Agamir Somoy E-Paper
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মানুষের উপকারে ছুটে চলেন আলাউদ্দিন
শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

জলজটে খুলনা নগরীর সড়কে হাঁটু পানি

খুলনা অফিস
agamir somoy
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ২০:০৯
জলজটে খুলনা নগরীর সড়কে হাঁটু পানি

ছবি: আগামীর সময়

বুধবার রাতের টানা বৃষ্টিতে খুলনায় নগরীর কিছু এলাকার সড়কে হাঁটুসমান পানি জমে। তীব্র জলজটে অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রিকশা ও ইজিবাইকচালক সবাইকে চরম দুর্ভোগে পড়েন।

আবহাওয়া অধিদপ্তরের খুলনা আঞ্চলিক পরিদর্শন কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ মো. মিজানুর রহমান জানিয়েছেন, খুলনায় বুধবার সন্ধ্যা ৬টা থেকে বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৭৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

টানা বৃষ্টিতে বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকার সড়কে বৃষ্টির পানি জমে থাকতে দেখা যায়। বিশেষ করে নগরীর বয়রা বাজার মোড় থেকে খুলনা বিশেষায়িত হাসপাতালের (নেভি স্কুল মোড়) পর্যন্ত, নতুনবাজার ও রয়্যাল মোড় হাঁটু পানিতে তলিয়ে থাকতে দেখা গেছে। এতে অনেক ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ির নিচ তলায় পানি প্রবেশ করে। এ ছাড়া অফিসগামী ও কর্মজীবী মানুষ, শিক্ষার্থী, রিকশা ও ইজিবাইকচালকদের চলাচলে বিঘ্ন ঘটে।

নগরীর ৯ নম্বর ওয়ার্ডের মামুন শেখ বলেছেন, বর্ষায় তার দোকানে পানি ঢুকেছে। এতে অনেক টাকার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে তার।

বাস্তুহারা কাঁচাবাজার ব্যবসায়ী আব্দুর রব জানিয়েছে, একটু ভারী বৃষ্টি হলেই বাজার ডুবে যায়। ফলে বাজারের ব্যবসায়ীদের নানা রকমের দুর্ভোগে পড়তে হচ্ছে।

আরও পড়ুন

এলএনজি সরবরাহ স্বাভাবিক

০৯ জুলাই ২০২৬

নগরীর কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, টানা বৃষ্টিতে তাদের বাড়ির নিচতলায় পানি প্রবেশ করেছে। এতে তাদের ঘরের জিনিসপত্রের ক্ষতি হয়েছে। জমে থাকা পানিতে বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে ঘর।

টুটপাড়া এলাকার ইজিবাইকচালক জিয়াউল আলম বললেন, পেটের দায়ে সারারাত বৃষ্টির পরও রাস্তায় নামতে হয়েছে। বিভিন্ন সড়কে পানি জমে থাকায় ঝুঁকি নিয়ে ইজিবাইক চালাতে হয়েছে। ব্যাটারিতে পানি ঢুকে গেলে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

অফিসে যাওয়ার পথে আবুল কালাম জানালেন, সারারাতের বৃষ্টিতে গরম থেকে স্বস্তি মিলেছে। তবে খুলনার রয়্যাল মোড়ে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। আজও সেখানে জলাবদ্ধতার কারণে অফিসে যেতে বেশ ভোগান্তি পোহাতে হয়েছে। প্রতি বর্ষায় একই সমস্যার পুনরাবৃত্তি হয়।

খুলনা সিটি করপোরেশনের প্ল্যাণিং কর্মকর্তা আবির-উল-জব্বারের ভাষ্য, ড্রেন পরিষ্কার নেই, অনেক স্লুইসগেট বন্ধ গেছে। খাল ভরাট হয়ে গেছে , নদীর তলদেশ উঁচু হয়ে গেছে-এসব কারণে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। তবে জলাবদ্ধতার সমাধানে ৮২৩ কোটির প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। এ ছাড়া আরো ৪০০ কোটি টাকা কাজ শিগগির শুরু হবে। কাজ শেষ হলে জলাবদ্ধতার সমস্যা নিরসন হবে।

জলজটখুলনা নগরীটুটপাড়া
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    তারেক রহমানের নির্দেশে যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের জন্য বিশেষ নিরাপত্তা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    বলিউডে জনপ্রিয়, তবু ভারতীয় নাগরিক নন যেসব তারকা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার ও চাঁদা দাবির অভিযোগ, সাইবার ট্রাইব্যুনালে মামলা

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    অনৈতিক কর্মকাণ্ড : সৌদি আরবে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    যে রাতে নাটক দেখার আনন্দ পরিণত হয়েছিল বিষাদে

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    কমিটি গঠনে তাড়াহুড়ো করবে না বিএনপি

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    এআই ভিডিও প্রসঙ্গে যা বললেন মেহজাবীন

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    মানবকল্যাণে নিবেদিতপ্রাণ খোরশেদ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    ১২ মাসে মবের হাতে নিভেছে ২৪৯ প্রাণ

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    হাসপাতাল থেকে আবার সার্কিট হাউজে ফিরলেন চুয়েট উপাচার্য

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    মৃত স্ত্রীর জন্মদিনে জাহের আলভীর পোস্ট, ‘পারলে মাফ করে দিও’

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    আগে সংস্কার, তারপর ঋণ, বার্তা আইএমএফের

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    রবীন্দ্রনাথের ‘আমার সোনার বাংলা’ মুসলমানদের বিরুদ্ধে, দাবি হেফাজত নেতার

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সক্ষমতা ১১০ মেগাওয়াটে নিতে চায় মেঘনা গ্রুপ

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে

    পাটুরিয়া ফেরিঘাটের বদলে যাওয়া সময়ের গল্প আলোকচিত্রে