখছে। যশোর জেলার মধ্যে অভয়নগরকে ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জোরদার করা হয়েছে প্রয়োজনীয় চিকিৎসাব্যবস্থা।

অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নওয়াপাড়া পৌরসভার প্রশাসক শেখ সালাউদ্দিন দিপু বলেছেন, পৌরসভার বিভিন্ন এলাকায় এডিস মশা নিয়ন্ত্রণে ওষুধ ছিটানো হচ্ছে এবং পরিষ্কার করা হচ্ছে ময়লা-আবর্জনা। মাইকিং ও লিফলেটের মাধ্যমে সচেতন করা হচ্ছে মানুষকে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকেও নজর দেওয়া হচ্ছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রস্তুত।

অভয়নগরযশোরডেঙ্গু
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি দুর্ঘটনায় আহত পথচারীর মৃত্যু

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৩:১২

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    নিখোঁজ ২ হাজার শিশু ফেরেনি এখনো

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫৩

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    মজুদ পর্যাপ্ত, তবুও কৃষকের হাতে মিলছে না সার

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৯

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    মিয়ানমার থেকে সরে যাচ্ছে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ড, চাকরি হারাচ্ছে শ্রমিকরা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২১

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    আমার ড্রাইভার অন্যায় করেছিল, মামলা দিয়ে জরিমানা করেছি

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪১

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করতে হবে

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০:২৭

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ইরানে বিয়েবাড়িতে প্রাণঘাতী হামলাটি সরাসরি মার্কিন অস্ত্রের আঘাত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৩২

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    কনস্ট্রাকশন কোম্পানির আড়ালে চীনা-তাইওয়ানি চক্রের ‘সাইবার ফাঁদ’

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২১:৪৮

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    অচল ৪০ কোটির সুপেয় পানি প্রকল্প, চলছে মাছ ধরার উৎসব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৮:২১

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    বিনা বেতনে রমণীর পাঠদানের ৫৫ বছর

    ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০০:৫৮

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    মানবমূত্র ও জ্বালানিতে গলছে হিমালয়, বেস ক্যাম্প সরানোর প্রস্তাব

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৩১

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ৭ অক্টোবরের হামলায় নেতৃত্ব দেওয়া হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৮

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    চাঁদা দাবির অভিযোগের পর ৫ মহিষের মৃত্যু, অসুস্থ ৩১

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:৪৭

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ব্রিকস সম্মেলনে তারেক রহমান যাবেন কি না জানে না ভারত

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২২:৩২

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    জেন-জির পর কেন মাঠে ভারতে জেন-আলফা

    ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:১৪

    advertiseadvertise