Agamir Somoy E-Paper
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
প্রজন্মকে বইয়ে ফেরাচ্ছেন খালিক উদ্দিন
বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় সারা দেশ

স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলেন এমপি

ফরিদপুর প্রতিনিধি
agamir somoy
প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ১০:৫৭
স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিলেন এমপি

ফরিদপুরে বসতঘরের জানালা ভেঙে স্কুলছাত্রীকে (১৫) অপহরণের পর সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ পর্যন্ত মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়েছেন ফরিদপুর-৪ (সদরপুর, ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল।

গ্রেপ্তার তরুণের নাম রনি বেপারি (১৮)।

গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ্। 

আরও পড়ুন

বিশ্বকাপ পৃথিবীর মানুষের উত্তরাধিকার

০১ আগস্ট ২০২৬


গতকাল দুপুর আড়াইটার দিকে ভুক্তভোগীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছেন সংসদ সদস্য শহিদুল।

তিনি বলেছেন, ‘এমন জঘন্য ও পাশবিক অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অপরাধী যে-ই হোক, তাকে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ভুক্তভোগী পরিবার যেন দ্রুততম সময়ে ন্যায়বিচার পায়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এই অপরাধীদের দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করব।’

শনিবার দুপুর ৩টার দিকে স্কুলছাত্রীর বাড়িতে যান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ফাতেমা ইসলাম। সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

আরও পড়ুন

বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রি প্রদানের ক্ষেত্র নয় : সাঈদ আল নোমান

০১ আগস্ট ২০২৬

মামলার এজাহার থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার দিবাগত রাতে সদরপুর উপজেলার ভাষাণচর ইউনিয়নের একটি গ্রামের একটি বসতঘর ঘেরাও করে ১০–১৫ জন সশস্ত্র দুর্বৃত্ত। জানালা ভেঙে ওই স্কুলছাত্রীকে তুলে নিয়ে যায় তারা। স্বজন ও প্রতিবেশীরা বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি ও হামলার হুমকি দেওয়া হয়। পরে পাশের গ্রামের একটি পুকুরপাড়ে নিয়ে তিন যুবক পালাক্রমে তাকে ধর্ষণ করে। রাত প্রায় ৩টার দিকে অসুস্থ অবস্থায় তাকে বাড়ির উঠানে ফেলে রেখে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এলাকাবাসী ধাওয়া দিয়ে দুই অভিযুক্তকে একটি মোটরসাইকেলসহ আটক করে। পরে গণপিটুনির পর তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। গ্রেপ্তার দুজন হলেন, হেলাল মৃধা (২০) ও রইস শিকদার (১৬)।

গত শুক্রবার সদরপুর থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং আরও ৬–৭ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

ওই স্কুলছাত্রীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি মামুন বলেছেন, ‘ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।’


ফরিদপুরকিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণস্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    কমিউনিটি ক্লিনিক ‘ক্লিনিক্যালি ডেড’

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    মিয়ানমার থেকে পানির নিচ দিয়ে বিশেষ ক্যারিয়ারে আনা হতো ইয়াবা

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    যশোরে অভিনেতা সমু চৌধুরীকে পিটিয়ে জখম

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    কোটালীপাড়ায় সরকারি খাল দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    নিউ ইয়র্ক বিমানবন্দরে তোপের মুখে ড. ইউনূস

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    বিদেশিদের হাতে আটকে পোশাক রপ্তানির ৮৭ হাজার কোটি টাকা

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ড. ইউনূস বলেছেন, ‘এটাই ফ্যাসিবাদীদের চরিত্র’

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    ডিসি-এসপি গিয়ে মুক্ত করলেন ভিসি শরীফুলকে, চুয়েট ছাড়লেন অ্যাম্বুলেন্সে

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    হেনস্তার ঘটনা ড. ইউনূসের ওপর প্রভাব ফেলেনি : লামিয়া মোরশেদ

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ বন্ধ হচ্ছে : আইনমন্ত্রী

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    ডোপ টেস্টে পজিটিভ, পুলিশ কনস্টেবল বরখাস্ত

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    মামুনুর রশীদের পৈতৃক বাড়িতে দুর্বৃত্তের হানা, তছনছ আসবাব

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    দেশের একমাত্র রেলপথ যেখানে চলন্ত ট্রেনে মানুষ ওঠেন, নামেন

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রকৌশলীর স্ত্রী-ছেলের মৃত্যু

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি

    থাইল্যান্ড হতে পারে বাংলাদেশিদের ব্যবসার উর্বরভূমি