Agamir Somoy E-Paper
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
মোবাইল আসক্তি ঠেকাতে খোকনের ‘পথ পাঠাগার’
শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় চট্টগ্রাম

বন্দরের স্থাপনা বিদেশিদের তুলে দেওয়ার ষড়যন্ত্র থেমে নেই— বলল স্কপ

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম
agamir somoy
প্রকাশ: ২১ মে ২০২৬, ১৮:১৭
বন্দরের স্থাপনা বিদেশিদের তুলে দেওয়ার ষড়যন্ত্র থেমে নেই— বলল স্কপ

ছবি: আগামীর সময়

বিদেশি অপারেটর ছাড়া চট্টগ্রাম বন্দর চলবে না-এমন প্রচারণা সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)। সংগঠনটির যুক্তি, বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ এনসিটি, সিসিটি, জিসিবি দেশীয় অপারেটরই দক্ষতার সাথে পরিচালনা করছে।

স্কপ হচ্ছে, বাংলাদেশের ১৬টি প্রধান ট্রেড ইউনিয়ন ফেডারেশনের একটি সমন্বিত সংগঠন। ড. মুহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তবর্তী সরকারের সময় সংগঠনটি এনসিটি বিদেশি অপারেটরকে দেয়ার বিরুদ্ধে তুমুল আন্দোলন গড়ে তুলেছিল। চাপে পড়ে অন্তবর্তী সরকার ডিপি ওয়ার্ল্ডের সাথে চুড়ান্ত চুক্তি শেষমুহুর্তে স্থগিত করতে বাধ্য হয়।

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে স্কপ নেতারা বিদেশি অপারেটরের বিরুদ্ধে তাদের অবস্থান পুনর্ব্যক্ত করেন। বিদেশিদের ইজারা বন্ধের দাবি জানান। লিখিত বক্তব্যে তারা বললেন, চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের হাতে তুলে দেয়ার ষড়যন্ত্র থেমে নেই। বরঞ্চ ষড়যন্ত্রের পরিধি বেড়েছে। এনসিটির পাশাপাশি চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ চিটাগাং কন্টেইনার টার্মিনাল (সিসিটি) এবং জেনারেল কার্গো বার্থ (জিসিবি) বিদেশিরা ইজারা দিতে চাইছে।

তাদের অভিযোগ, এ ইজারা দেওয়ার কাজটি আগের সরকারের আমল থেকেই সমন্বয় করেছেন এখনও সেটি চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মুনিরুজ্জামান এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। সর্বশেষ ৮ এপ্রিল দুবাইভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সাথে বৈঠক করে বন্দরের সব গুরুত্বপূর্ণ স্থাপনা বিদেশিদের হাতে তুলে দেয়ার পরিকল্পনা করা হয়েছে। জনগণের অর্থে, দেশিয় শ্রমিকদের শ্রমে এবং রাষ্ট্রের নিজস্ব বিনিয়োগে গড়ে ওঠা স্থাপনাগুলো বিদেশি করপোরেশনের হাতে তুলে দেওয়া জাতীয় স্বার্থবিরোধী সিদ্ধান্ত। রাষ্ট্রের অর্থনৈতিক নিরাপত্তা হুমকির মুখে পড়বে, কর্মসংস্থান সংকুচিত হবে, শ্রমিকদের অধিকার ক্ষুন্ন হবে, বন্দর পরিচালনায় জাতীয় নিয়ন্ত্রণ দুর্বল হবে এবং দীর্ঘমেয়াদে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হবে।

দেশের জনগণ, শ্রমিক-কর্মচারী, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল ও গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে বিদেশি অপারেটরদের রুখে দেওয়ার আহ্বান জানিয়েছে স্কপ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কপের যুগ্ম সমন্বয়ক ইফতেখার কামাল খান।

উপস্থিত ছিলেন তপন দত্ত, শেখ নুরুল্লাহ বাহার, এসকে খোদা তোতন, কাজী আনোয়ারুল হক, খোরশেদুল ইসলাম, রবিউল হক শিমুল, হেলাল উদ্দিন কবির, ডক শ্রমিক দলের সভাপতি মো. হারুন, সাধারণ সম্পাদক তসলিম হোসেন সেলিম, বন্দর শ্রমিকনেতা আব্দুর রউফ লিটন।

স্কপচট্টগ্রাম বন্দরচট্টগ্রাম প্রেস ক্লাব
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    মৃত্যুদণ্ড কার্যকরে দুই দফা ইনজেকশন, তবুও বেঁচে রইলেন নারী

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    বিডিনিউজ সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    প্রথম দুই-তিন লাইন পড়েই ঠিক করি অনুবাদ করতে হবে

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ৯ গোল খেয়ে দুই ফুটবলারের ‘নারীসঙ্গ’ নিয়ে যা জানা গেল

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    অভিযোগ নেই, তবু সাংবাদিকের ডোপ টেস্ট করল পুলিশ

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগপত্রে যা লিখেছেন মিষ্টি

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    পদত্যাগের নির্দেশ পেয়ে এমপি মিষ্টি স্পিকারের দপ্তরে

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    মাদক নির্মূলের নামে সালিশ, কান ধরে উঠবস ও টাকা আদায়ের অভিযোগ

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ৪৯তম বিসিএসে গেজেট থেকে বাদ গোপালগঞ্জের ৯ সুপারিশপ্রাপ্ত

    ‘মাঠে উপস্থিত থাকতে  হবে ঊর্ধ্বতনদের’

    ‘মাঠে উপস্থিত থাকতে হবে ঊর্ধ্বতনদের’

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    দুই ফুটবলারের নারীসঙ্গের ছবিটি জাকার্তায়!

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    বাসে ওঠার পর নিখোঁজ বাউফলের ব্যবসায়ী, ১২ দিনেও সন্ধান নেই

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    গ্রেপ্তারের আগে ভিডিও বার্তা আখতারুজ্জামানের, যা বলেছেন

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার

    বাউফলের সাবেক মেয়র জুয়েল ঢাকায় গ্রেপ্তার